জন্মভূমি। কবিতা নং :- ১০

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।



এই পৃথিবীতে যেকোনো ব্যক্তির কাছে সব থেকে প্রিয় স্থান হল তার জন্মভূমি বা মাতৃভূমি। জন্মভূমির সাথে প্রত্যেকটি মানুষের এক নাড়ির টান তৈরি হয়ে যায়। কারণ সেখানেই সে শৈশব থেকে বেড়ে ওঠে।

কিন্তু জন্মস্থানের প্রতি ভালোবাসা কোন মানুষই হয়তো উপেক্ষা করতে পারে না। এটা কখনোই চিন্তা করা উচিত না যে, আমাদের জন্মভূমি আমাদের জন্য কি করতে পারে বরং চিন্তা করা উচিত আমরা আমাদের জন্মভূমির জন্য কি করতে পেরেছি।

যে ব্যক্তি তার ভূমি, সভ্যতা এবং ভাষার প্রতি শ্রদ্ধাশীল তিনি মহানুভবতা অর্জন করেন এবং তিনি জীবনের সমস্ত সুখ অর্জন করেন। আমাদের কাজ এমন হওয়া উচিত যাতে আমাদের মাতৃভূমি, সংস্কৃতি এবং ভাষা গর্বিত বোধ করে।

এই পৃথিবীতে নিজেদের আসল উপস্থিতি সত্যিকার অর্থে অনুভব করা যায়, যখন আমরা আমাদের নিজেদের জন্মভূমিতে থাকি। এই পৃথিবীতে মা এবং মাতৃভূমি স্বর্গের চেয়ে অনেক বেশি কিছু। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের শরীরের এক ফোটা রক্ত অবশিষ্ট থাকে, ততক্ষণ পর্যন্ত জন্মস্থান এর স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে যাব। যদি লড়াইয়ে জিতে যাই তবে স্বাধীনতা পাব। আর যদি এ লড়াইয়ে মৃত্যুবরণ করি তবে সেই মৃত্যু পরাধীনতার চেয়ে অনেক বেশি উত্তম।

যদিও দেশের চরম মুহুর্তে আমাদের রক্তে বিদ্রোহ জন্ম না নেয়, তবে আমাদের শিরায় রক্ত নয় বরং জল প্রবাহিত হচ্ছে।

আমরা এই পৃথিবীর যেখানেই যাই না কেন আমাদের জন্মভূমির মত এরকম শান্তি কোথাও খুঁজে পাবো না। একজন ব্যক্তির কাছে সমগ্র মহাবিশ্বের থেকে সবচেয়ে মূল্যবান হলো তার জন্মভূমি। আমাদের নিজেদের জন্মভূমির প্রতি গর্বের অনুভূতি থাকা উচিত। কারণ মা যেমন আমাদের জন্ম দিয়েছে, তেমনি জন্মভূমির মাটি ও আমাদের জন্ম দিয়েছে।

নিজের এ জন্মভূমিকে যে ভালবাসতে না পারে, সে এই পৃথিবীর অন্য কিছুকে ভালবাসতে পারে না। এই জন্মভূমির প্রতি আমাদের যে আবেগ, অনুভূতি তা জন্ম থেকেই আমাদের হৃদয়ে থাকে। এটি কৃত্রিমভাবে তৈরি কোন আবেগ নয়। আমাদের নিজেদের মাতৃভূমিকে নিয়ে অবশ্যই গর্ব করা উচিত ,তা যতটা নোংরা কিংবা গরীব হোক না কেন।

পৃথিবীতে এমন কোন কাজ নেই যা জন্মভূমিকে রক্ষার কাজের থেকে অধিক সম্মান লাভ করার সামর্থ্য রাখে। আর আমার শেষ ইচ্ছা, আমি যেন আমার নিজের মাতৃভূমিতে শেষ নিশ্বাস ত্যাগ করি।

আজ আমি আমার কবিতায় আমার মাতৃভূমির প্রতি ভালোবাসা তুলে ধরার চেষ্টা করেছি। কবিতাটি লেখার সময় আমার বারবার আমার মাতৃভূমির কথা মনে পড়ছিল। আমার লেখা এই কবিতাটি আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।



pexels-anugrah-lohiya-1583571.jpg
সোর্চ



জন্মভূমি

নিলয় মজুমদার


পিপাসার্ত চাতকের মত তোমায় ডেকে বলেছি
রেবতি নক্ষত্রের মতো অপালোক দৃষ্টিতে তোমায় খুঁজেছি।


