You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬১

in আমার বাংলা ব্লগ2 years ago

সত্যি বলতে ছোটবেলায় বৃষ্টিতে ভেজার প্রতিটা মুহূর্তই কিন্তু মজার ছিল। সেরকমই একদিন বৃষ্টির সময় স্কুলে যাওয়ার উদ্দেশ্য সবাই একসাথ হয়ে বের হলাম। চারদিক ছিলো বৃষ্টির পানিতে থৈ-থৈ অবস্থা। তখন সবাই মিলে হেঁটে স্কুলে যেতাম। হাঁটতে হাঁটতে আমি সামনে একটু পানি জমানো দেখে দিলাম তাতে পা বাড়িয়ে সঙ্গে সঙ্গে পড়ে গেলাম কোমরজল গর্তে। কোনোমতে উঠলাম সেখান থেকে। এরপরই হঠাৎ শুরু হলো বৃষ্টি আর প্রচন্ড বাতাস। বাতাসের গতি এতো বেশি ছিলো যে আমার হাত থেকে ছাতা উড়ে গিয়ে একটি গাছের ডালে আটকে গেলো। তবে যাই হোক সেদিন আর আমার স্কুলে যেতে হয়নি।
😁😁😁😁😁😁😁

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65416.72
ETH 1896.21
USDT 1.00
SBD 0.38