দারিদ্রতা।

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ দারিদ্রতা সম্পর্কে আমার কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।



man-1550501_960_720.jpg

সোর্স


এই পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হল দারিদ্রতা। আসলেই এই দারিদ্রতা কখনোই প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় না। আসলে এই দারিদ্রতা হল মানুষ্য সৃষ্টি।



আমাদের এই পৃথিবীতে দারিদ্রতা সৃষ্টির বিভিন্ন ধরনের কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত জনসংখ্যা। কারণ এই অতিরিক্ত জনসংখ্যার ফলেই দেশে বিভিন্ন ধরনের সংকট দেখা যায়। এই অতিরিক্ত জনসংখ্যার কারণে বিভিন্ন দেশের সরকার খাদ্যবস্ত্র, কাজকর্ম ইত্যাদি প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়। এই দারিদ্রতা সৃষ্টির ফলে দেশের মেরুদন্ড ভেঙে যায়। এই অতিরিক্ত হারে জনসংখ্যার ফলে দেশের দারিদ্রতা সংখ্যা বাড়ে এবং এর ফলে দেশে যুদ্ধ, অরাজকতা, শিক্ষার হার কমে যাওয়া, এছাড়াও নানা সমস্যা সৃষ্টি হয়।


আমাদের দেশে জনসংখ্যার তুলনায় দেশে দারিদ্রতার হার অনেক বেশি। এই দারিদ্রতার ফলে দেশ সামনের দিকে এগিয়ে যেতে অনেকটা বাধাগ্রস্ত হয়। কথায় আছে না, দারিদ্রতার মাঝে জন্মগ্রহণ করেও দারিদ্রতার মাঝে মারা যাওয়া অনেকটা পাপের। আসলেই দারিদ্রতা একটা গরীব ফ্যামিলির জন্য বড় প্রভাব ফেলে। ওই গরিব পরিবার তার পরিবারের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি সঠিকভাবে যোগাড় করতে পারে না। আর এই দারিদ্র পরিবারের বাচ্চাকাচ্চারা ও বেড়ে ওঠে অনাহারের মাঝে। এর ফলে তারা বিভিন্ন খারাপ কাজকর্মের দিকে ঝুঁকে পরে। ফলে দেশে বিভিন্ন অরাজকতার সৃষ্টি হয়। আর এই দারিদ্রতা মানুষকে খুঁড়ে খুঁড়ে খায়।



এই বিশাল দারিদ্র্য জনসংখ্যার জন্য দেশের কর্মকাণ্ড কখনই উন্নতির দিকে এগোনো সম্ভব হয় না। আমরা রাস্তাঘাটে বেরোলেই দেখতে পাই বিভিন্ন হতদরিদ্র লোক রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে কেউবা আবার ভ্যান চালাচ্ছে অথবা কেউ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে এই দারিদ্রতার সংখ্যার বৃদ্ধি পায়। যেমন খরা, বন্যা, ভূমিকম্প ইত্যাদি। এছাড়াও বিভিন্ন দেশের এই যুদ্ধের ফলে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়। ফলে দেশে দারিদ্রতার সৃষ্টি হয়।


এই দারিদ্রতা দূরীকরণে সবচেয়ে বড় উপায় হল সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। একমাত্র সুশিক্ষা দেশের দারিদ্রতা দূর করার প্রধান হাতিয়ার। কারণ একটা সুশিক্ষায় একটা জাতিকে দারিদ্রতার হাত থেকে বের করে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে।



আর যদি আমরা এই অতিরিক্ত জনসংখ্যাকে জনসম্পদের রূপান্তরিত করতে পারি, তাহলে আমাদের জয় নিশ্চিত। আর একটা সুষ্ঠু শিক্ষার মাধ্যমে কিভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণে আনা যায় তা আমাদের শিক্ষা দেয়। বিশেষ করে শিক্ষাকে আমাদের দেশে উন্মুক্ত করতে হবে। শিক্ষা ক্ষেত্রে অর্থের ব্যবহার কমিয়ে আনতে হবে।



