যোগ্য ব্যক্তি।

in আমার বাংলা ব্লগ11 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ যোগ্য ব্যক্তি সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17543332585321486115392861437479.jpg



সোর্স


পৃথিবীতে যোগ্য ব্যক্তিদের সংখ্যা দিন দিন অনেক বেশি কমে যাচ্ছে। এই পৃথিবীতে কিন্তু কেউ কখনো এই যোগ্য ব্যক্তিদের কে সম্মান করে না এবং সব সময় তাদেরকে বিভিন্নভাবে অপদার্থ করার চেষ্টা করে। আসলে যারা যোগ্য ব্যক্তি তারা কখনো নিজেদের যোগ্যতা নিয়ে বড়াই করে না এবং সবসময় চেষ্টা করে ভালো কাজ করার জন্য। আর সমাজে যারা অযোগ্য ব্যক্তি তারা কিন্তু সবসময় চেষ্টা করে তাদের যোগ্যতা সবার উপরে দেখানোর জন্য। আসলে একদিন যোগ্য ব্যক্তিকে যখন আপনি একটি কাজ দিয়ে থাকবেন তখন কিন্তু সে সেই কাজটা খুব সুন্দর ভাবে সমাধান করে আপনার সামনে উপস্থাপন করবে। আসলে তাদের কাজের মধ্যে আপনি কোন ধরনের কোন ভুল ভ্রান্তি কখনো খুঁজে পাবেন না।


কিন্তু যারা অযোগ্য ব্যক্তি তারা কখনো সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেনা এবং তারা বিভিন্ন ধরনের খারাপ জিনিস নিয়ে ব্যস্ত থাকে। আসলে তারা কোন ধরনের আধুনিক চিন্তাভাবনা করে না এবং সব সময় পিছনের দিকে পড়ে থাকে। একদম যোগ্য ব্যক্তির পিছনে আপনি দেখতে পাবেন দেশে তার প্রথম অবস্থা থেকে সঠিক শিক্ষা গ্রহণ করেছে এবং শিক্ষার আলোতে সে আলোকিত হয়ে জীবনে বড় হতে পেরেছে। মানুষ আছে এসব যোগ্য ব্যক্তিদের কে সম্মান করতে চায়না। আর এই ব্যক্তি গুলো সব সময় মূর্খ ব্যক্তি হয় এবং তাদের চিন্তাভাবনা হিসেবে মানুষের চিন্তা ভাবনার থেকে অনেক বেশি খারাপ হয়ে থাকে। সমাজের যোগ্য ব্যক্তিদের কে কখনো সঠিক স্থানে স্থান দেওয়া হয় না।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে সমাজের যারা ধনী ব্যক্তির রয়েছে তাদের যোগ্যতা না থাকলেও কিন্তু তাদের সেই যোগ্য স্থানে স্থান দেওয়া হয় এবং তাদেরকে এমন দায়িত্ব দেওয়া হয় যাতে করে তারা সেই দায়িত্ব কখনো সঠিকভাবে পালন করতে পারে না। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে যদি সঠিক কাজ দেওয়া হয় তাহলে সেই কাজটা খুব সুন্দরভাবে সমাধান হয়। আর সেই কাজটা যদি কোন একজন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তাহলে সে সেই কাজটি কখনো সঠিকভাবে সমাধান করতে পারবে না এবং এই কাজ সমাধান করতে গিয়ে সে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবে যার ফলে অন্যান্য মানুষ অনেক বেশি অসুবিধায় পড়ে যাবে।


এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে কোন একটা স্থানের যোগ্য ব্যক্তিদেরকে স্থান দেওয়া উচিত। কেননা তারা কোন জিনিসটা ভালো এবং কোন জিনিসটা মন্দ এই ধরনের পার্থক্য সহজে বুঝতে পারে এবং তারা সবসময় চেষ্টা করে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং মানুষের উপকার করা যায়। আর যাদের মধ্যে ভালো-মন্দ জ্ঞান রয়েছে তারা কিন্তু সব সময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে এবং জীবনটাকে কি করে আরো বেশি আধুনিক করা যায় এজন্য তারা বিভিন্নভাবে পরিশ্রম করে। তাই তোমরা সবসময় চেষ্টা করব যাতে করে যোগ্য ব্যক্তিদের মতো নিজেদেরকে যোগ্য করে তোলার জন্য সঠিক শিক্ষা গ্রহণ করা এবং ভালো কাজের মধ্যে সবসময় নিজেদেরকে রাখা।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62210.62
ETH 1769.88
USDT 1.00
SBD 0.38