মানুষের মন বোঝা বড় কঠিন।

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানুষের মন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17438865971558252231471387283873.jpg



সোর্স

আমরা মানুষ হিসেবে অন্য একজন মানুষকে খুব সহজে কখনো বুঝে উঠতে পারি না। অর্থাৎ এই পৃথিবীতে মানুষের মন বোঝা সবথেকে বেশি কঠিন একটা কাজ। আপনি একটা মানুষের সাথে সারাজীবন কাটিয়ে দিলেও আপনি সেই মানুষটিকে কিন্তু শেষ বয়সে এসে তাকে ভালোভাবে কখনো বুঝে উঠতে পারবেন না। কেননা মানুষের মন কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় এবং আমাদের নিজেদের মন কি চায় মাঝে মাঝে আমরা সেটিও কখনো বুঝে উঠতে পারি না। অর্থাৎ আমরা যেহেতু নিজেদের মনটা কি চায় সেটি বুঝতে পারি না তাহলে অন্য মানুষের মন কি করে বুঝবো আপনারা একটু ভেবে বলুন তো। আসলে এই পৃথিবীতে যারা মানুষের মন বুঝতে চেষ্টা করে তারা হয়তোবা বৃথা চেষ্টা করে।


কেননা বর্তমান সময়ের মানুষের মন বোঝা বড় কঠিন। আসলে এই মানুষগুলো অনেকটা খারাপ ধরনের হয়ে থাকে এবং তাদের আচরণগুলো সহজে আমরা বুঝে উঠতে পারিনা। কেননা এই মানুষগুলো প্রথম দেখাতে আমাদের কাছে ভালো মনে হলেও যত তাদের গভীরে যাওয়ার চেষ্টা করি তত মনে হয় যে এই মানুষটা কখনো ভালো মানুষ ছিল না। আসলে মানুষের মনের ভিতর এক ধরনের হয়ে থাকে এবং মনের বাইরে সবসময় আলাদা ধরনের হয়ে থাকে। যারা মনের দিক থেকে এবং বাইরের দিক থেকে একই থাকার চেষ্টা করে তারা অবশ্যই নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আর এই ধরনের ভালো মানুষের সন্ধান পাওয়া কিন্তু বড় কঠিন। আসলে এই মানুষগুলো আমাদের জীবনে অবশ্যই দরকার রয়েছে।


কেননা আমরা যখন একটা মানুষকে ভালোবাসবো তখন তাকে সবসময় আপন করে নেওয়ার চেষ্টা করব। ধরুন আপনি অন্য কাউকে ভালবাসেন এবং সে উপরের দিক থেকে আপনাকে ভালোবাসে কিন্তু মনের দিক থেকে আপনাকে কখনো ভালোবাসে না। অর্থাৎ তার কাছ থেকে আপনি জীবনে কখনো প্রকৃত সুখ পাবেন না। আর যারা মনের দিক থেকে সহজ-সরল হয়ে থাকে তারা কিন্তু কখনো মানুষকে কষ্ট দিতে চায় না। বরং তারা সবসময় চেষ্টা করে কি করে মানুষকে সাহায্য করা যায় এবং এমন কোন কাজ তারা কখনোই করবে না যাতে করে এই মানুষদের মনে বড় কোনো ধরনের আঘাত তারা দিয়ে দেবে। তারা সবসময় সতর্ক থাকে যাতে করে প্রত্যেকটা মানুষকে তারা মন দিয়ে সবসময় ভালোবাসতে পারে।


আসলে এই পৃথিবীতে আবার মাঝে মাঝে মনে হয় যে মানুষের মন বোঝা কিন্তু খুব একটা কঠিন নয়। অর্থাৎ আপনি যদি একজন মানুষকে মন দিয়ে ভালবাসতে পারেন এবং আপনার ভালবাসার মধ্যে যদি কোন ধরনের চতুরতা না থাকে তাহলে আপনি সেই মানুষটিকে সহজে বুঝতে পারবেন এবং সেই মানুষটিও আপনাকে সবসময় মন প্রাণ দিয়ে ভালবাসতে চেষ্টা করবে। একমাত্র ভালোবাসার মাধ্যমে অন্য একজনের মনটাকে আমরা পরিবর্তন করতে পারি। তাইতো কখনো জীবনে জোর করে আমরা কখনো কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার চেষ্টা করবো না। যেহেতু মানুষ যদি নিজে থেকে আমাদের কাছে আসে এবং আমাদেরকে ভালবাসতে পারে তাহলে আমরা অবশ্যই সেই মানুষগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করব।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 last year 

ভিতর এবং বাহির দুটোই সেম রাখতে পারলে আদর্শ মানুষ।মানুষকে বুঝতে হলে আগে তার সাথে মিশতে হবে।

 last year 

মানুষ মাত্রই পরিবর্তনশীল।আর কার মনে কি রয়েছে সেটা কখনোই বোঝা সম্ভব নয় বাইরে থেকে সেটাও যখন তখন পাল্টে যেতে পারে।তাই আসলেই এটা জটিল বিষয়, আপনি সুন্দর ব্যাখা দিয়েছেন দাদা।ভালো লাগলো পড়ে, ধন্যবাদ আপনাকে।

 last year 

মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয় ক্রমাগত। আর পৃথিবীতে অধিকাংশ মানুষ তাকে যেভাবে উপস্থাপন করে প্রকৃতপক্ষে সে সম্পূর্ণ তার বিপরীত চরিত্রের। এইজন্যই মানুষের মন বোঝা একেবারে অসম্ভব বলা যায়। তার মনের মধ্যে আসলেই কী চলছে এটা জানা কখনোই সম্ভব না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63327.32
ETH 1829.19
USDT 1.00
SBD 0.38