পলিথিনের ব্যবহার কমাতে হবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পলিথিনের ব্যবহার কমাতে হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
বর্তমান সময়ে আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে এখন পলিথিনের ব্যবহার সর্বোচ্চ হচ্ছে এবং এর ফলে কিন্তু পরিবেশের সবথেকে বেশি ক্ষতি হচ্ছে। একটা জিনিস আপনারা সবাই জানেন যে যত বেশি পলিথিনের ব্যবহার করবে তারা কিন্তু তত বেশি পরিবেশটাকে নষ্ট করবে এবং এর ফলে পরবর্তী প্রজন্ম এই ক্ষতির সম্মুখীন হবে এবং তারা তাদের নিজেদের প্রজন্মকে সঠিকভাবে এই পৃথিবীর মধ্যে বাড়িয়ে তুলতে পারবে না। আসলে পলিথিনের ব্যবহার যদি এখন থেকে কমানো না যায় তাহলে কিন্তু একটা সময় পৃথিবী এই পলিথিনের জন্য ধ্বংস হয়ে যাবে।
আসলে এই পলিথিন কিন্তু খুব সহজে নষ্ট হয় না এবং বহু হাজার হাজার বছর ধরে পলিথিন আমাদের এই পৃথিবীতে অক্ষত অবস্থায় থেকে যায়। আসলে মানুষ এত পলিথিন ব্যবহার করছে এর ফলে কিন্তু মানুষ যেখানে সেখানে পলিথিন ফেলে দেওয়ার ফলে যেমন পরিবেশ দূষিত হচ্ছে তেমনি অন্য দিক থেকে নদী-নালা খাল বিলগুলোতে এই পলিথিন জমা হয়ে তার গতিপথ নষ্ট করে দিচ্ছে। আসলে এখনো দেখবেন যে প্রায় বর্ষা হলেই শহর অঞ্চল ডুবে যায় এর প্রধান কারণ হলো এই পলিথিন। অর্থাৎ শহর অঞ্চলের ড্রেনগুলো পলিথিনে আটকে যায় এবং এর ফলে কিন্তু সেখান থেকে জল বের হতে পারে না।
আসলে মানুষ পলিথিনের এত খারাপ জেনেও সেই পলিথিন এখনো ব্যবহার করে চলছে এবং এর ফলে কিন্তু প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে এবং পরিবেশে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। এজন্য এখন থেকে যদি আমরা প্রত্যেকটা মানুষ সচেতন হতে না পারি তাহলে কিন্তু অবশ্যই এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে এই অতিরিক্ত পলিথিনের জন্য। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে পলিথিনের ব্যবহার কমাতে পারি এবং জীবনটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। একটা জিনিস মনে রাখতে হবে যে যত বেশি পলিথিনের ব্যবহার কম করব তত বেশি কিন্তু পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।
তাইতো আমরা সবাই মিলে একটা জিনিস শপথ করব যে আমাদের এই পৃথিবী থেকে পলিথিনের ব্যবহার দিন দিন কমাতে হবে এবং যে সকল প্রাকৃতিক জিনিস রয়েছে সেই সকল জিনিসের ব্যবহার বাড়াতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি প্রাকৃতিক জিনিসের ব্যবহার বেশি করি তাহলে কিন্তু এই পলিথিনের ব্যবহার দিন দিন কমে যাবে এবং এর ফলে কিন্তু প্রকৃতি আবার তার আগের রূপে ফিরে আসবে। এজন্য পলিথিন ব্যবহার এর উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে যাতে করে কেউ কখনো পলিথিন ব্যবহার করতে না পারে এবং পরিবেশটাকে দূষিত করতে না পারে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!