মা-বাবার ভালোবাসা। কবিতা নং :- ৮০steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


পৃথিবীতে আমরা জন্মের পর বহু ব্যক্তিকে পেয়েছি আমাদের জীবনে। সবাই কিন্তু আমাদের ভালোবাসে। কিন্তু মা-বাবার মতো ভালোবাসা আমরা পৃথিবীতে কখনো পাইনি এবং বর্তমানে পাচ্ছিনা, আর ভবিষ্যতেও কখনো পাবার আশা করবো না। এই মা বাবা হল পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ আমাদের জীবনে। আপনি পৃথিবীতে যেকোনো কিছু হারিয়ে গেলে হয়তোবা পরিশ্রম এবং টাকার বিনিময়ে সেই জিনিসটি ফিরে পেতে পারেন। কিন্তু এই মা বাবা যদি একবার পৃথিবী থেকে চলে যায় অর্থাৎ আমাদের জীবন থেকে চলে যায় তখন আপনি এই মা বাবার মত ভালোবাসা এবং আদর আপনি জীবনে হয়তোবা কোথাও খুঁজে পাবেন না। আসলে মা-বাবা হল অমূল্য সম্পদ। যাকে অর্থের বিনিময়ে কখনো নির্ধারণ করা যায় না।


কারণ আমরা যখন মায়ের পেটে ভূমিষ্ঠ হই তখন থেকেই আমাদের শরীরের যাবতীয় চাহিদা আমরা মায়ের শরীর থেকে পেয়ে থাকি। এরপর যখন আমরা ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীতে তখন কিন্তু আমরা মায়ের সেই অমূল্য দুধ পান করে আমরা জীবনে বড় হই। আর একটা বাণী রয়েছে যে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ, শোধ হবেনা কোনদিন। আসলে সত্যিই আমরা সারা জীবন মা-বাবার জন্য যা কিছুই করি না কেন আমরা কখনো মায়ের ঋণ শোধ করতে পারব না। আসলে এই ঋণ শোধ করার মতো চেষ্টা করাও কিন্তু একটা বোকামির কাজ। আর মায়ের ভালোবাসা এবং বাবার আদর সত্যিই আমরা পৃথিবীতে কোন জায়গায় কখনো খুঁজে পাবো না।


আমরা তো সাধারণত বিভিন্ন ধরনের পরিবারের জন্মগ্রহণ করে অর্থাৎ কেউ গরীব অথবা কেউ মধ্যবিত্ত অথবা কেউ ধনী পরিবারের জন্মগ্রহণ করি। কিন্তু আমরা যেকোনো পরিবারেই জন্মগ্রহণ করি না কেন মায়ের ভালোবাসা কিন্তু সকল পরিবারের ক্ষেত্রে সমান। কারণ মায়ের ভালোবাসা ধনী-গরীব মধ্যবিত্ত এসব কিছু বিচার বিবেচনা করে না। আর মা বাবার ছায়া যদি আমাদের মাথার উপর থেকে একবার সরে যায় তাহলে এই পৃথিবীটা আমাদের কাছে অন্ধকার মনে হবে এবং মনে হবে যে আমরা এই পৃথিবীতে নরক যন্ত্রণা ভোগ করছি। আসলে এই পৃথিবীতে যারা জন্মের পর তারা তাদের মা-বাবাকে দেখতে পায়নি তারাই জানে যে এই পৃথিবীটা তাদের জন্য কতটা বেশি কঠিন। তারা চারিদিকে খুঁজে বেড়ায় তাদের মায়ের সেই ভালোবাসা। আসলে আমরা অনেকেই আছি যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিনা।


আসলে আমরা সেদিন বুঝব যে যখন আমাদের মা বাবা আমাদের কাছে থাকবে না। তাইতো সময় থাকতে আমরা মা-বাবাকে অবশ্যই যত্ন করব এবং আমাদের কোন কর্মকান্ডে যাতে মা-বাবা কষ্ট না পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখব। কারণ মা বাবা যদি একবার কষ্ট পায় তাহলে মা-বাবার সেই কষ্ট শত কাজের বিনিময়েও আপনি লাঘব করতে পারবেন না। আর এই জন্যই আমরা আমাদের মা বাবাকে আমাদের মাথার উপরে রাখবো সবসময়। তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা করব। এছাড়াও তাদের একটু ভালো রাখার জন্য আমরা সবাই কঠোর পরিশ্রম করব। তারপরও আমরা আমাদের মা-বাবাকে এক ফোঁটাও কষ্ট পেতে দেব না এ পৃথিবীতে।


✠ মা-বাবার ভালোবাসা ✠


মা-বাবার মত এই পৃথিবীতে,
কেউ তো ভাই আর নাই।
মা-বাবা যদি না থাকে জীবনে,
সেই জীবন নরক সমান ভাই।


এই পৃথিবীতে মা বাবা হল,
পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধন।
মা-বাবা যদি একবার হারিয়ে যায়,
মা-বাবার মত কাউকে পাবে না কোন ক্ষণ।


সবার কপালে এমন সৌভাগ্য,
হয়না তো ভাই জীবনে।
জন্মের পর মা-বাবার মুখ,
দেখতে পায় না সকলে।


মা-বাবা ছাড়া জীবন ফাঁকা,
যে জন পায়না মা-বাবার আদর।
মা-বাবাকে ছাড়া বেড়ে ওঠা,
এই পৃথিবীতে বড়ই কষ্টকর।


আমাদের যে ভাই অনেক সৌভাগ্য,
জন্মের পর মা-বাবাকে পেয়েছি।
এমন ভালোবাসা কখনো,
এই পৃথিবীতে কখনো না দেখেছি।


মা-বাবা হল আমাদের চোখের মনি,
তাইতো মা-বাবাকে ভালোবাসবো সর্বক্ষণ।
তাদের যদি একটু কষ্ট দিলে,
এই পাপের বোঝা বইতে হবে সারা জীবন।


এই পৃথিবীতে সবাইকে একদিন,
চলে যেতে হবে সকলকে ছেড়ে।
তা জেনেও মা-বাবাকে সবসময়,
ভালোবাসার ত্রুটি রাখবো না কোনক্ষনে।


মা-বাবা হল ভগবান সমান,
তারা থাকবে আমাদের মাথার উপরে।
এই মা-বাবার জন্য সকল দুঃখ,
জয়ী করবো আমরা এই ভুবনে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 2 years ago 

দাদা আপনি আজকে আমাদের মাঝে মা বাবাকে নিয়ে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়তে আমার কাছে সত্যিই বেশ ভালো লেগেছে। আপনি ঠিক বলেছেন দাদা এই পৃথিবীতে মা-বাবা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ ধন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মা বাবার ভালোবাসা নিয়ে দুর্দান্ত একটি কবিতা রচনা করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। চমৎকারভাবে কবিতার প্রত্যেকটা লাইন সাজিয়েছেন আপনি। আর যেখানে স্নেহ ভালবাসার আবেগ মাখা প্রত্যেকটা লাইন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38