সন্দেহের ভালোবাসা।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সন্দেহের ভালোবাসা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
পৃথিবীতে এখন ভালোবাসা একটা সস্তার জিনিসই পরিণত হয়েছে এবং এই ভালোবাসাকে কেউ কখনো সঠিকভাবে সম্মান করে না এবং সবাই ভালোবাসা নিয়ে বিভিন্ন ধরনের সন্দেহ করে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যে ভালবাসার জন্য কিন্তু পৃথিবীটা এত সুন্দর সেই ভালোবাসাকে যদি কেউ সম্মান না করে তাহলে কিন্তু সেই ভালোবাসা জীবনে কখনো সুন্দর হতে পারবে না এবং সেই সুন্দর ভালোবাসার আনন্দের মুহূর্তগুলো কেউ কখনো উপভোগ করতে পারবেনা। এজন্য আমাদের মন থেকে এই সন্দেহ নামক জিনিসটা দ্রুত বের করে ফেলতে হবে।
ভালোবাসা হলো একটা পবিত্র জিনিস এবং এই ভালোবাসার মধ্যে যদি আপনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খারাপ জিনিস খোঁজার চেষ্টা করেন এবং সেই খারাপ জিনিস গুলো নিয়ে আপনি একইভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে কিন্তু সেই ভালোবাসা নিয়ে আপনি বেশি দূর কখনো এগিয়ে যেতে পারবেন না এবং সেই ভালোবাসা আপনি জীবনে কখনো সঠিকভাবে উপভোগ করতে পারবেন না। মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ভালবাসার মধ্যে যদি একবার সন্দেহ প্রবেশ করে সেই ভালোবাসা আর টিকে থাকে না।
এজন্য আমাদের প্রত্যেকটা মানুষকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কখনো আমাদের এই ভালোবাসার মধ্যে সন্দেহ নামক জিনিসটা প্রবেশ করানোর চেষ্টা করবো না এবং কখনো আমাদের প্রিয় মানুষকে সন্দেহের কারণে তাদের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবো না। কেননা আমরা যদি আমাদের সেই প্রকৃত ভালোবাসার মানুষগুলোকে একবার হারিয়ে ফেলি তাহলে কিন্তু দ্বিতীয়বার তাদেরকে আর কখনো আমাদের জীবনে ফিরে পাবোনা এবং আস্তে আস্তে করে আমাদের জীবন থেকে ভালোবাসা শূন্য হয়ে যাবে।
এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালবাসতে পারে এবং প্রত্যেকটা মানুষকে ভালোবেসে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। এভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে ভালোবাসতে পারি এবং আমাদের মনের মধ্যে সন্দেহ নব জিনিসটা কখনো না ঢুকাই তাহলে কিন্তু এই ভালবাসার আসল মজা আমরা পাব এবং এই ভালোবাসা নিয়ে আমরা একদম জীবনের শেষ সময় অব্দি পৌঁছে যেতে পারবো। তাইতো ভালবাসার মধ্যে সন্দেহ সেই ভালোবাসাকে কখনো টিকে থাকতে দেয় না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।