রাতের অন্ধকারে এক টুকরো আলো তুমি মা
বাদলের ঝরঝরানি গানই তোমার সুরের মহিমা।


দখিনা হাওয়ার সুমধুর ছোঁয়াই তোমার আদর
তোমার মাটির পরশ যেনো পাপড়ি বিছানো চাদর।


আর কিছু চাই নাকো এ জীবন তরে
মায়ের আঁচল তুমি দিও আমায় বারে বারে।


রব যেথা যতদিন তোমাকে স্মরিব
মরণ যেনো ভোলাতে না পারে তোমার আদর।


জনম জনম আমি তোমাতে জন্মাবো
এক জনমে মিটলো না স্বাদ তোমার আঁচলে আসা।


তোমার তরে মাগো আমি খেলা করতে চাই
এই যৌবন কেড়ে নিয়ে শৈশব দিও তাই।


নব নব জনমে মা তোমার ভালোবাসা
মরণে হাসাবে মরে এই মোর আশা।


ভূমিতে লুটিয়ে রবো যখন শেষ বেলা
মিলাবো তোমার মাঝে সাঙ্গ করি খেলা।


তোমার প্রতিদান মা শেষ হবার নয়
তোমার এ ঋণ মা, শোধ হবার নয়।


মাগো তোমার ছোঁয়া আমি পাইনা কোথাও খুঁজে
দেশ-বিদেশে ঘুরলেও নেইকো তুমি তার মাঝে।


তোমার বুকের মাঝে আমি শেষ ঘুমাতে চাই
এইটুকু আমার প্রার্থনা আর কিছুই চাওয়ার নাই।


আশাকরি কবিতাটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।


তো দেখা হবে পরবর্তী পোস্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


ধন্যবাদ সবাইকে।


Sort:  
 3 years ago 

জন্মভূমির প্রতি সবসময় একটা টান থাকবেই! আপনি যদি বাহিরের দেশেও চলে যান, তবুও আপনার মন পরে থাকবে জন্মভূমির প্রতি, মা ও মাটির প্রতি! যেখানকার আলো বাতাস পেয়েই যে বেড়ে উঠা! স্বদেশ প্রেম সবারই থাকা উচিত! দেশের কল্যাণে কাজ করা উচিত যাতে করে দেশ ও জাতির উন্নতি হয়!

তোমার মাটির পরশ যেনো পাপড়ি বিছানো চাদর।

অসাধারণ কবিতার লাইন। ভালো ছিল দাদা 🌼🦋

 3 years ago 

ধন্যবাদ দাদা।

 3 years ago 

আমরা তো নিজের প্রিয়জনদেরকে যতটা ভালবাসি ততটাই নিজের জন্মভূমিকে ভালোবাসে। কারণ জন্মভূমি ছাড়াই তো আমরা একেবারে নিস্তব্ধ হয়ে যাই। জন্মভূমি আমাদের এতটা পথ এগিয়ে নিয়ে এসেছে। আপনিও ঠিক একইভাবে জন্মভূমি নিয়ে চমৎকার কবিতা লিখেছেন। বিশেষ করে কবিতার প্রত্যেকটি লাইন অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করলেন দেখে অনেক ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই একদম ঠিক বলেছেন,আমাদের নিজেদের জন্মভূমির প্রতি গর্বের অনুভূতি থাকা উচিত। জন্মভূমি নিয়ে আজ আপনি যে কবিতাটি লিখেছেন তা সত্যিই খুব খুব চমৎকার হয়েছে। কবিতার ছন্দে যে কথাগুলো বলে গেলেন তার গভীরতা অনেক অনেক বেশি। জন্মভূমিকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

ঠিক বলেছেন জন্মভূমির সাথে প্রত্যেকটি মানুষের এক নাড়ির টান থাকে। তবে এই টান ধরে রাখার জন্য সভ্যতা এবং শ্রদ্ধা বজায় রাখতে হবে। আপনি জন্মভূমি নামক খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতায় জন্মভূমির প্রতি ভালোবাসার বহঃপ্রকাশ ঘটিয়েছেন। যদিও আমি কবিতা খুব বেশি বুঝি না তারপরও আপনার কবিতা পড়ে খুব ভাল লেগেছে। ধন্যবাদ দাদা।

 3 years ago 

ধন্যবাদ দাদা।

 3 years ago 

আপনার কথায় আমি একমত জন্মভূমির সাথে আসলেই আমাদের প্রত্যেকের নাড়ির একটা টান আছে। তাই তো আমরা জন্মভূমিকে এতটা ভালবাসি। জন্মভূমিতে যদি না থাকতাম তাহলে তার অস্তিত্বই খুঁজে পেতাম না। আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে আজকের কবিতাটি উপস্থাপনা করলেন। আমার কাছে আপনার কবিতাটি দেখে এবং পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া, আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন জন্মভূমির মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। জন্মভূমির প্রতি ভালোবাসা থেকে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লেগেছে আমার কাছে।

তোমার বুকের মাঝে আমি শেষ ঘুমাতে চাই
এইটুকু আমার প্রার্থনা আর কিছুই চাওয়ার নাই।

এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

জন্মভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার আদলে উপরোক্ত কথা ও যে কবিতাটি লিখেছেন, তা কিন্তু জন্মভূমির প্রতি আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ।

বেশ ভালো লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.05
ETH 1855.83
USDT 1.00
SBD 0.39