ডাই :-(এসো নিজে করি) রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

1000000101.jpg

হ্যালো প্রিয় বন্ধুরা ,

আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কি অবস্থা সবার? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার ভালো এবং সুস্থ থাকার কামনা রাখি। আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা ডাই পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমি মূলত নতুন নতুন কিছু তৈরি করতে পছন্দ করি। বিশেষ করে আমি বিভিন্ন কিছু তৈরি করে আমার ঘর সাজাতে খুবই পছন্দ করি। আসলে রঙিন কাগজ কিংবা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করতেও খুব ভালো লাগে। আর আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট নিয়ে আসলাম। আশা করব আমার করা ওয়ালমেট আপনাদের সবার পছন্দ হবে।

উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল
• পুঁথি

1000000091.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি কিছু রঙিন কাগজ নিয়ে তা কেটে নিলাম কাগজ কেটে নিলাম।

1000000434.jpg

ধাপ - ২ :

কেটে নেয়া কাগজ গুলো দিয়ে ছোট ছোট ফুল বানিয়ে নিলাম।

1000000092.jpg

ধাপ - ৩ :

এরপর বানিয়ে রাখা ফুল গুলো তে ছোট ছোট পুঁথি গাম দিয়ে লাগিয়ে নিলাম।

1000000093.jpg

ধাপ - ৪ :

এরপর কেটে রাখা কাগজ গুলো দিয়ে ঝুমকো বানিয়ে নিলাম। এবং সেই ঝুমকো গুলো চিকন লম্বা করে কেটে রাখা কাগজ এর মাথায় গাম দিয়ে লাগিয়ে নিলাম।

1000000094.jpg

1000000096.jpg

ধাপ - ৫ :

এরপর কাগজের গোল বৃত্তের সাথে সেই ঝুমকো গুলো গাম দিয়ে লাগিয়ে নিলাম।

1000000097.jpg

ধাপ - ৬ :


এরপর কেটে রাখা ছোট ছোট কাগজ নিয়ে তা ভাজ করে ফুল আকৃতি করে কেটে নিলাম।
এবং বানানো ফুল গুলো একটার উপর একটা গাম দিয়ে লাগিয়ে দিলাম। এরপর সেই ফুলের উপর কিছু পুঁথি লাগিয়ে নিলাম।

1000000100.jpg

ধাপ - ৭ :


এরপর এক এক করে সব ফুল বৃত্তে লাগিয়ে নিলাম।

এরপর লম্বা কাগজ গুলোতে ছোট
ছোট ডলার গ্লাস গাম দিয়ে লাগিয়ে দিলাম।
1000000098.jpg

ফাইনাল আউটপুট :

1000000417.jpg

তৈরি করা শেষ করে তা দেয়ালে ঝুলিয়ে দিলাম। দেখতে খুবই চমৎকার হয়েছে।এরপর আমি এর ফটোগ্রাফি করে নিলাম।

আশা করব আমার ডাই আপনাদের সবার ভালো লাগবে। পরবর্তীতে আবারও নতুন কোনো সৃজনশীলতা নিয়ে আসবো। সবার সর্বদা সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

আমার পরিচয়

IMG-20240330-WA0006.jpg

আসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নিগার সুলতানা জেবিন, আমার Steemit ব্যবহারকারী আইডি - @nigarjebin। আমি ফেনী জেলায় জন্মগ্রহণ করেছি। বর্তমানে ফেনী শহরেই অবস্থান করছি। আমি ফেনীতে পড়াশোনা করেছি এবং বড় হয়েছি।আমি ভ্রমণ করতে এবং ছবি তুলতে ভালোবাসি। নৃত্য নতুন জায়গা ভ্রমন করতে আমার খুব ভালো লাগে। আমি লেখালেখি এবং বিভিন্ন কারুকাজ করতে ও খুবই পছন্দ করি। আর আমার অন্যতম শখ হলো রান্না করা । প্রতিদিন নতুন কোনো না কোনো রেসিপি বানাতে আমি আনন্দ পাই।

ধন্যবাদ আমার পোস্টটা ভিজিট করার জন্য

বাংলা আমার মুখের ভাষা

Logo-1.png

Banner.png

Sort:  
 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের ওয়ালমেট তৈরি করতে দেখলে বেশ ভালো লাগে। নতুন ইউজার হিসেবে আপনি বেশ দারুন একটি পোস্ট করেছেন আপু। ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি চমৎকার ওয়ালমেট তৈরি করতে পারেন এতে কোন সন্দেহ নেই। বেশ দারুণভাবে আমাদের মাঝে কাজ সম্পন্ন করে দেখিয়েছেন। খুবই ভালো লেগেছে আপু আপনার এই ওয়ালমেট তৈরি করতে দেখে। তবে পোষ্টের মাঝে কিছু কিছু জায়গায় সংশোধন করবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আসলে রঙ্গিন কাগজের ওয়ালমেট গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগে। আর এই ওয়ালমেট গুলো দেওয়ালে টানিয়ে রাখলে আরো ভালো লাগে। তাই আপনার ওয়ালমেট তৈরি করার ধাপ এবং ওয়ালমেট দেখতে পেয়ে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। বিভিন্ন কালার ব্যবহার করেছেন। এই বিভিন্ন কালারের কাগজ দিয়ে তৈরি করার কারণে ওয়ালমেটি বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন। এমন ধরনের ওয়ালমেট ঘরে টাঙিয়ে থুলে ঘড়ের অনেক সৌন্দর্য বাড়ায়। কিভাবে ওয়ালমেটি তৈরি করতে হয় প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বর্তমান সময়ে অনেকেই রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে শেয়ার করে যাচ্ছে। এ ধরনের ওয়ালমেট যদি ঘরের দেয়ালে টানিয়ে রাখা যায় তাহলে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার এই তৈরিকৃত ওয়ালমেট দেখে অনেক বেশি ভালো লাগলো । আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও ধন্যবাদ জানাই আপনার সুন্দর মতামত দেয়ার জন্য।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন । রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস দেখতেখুবই সুন্দর লাগে।আমিও রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে ঘরে সাজিয়ে রেখেছি। এই ওয়ালমেট এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। ধন্যবাদ আপনাকে যে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি আমার তৈরি করা ওয়ালমেটি খুব পছন্দ করেছেন।

 2 years ago 

রঙিন পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে । বিশেষ করে কাগজের ফুল দেখতে খুব সুন্দর লাগছে। ওয়ালমেট তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার তৈরি করা ওয়ালমেটির সুন্দর প্রসংশা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63931.39
ETH 1857.32
USDT 1.00
SBD 0.39