সবার জন্য শিক্ষাকে ফ্রি করে দিতে হবে। আর এই শিক্ষাই আমাদের পথ দেখাবে উন্নতির দিকে যাওয়ার। সবাইকে এই বিশাল জনসংখ্যার ক্ষতি সম্পর্কে জানাতে হবে। আসলে আমরা সবাই যদি একসাথে তৎপর হই হাতে হাত মিলিয়ে তাহলে আমাদের দেশের জনসংখ্যা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। দারিদ্র পরিবারগুলোতে এই অতিরিক্ত জনসংখ্যার কুফল সম্পর্কে জানাতে হবে। আর সরকারের পক্ষ থেকে এই দারিদ্র পরিবারের গুলির জন্য আলাদা সুযোগ সুবিধা দিতে হবে।

কিন্তু আরেকটা কথা। একটা বিশাল জনগোষ্ঠীকে সঠিক পথে নিয়ে আসার জন্য সরকারের একার পক্ষে কখনোই সম্ভব নয়। সরকারের সাথে আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমাদের দেশে বহু সংখ্যক লোক এই দারিদ্রতায়, অনাহারে, বিনা চিকিৎসায় মারা যায় প্রায় প্রতিবছর। এটা খুব কষ্টকর একটা বিষয়। কারণ চিকিৎসা এতটা উন্নতি হয়েও কেউ যদি চিকিৎসার অভাবে মারা যায় তাহলে এর থেকে বড় ব্যর্থতা চিকিৎসা বিজ্ঞানের আর কিছুই নেই।


আসলে শহরের তুলনায় গ্রামের দারিদ্রতার হার অনেক বেশি। কিন্তু গ্রামের মানুষদের যদি দারিদ্র্যতা সম্পর্কে সঠিকভাবে বোঝানো যায়, তাহলে তারা এই দারিদ্র্যতাকে ভুলে বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে অগ্রসর হবে। যদিও সরকার তাদের এই উৎপাদনে সাহায্য করে। এছাড়া আমাদের দেশে এই দারিদ্র দূরীকরণে বিভিন্ন যোজনা রয়েছে সরকারের পক্ষ থেকে। সকল দারিদ্র্যকে নথিভুক্ত করে তাদের সাহায্যে এগিয়ে আসা সরকারের প্রধান দায়িত্ব এবং কর্তব্য।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া শুধুমাত্র সরকারের পক্ষে হয়তো সবকিছুই ঠিক করা সম্ভব নয়। আমরা সবাই যদি যে যার জায়গা থেকে এগিয়ে আসি তাহলে হয়তো দরিদ্রতা কিছুটা হলেও কমানো যাবে এবং সবার মাঝে উন্নয়নের ছোঁয়া লাগবে। চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হওয়ার ফলেও যদি বিনা চিকিৎসায় কেউ মারা যায় তাহলে সত্যিই খারাপ লাগে।

 3 years ago 

আমাদের সবার হাতে হাত রেখে এগিয়ে আসতে হবে।

 3 years ago 

আপনাদের দেশ অনেকটা উন্নত তারপরেও দারিদ্রতার অভিশাপ লেগেই আছে।আর এই দারিদ্রতা কাটাতে সরকারের সাথে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে এবং আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন সম্পর্কে অবগত করতে হবে।অতিরিক্ত জনসংখ্যা তো দারিদ্রতার প্রধান কারণ।এখন উন্নত চিকিৎসা ব্যবস্থা তারপরেও মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে,এটা আসলেই বড় একটি ব্যর্থতা।আপনার পোস্টটি অনেক ভালো লেগেছে ভাইয়া ।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে সব উন্নত দেশ গুলোতে এই সমস্যা আছে। আর আমাদের সকলকে এই ব্যর্থতা হতে উন্নতির দিকে এগোনো উচিত।

 3 years ago 

জনগণ যদি এগিয়ে না আসে তাহলে একলা সরকারের পক্ষে কিছু করা সম্ভব নয়। ঠিক বলেছেন ভাইয়া আমাদের দেশের দারিদ্রতার একমাত্র কারণ হলো অতিরিক্ত জনসংখ্যা। যতদিন জনসংখ্যা না কমবে তত দিন দারিদ্রতা দূর করা সম্ভব নয়। যাই হোক আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65412.92
ETH 1965.40
USDT 1.00
SBD 0.37