You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৫৭

in আমার বাংলা ব্লগ2 years ago

অনুগল্প:
ছোটবেলায় কালবৈশাখীর ঝড় মানে ছিল শত ভয় - বাধা উপেক্ষা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মত। সেরকমই একদিন বেরিয়ে পড়লাম তুমুল ঝড়ের মধ্যে।কয়েকজন বন্ধুরা মিলে এই গাছ থেকে ওই গাছতলায় ছুটাছুটি করতে থাকলাম। দু'একজন ছাড়া কারো কাছেই লাইট ছিলো না। হঠাৎ একটা গাছতলায় দুম দুম করে কয়েকটা আম পড়ার শব্দ শুনে গেলাম সবাই সেখানে । যাদের কাছে আলো ছিলো তারা একটু একটু আলো জ্বালাচ্ছিলো যাতে আম সে ছাড়া অন্যরা না পায়। কিন্তু সেখানে কেউই আম পেলাম না। এমন আম পড়ার শব্দ কয়েকবার হয় কাছে গেলে আম নাই। ঠিক তখনই খেয়াল করলাম এক বন্ধু আমাদের সাথে নাই। ভালো করে আলো জালিয়ে দেখি সে এতক্ষণ বসে বসে ঢিল ছুড়ছিল।আর আমরা আম ভেবে দৌড় দিতাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39