প্রিয়জন। কবিতা নং :- ১২
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আজকে আমার এই কবিতাটি এক প্রিয়জনের অপেক্ষায় বসে থাকা এক ব্যাক্তি। আসলে আমাদের জীবনে কাছের মানুষটিকে কাছে পেতে সবারই ভালো লাগে। কাছের মানুষটি যখন দূরে কোথাও হারিয়ে যায় তখন জীবন মরুভূমির মতো হয়ে যায়। আসলে প্রিয়জন আমাদের কাছে মূল্যবান হয়।
প্রিয়জন ছাড়া একটা সময় আমাদের কাছে সবকিছু নিরর্থক হয়ে পড়ে। তাকে ছাড়া আমাদের এক পলকও সময় কাটতে চায় না। মানুষ এই প্রিয়জনদের জন্য বহু অসাধ্য কাজ সাধন করেছে। প্রিয়জনদের জন্য বহু নিদর্শন দেখা যায় প্রাচীনকাল থেকেই। আসলে আমাদের সবাই কষ্ট দিতে পারে। কিন্তু প্রিয়জনদের কাছ থেকে কষ্ট পাওয়া খুবই কষ্টকর।
প্রিয়জনকে প্রচন্ডভাবে ভালোবাসার মধ্যে একটা দুর্বলতা সব সময় কাজ করে। আসলে ভালোলাগা ও ভালোবাসা এমন এক জিনিস যা একবার শুরু হলে জীবনের সবকিছুই রঙিন লাগতে শুরু করে। আসলে মাঝে মাঝে এই ভালোবাসাই আমাদের যতটুকু দেয় তার থেকে বেশি কেড়ে নেয়। তাইতো গুণীজনরা বলেছেন, যার জীবনে প্রেম নেই তার জীবন বৃথা। আসলে প্রিয় মানুষটিকে চিনতে তেমন বেশি কিছু প্রয়োজন হয় না প্রয়োজনে একটু স্বচ্ছ ভালোবাসার মন।
আসলে আমরা হয়তো নিজেদের দিক থেকে তেমন কিছু নাও হতে পারি। কিন্তু এই পৃথিবীর কারো কাছে আমরা পৃথিবীর সমান। আসলে সাগরের তীরে এক বোতল জলের তেমন মূল্য না থাকলেও মরুভূমিতে এক বোতল জলের মূল্য কোটি টাকার সমান। আসলে আমার মনে হয়, কাউকে নিজের করে সারা জীবনের জন্য পেতে হলে তাকে প্রেম নয়, তাকে বন্ধুত্ব দিয়ে আপন করো।
আসলে এই ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসে। ভালোবাসা হলো ত্যাগের জিনিস, ভোগের জিনিস নয়। আর দুজন মানুষ একে অপরের প্রতি বিশ্বাসের মাধ্যমে এই ভালোবাসার সৃষ্টি হয়। আর এই ভালোবাসার মানুষটি যখন দূরে চলে যায় তখন সেই মানুষটি এই পৃথিবীতে একলা হয়ে যায়। সবকিছু তার কাছে সাদাকালো মনে হয়।
প্রিয়জন
আনমনে চেয়ে থাকি,
দূর আকাশের পানে।
ভাবছি বসে তোমার কথা,
কবে দেখা হবে দুজনে।
তুমি আমার মন আকাশের,
সন্ধ্যা কালের ধ্রুবতারা।
তোমায় ছাড়া আমার জীবন,
গতিহীন, শান্ত স্রোতধারা।
এক পলক দেখার জন্য,
ধরতে পারি জীবন বাজী।
তোমায় পাবার জন্য আমি,
দুর্গম পথ পাড়ি দিতে রাজি।
আমার মনের মাধুরী দিয়ে,
সাজাই তোমায় আমি।
মনের কল্পনায় তুমি,
পৃথিবীর সবচেয়ে দামী।
তোমার অপেক্ষায় সময়,
আমার স্থির মনে হয়।
এক পলক আমার কাছে,
এক যুগ মনে হয়।
তুমি প্রিয় আমার জীবনে,
সোনার চেয়ে দামী।
কেনো বোঝনা প্রিয় তুমি,
কতটা মূল্যবান তুমি।
তুমি আমার মনের মাঝে,
বেঁধেছিলে ভালোবাসার ঘর।
তোমার জন্য ঘরের আঙিনায়,
অপেক্ষায় সারা প্রহর।
আমার কাছে তুমি মানে,
সাত রাজার ধন।
তোমার কাছে আমি প্রিয়,
হয়েছি কি একটুও আপন?
আমার মনের অন্ধকারের,
তুমি জ্যোৎস্নার আলো।
তুমি ছাড়া আমার জীবন,
অমাবস্যার রাতের মত কালো।
আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
"প্রিয়জন" নামের কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। সত্যি প্রিয়জন ছাড়া আমাদের চলার পথ খুঁজে পাওয়া যায় না। ঠিক বলেছেন যার জীবনে প্রেম নেই তার জীবন বৃথা। কবিতার নামের সাথে মিলিয়ে প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।