অনু-কবিতা :- ৬০

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আমাদের এই পৃথিবী বিশাল এক কর্মযজ্ঞ। যেখানে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আসলে কাজের মাধ্যমে মানুষেরা তাদের জীবন জীবিকা নির্বাহ করে। সবাই সব সময় ভালো কর্ম করার চেষ্টা করে। আসলে আমাদের পৃথিবীতে কর্ম কিন্তু দুই প্রকার। একটা হলো ভালো কর্ম এবং অন্যটি হল খারাপ কর্ম। আসলে পৃথিবীতে ভালো কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া কিন্তু খুবই কঠিন। এর জন্য সবাইকে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়। যদিও ভালো কর্মে একটু বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু ভালো কর্মের মাধ্যমে কোন কাজ করলে সেই কাজের যে ফল পাওয়া যায় তা কিন্তু সবসময় মধুর হয়। তাইতো জ্ঞানীরা বলে ভালো কর্মের ফল সবসময় মিষ্টি হয়। আসলে ভালো কর্ম করার মত সৎ মন-মানসিকতা সবার কিন্তু থাকে না। তাইতো জীবনে যারা সৎ পথ অবলম্বন করে সঠিক কাজ করে জীবনে বড় হয় তাদেরকে কিন্তু সব সময় সবাই মনে রাখে। এসব ব্যক্তিদেরকে মানুষ মন থেকে ভালবাসে।


আরেকটি হল খারাপ কর্ম। আসলে এই পৃথিবীতে সবথেকে সোজা কর্ম হলো এই খারাপ কর্ম। খারাপ কর্ম করার জন্য মানুষকে বেশি পরিশ্রম করতে হয় না। একজন মানুষ খারাপ কর্মের মাধ্যমে খুব সহজেই উন্নতি লাভ করতে পারে। অর্থাৎ খারাপ কর্ম করে একজন মানুষ অল্প সময়ের ভেতর অনেক অর্থ উপার্জন করতে পারে। কিন্তু এই খারাপ কর্মের ফল কখনোই মিষ্টি হয় না। তাইতো সবাই বলে যে খারাপ কর্মের ফল সবসময় তেতো হয়। আর এই খারাপ কর্মের মাধ্যমে যারা এই পৃথিবীতে বেঁচে থাকে তাদেরকে সবসময় সবাই ঘৃণা করে। তাদের মৃত্যুর পর তাদেরকে কেউ কখনো মনে রাখে না। যদিও তাদের মনে রাখে সবাই কিন্তু সেটা মনের ঘৃণা থেকে।


আসলে এই কর্মক্ষেত্রে সবাই যদি নিযুক্ত থাকি তাহলে খারাপ কর্মের দিকে যাওয়ার প্রবণতা অনেকটা কমে যাবে। কথায় আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাইতো মস্তিষ্ককে কখনো অলস রাখলে চলবে না। সব সময় কোন না কোন কাজ করতে হবে আমাদের সবাইকে। আর যদি সব সময় কোন না কোন কাজ আমরা করতে থাকি তাহলে খারাপ কর্মের প্রতি ঝোঁক আমাদের অনেকটা কমে যাবে। আর এজন্য সবাইকে বিভিন্ন কর্মে নিযুক্ত থাকতে হবে।

✠ ০১ ✠


জীবন যুদ্ধে নেইকো শেষ,
তাইতো করি কর্মে মনোনিবেশ।
জীবন যুদ্ধ শেষ হবে তখন,
মৃত্যুর কোলে আমরা যাব যখন।


সবাই বলে মৃত্যুতে নাকি,
জীবনের সব কিছু শেষ হয়ে যায়।
ভালো কর্মের ফল কখনো,
মৃত্যুর মাঝে শেষ না হয়।


মানুষ মরলেও কর্মের ফল,
রয়ে যাবে পৃথিবীর মাঝে।
তাইতো সবাই ভালো কর্ম কর,
উপকার করো দুনিয়ার মাঝে।


✠ ০২ ✠


কর্মযজ্ঞে আমরা সবাই লিপ্ত,
সবাই কিছু না কিছু কর্ম করে।
অলস মানুষরা বসে বসে শুধু,
দুনিয়াতে চিন্তা ভাবনা করে।


কোন কর্মই তারা জীবনে,
ঠিকঠাক সমাধান করতে পারে না।
কর্ম করার মন মানসিকতা থাকলে,
অলসের মতো শুয়ে বসে থাকেনা।


অলস মানুষ পৃথিবীর বোঝা,
সবাই তাদের সব সময় ঘৃণা করে।
তাইতো অলসতা ছেড়ে সবাই,
কর্মের মাঝে মনোনিবেশ করি।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 years ago 

অনু কবিতা পড়তে ও লিখতে আমার অনেক বেশি ভালো লাগে।আমি নিজেও মাঝে মাঝে অনু কবিতা শেয়ার করে থাকি। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হলো সঠিক পথ এবং সত্যকে উন্মোচন করা। বর্তমান যুগে অধিকাংশ মানুষ বিপথে আছে। যার জন্য সত্যটা যদি সামনে তুলে ধরা যায় তারা মেনে নিতে পারে না। যাই হোক আপনি আজকে খুব চমৎকার একটি অনু কবিতা লিখেছেন আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63490.15
ETH 1890.47
USDT 1.00
SBD 0.37