গর্বিত আমরা। কবিতা নং :- ৭৫

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স



আসলে আমাদের এই জন্মভূমির মতো জন্মভূমি হয়তোবা পৃথিবীতে আর কোথাও নেই। আমরা নিজেদেরকে অবশ্যই গর্বিত মনে করি কারণ বাংলার মতো এমন জায়গায় আমরা জন্মগ্রহণ করতে পেরেছি। আসলে নিজেদেরকে শুধুমাত্র গর্বিত মনে করি না, নিজেকে ভাগ্যবানও মনে করি আমরা। কারণ এই বাংলা আমাদের যতটা ভালবাসে এবং আমাদের জন্য যা কিছু করেছে তা আমরা কখনো অন্যান্য দেশ থেকে কখনোই পাই না। আসলে বাংলার এই অবদানের জন্য বাংলার কাছে আমরা সবাই চিরকৃতজ্ঞ। আমরা জন্মগ্রহণ করেছি এই বাংলার বুকেতে। তেমনি বাংলা হল আমাদের মাতৃভাষা। এই বাংলার মত প্রাকৃতিক সৌন্দর্য অথবা প্রাকৃতিক দৃশ্য পৃথিবীর কোথাও গেলে আমরা কখনোই খুঁজে পাবো না। কারণ বাংলার প্রতিটি আনাচে-কানাচে রয়েছে তার লুকানো অনেক সৌন্দর্য। যেসব সৌন্দর্য দেখার জন্য আপনাকে নিজেকে ঘর থেকে বাইরে বেরোতে হবে।


বহু মনীষীরা রয়েছেন যারা এই বাংলার বুকে জন্মগ্রহণ করে আজ পৃথিবীতে তারা স্মরণীয় হয়ে রয়েছেন। যেসব ব্যক্তিদের জন্য এই বাংলা সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেসব ব্যক্তিদেরকে বাংলা মনে রাখে চিরজীবন। আসলে যারা এই বাংলার জন্য কাজ করে, এই বাংলার জন্য জীবন দেয় তাদের এই বাংলার প্রতিটি লোক সব সময় হৃদয় দিয়ে মনে করে রাখে। কারণ এই বাংলার বুকে আমরা বিভিন্ন সংগ্রাম করে বড় হই। এছাড়াও এই বাংলা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে জীবনে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। মা যেমন আমাদের লালন পালন করে আদর যত্ন দিয়ে বড় করে তোলেন তেমনি বাংলাও আমাদের আদর যত্ন দিয়ে এছাড়াও বিভিন্ন সাহায্য দিয়ে আমাদের বড় করে তোলেন। এখানে আমি বাংলা বলতে বাংলা ভাষাকে বোঝাইনি। বাংলা বলতে আমি আমাদের জন্মভূমিকে বুঝিয়েছি।


আর যেসব লোক এই বাংলার সম্মান রক্ষা করতে জানে না। এছাড়াও বিভিন্নভাবে এই বাংলাকে অপমান করে তাদের এই বাংলাতে থাকার কোন অধিকার নেই। যারা এই বাংলার সাথে বেইমানি করে তারা কিন্তু তার মা বাবার সাথেও কিন্তু বেঈমানি করে। কারন আমার কাছে মা-বাবা এবং বাংলা দুটোই সমান। একজন হল জন্মদাতা আরেকজন হলো জন্মভূমি। আসলে আমরা সবসময় চেষ্টা করব যে কিভাবে পৃথিবীর বুকে আমাদের এই জন্মভূমিকে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। এছাড়াও এমন কোন খারাপ কাজ করবো না যাতে করে আমাদের জন্মভূমিকে অন্যান্য দেশের কাছে অপমানিত হতে হয়। এই বাংলার বুকে রয়েছে বিভিন্ন শ্রেণীর লোক। কিন্তু বাংলা কখনো কে ধনী কে গরীব এসব বিচার করে না। এই বাংলার কাছে সকল শ্রেণীর লোক সমান। তাইতো আমরা সবাই বাংলাকে ভালোবাসবো এবং বাংলার মান-সম্মান রক্ষার জন্য সব সময় সচেতন থাকব।


✠ গর্বিত আমরা ✠


বাংলার এই প্রকৃতি কোথাও,
পাবো না আমরা কখনো খুঁজে।
আমরা এই বাংলায় জন্ম নিয়ে,
গর্বিত হলাম সবার মাঝে।


এই বাংলার ফুল, ফল, মাটি,
সোনার থেকে অনেক বেশি খাঁটি।
বাংলার এমন সুগন্ধ কোথাও,
কোথাও কি পাওয়া যায় নাকি?


সবুজে ঘেরা প্রকৃতির মাঝে,
বড় করেছে এই বাংলা আমাদের।
বাংলার এই ঋণ শোধ হবেনা,
বাংলা যে আমার মাতৃভূমি।


অনেক মনীষীরা জন্মেছে বাংলায়,
বাংলার জন্য যারা কাজ করেছে।
মারা গিয়েও বাংলার বুকে,
তাদের স্মৃতিচারণ হয় সব সময়।


বাংলাযে আমার মায়ের মত,
আদর যত্ন করে বড় করেছে আমাদের।
মাকে যেমন আমরা ভালোবাসি,
বাংলাকেও ভালোবাসবো মায়ের মত।


বাংলাকে ছেড়ে যত দূরে যাই,
তবুও বাংলার কথা মনে পড়ে।
এমন দেশটি ছেড়ে কোথাও,
মনটা নাহি থাকতে পারে।


বাংলার এই সম্মানের জন্য,
জীবন পর্যন্ত আমরা দিতে পারি।
এমন বাংলার কোলেও আমরা,
চিরশান্তিতে ঘুমাতে পারি।


বাংলার খেয়ে, বাংলার পড়ে,
বাংলাকে যারা অপমান করে।
তাদের মত পশু কোথাও নেই,
তারা শীঘ্রই যেন বাংলাকে ছাড়ে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 years ago 

কিছু কিছু ব্যক্তিত্বের জন্য আসলেই আমরা গর্বিত। বাংলার বুকে এই সকল মনীষীদের জন্ম হয়েছে বলেই আমরা গর্বিত। বাংলার সকল মানুষ সমান। আমরা কাউকে ভেদাভেদ করতে চাই না।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালো লাগার মত সুন্দর একটি কবিতা রচনা করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। সুন্দর এই কবিতা আবৃত্তি করে বেশ ভালো লেগেছে আমার। অসাধারণ ভাবে প্রত্যেকটা লাইন আপনি লিখেছেন। যেখানে স্বদেশ প্রেমের অনুভূতি প্রত্যেকটা লাইনের মাঝেই ফুটিয়ে তুলেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65239.09
ETH 1874.69
USDT 1.00
SBD 0.38