স্বরচিত কবিতাঃ ভালোবাসার নীল আকাশ।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1721184714851.png

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।তবে কবিতা শেয়ার করার আগে কিছু কথা বলি।

ভালোবাসার মানুষকে ভালোবেসে অনেক উপাধি দেওয়া যায়।যার বসবাস সব সময় হৃদয়ে। সবার জীবনের শ্রেষ্ঠ পাওয়া হচ্ছে প্রিয় মানুষকে আপন করে কাছে পাওয়া।ভালোবাসার মানুষকে যতভাবে ভালোবাসা হোক না কেন তবুও যেন ভালোবাসায় মন ভরে না। যতই ভালোবাসি ততই ভালবাসতে মন চায়। এইসব বিষয়কে কেন্দ্র করে আজকের কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি। যাইহোক আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ ভালোবাসার নীল আকাশ।

লিখেছি আমি : @nevlu123

নীল আকাশের বিশালতায়,
আমি শুধু তোমায় খুঁজে যাই,
সাগরের সেই ঢেউয়ের তালে,
তোমার হাসির শব্দ শুনতে পাই।

এসো মোর কাছে হে প্রিয়,
নেব তোমায় যতন করে,
বুকের মাঝে রাখবো তোমায়,
কেউ পাবেনা আর তোমাকে।

হাতে রেখো হাত,
করো ভরসা বিশ্বাস,
ভাঙবোনা তো কোনোদিন,
তোমায় দেয়া অঙ্গীকার।

দুজন মিলে দেখব মোরা,
জ্যোৎস্না রাতের মুগ্ধতা,
ফিরে পাব খুশির আলো,
বিদায় নেবে স্তব্ধতা।

তোমাতে আমি খুঁজে পাই,
হাজার রকম ভালোবাসার পরশ,
এই মন শুধু চায় যে তোমায়,
ভালোবাসা দিয়ে করতে চায় বশ।

ছেড়ে যাব না কোনোদিন,
কথা দিলাম তোমায়,
বিশ্বাস আর ভরসা নিয়ে,
ভালোবাসতে পারো আমায়।



কবিতার মর্ম কথা

ভালোবাসার মানুষকে ভালোবেসে অনেক উপাধি দেওয়া যায়।যার বসবাস সব সময় হৃদয়ে। সবার জীবনের শ্রেষ্ঠ পাওয়া হচ্ছে প্রিয় মানুষকে আপন করে কাছে পাওয়া।ভালোবাসার মানুষকে যতভাবে ভালোবাসা হোক না কেন তবুও যেন ভালোবাসায় মন ভরে না। যতই ভালোবাসি ততই ভালবাসতে মন চায়।সেই রকম কিছু বিষয়কে কেন্দ্র করে আজকের কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

প্রত্যেকটা মধ্যে ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষাটাই বেশি জাগে। সেই মানুষটাকে নিয়ে মনের ভিতর অনেক আবেগ অনুভূতি সৃষ্টি হয়। আপনি সবকিছুকেই এই সুন্দর কবিতাটার মধ্যে তুলে ধরেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার আজকের কবিতার সবগুলো লাইন অনেক সুন্দর ছিল। এই কবিতা লেখার টপিকটা আমার বেশি পছন্দ হয়েছে। অনেক সুন্দর করে আপনি পুরোটা ফুটিয়ে তুলেছেন। আপনার লেখা এরকম সুন্দর কবিতা সব সময় পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।

Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

ব্যস্ততার মাঝেও ভালোবাসার মানুষটাকে নিয়ে দারুন কবিতা লিখেছেন ভাইয়া। আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন। আপনার লেখা প্রতিটি কবিতা পড়ার চেষ্টা করি। আজকের কবিতাটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

নীল আকাশের বিশালতায়,
আমি শুধু তোমায় খুঁজে যাই,
সাগরের সেই ঢেউয়ের তালে,
তোমার হাসির শব্দ শুনতে পাই

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিত শেয়ার করেছেন। যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে আপনি আকাশের দিকে তাকালেও খুঁজে পাবেন।আবার সাগরের জলের ঢেউ এর সঙ্গে তার হাসি খুঁজে পাবেন। আপনার কবিতা পোস্ট শেয়ার করেছেন ভাইজান কবিতার নাম দিয়েছেন ভালোবাসার নীল আকাশ। বেশ ভালো লেগেছে আমার কাছ থেকে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি সবসময় অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। যেগুলো আমি অনেক পছন্দ করি পড়তে। আমার কাছে সব সময়ের মতো আপনার আজকের লেখা কবিতাটাও খুব ভালো লেগেছে। ভালোবাসার মানুষকে কাছে পেতে সবাই চায়। আর সেই মানুষটাকে অনেক বেশি ভালোবাসতেও সবাই চায়। সেই মানুষটাকে নিয়ে যখন মনের ভেতর বিভিন্ন আবেগ অনুভূতি কাজ করে, তখন সেটা অন্য কাউকেই বুঝানো যায় না। আপনি কবিতাটার মাধ্যমে সবকিছুকেই তুলে ধরেছেন সুন্দর করে। এককথায় দারুন লেগেছে আমার কাছে আপনার লেখা কবিতাটা।

 2 years ago (edited)

প্রিয়জনকে নিয়ে প্রতিটি মানুষের মনের ভেতর একটি আকাঙ্ক্ষা থাকে।ভালোবাসার সেই মানুষটিকে নিয়ে আবেগ অনুভূতি দিয়ে বেশ দারুণভাবে একটি কবিতা আমাদের মাঝে
উপস্থাপন করেছেন। আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ঠিক বলেছেন ভালোবাসার মানুষটিকে যতই ভালোবাসা যায় তবুও যেন ভালোবাসায় মন ভরে না।কবিতার প্রতিটি লাইন অসাধারণ ছিল এবং কবিতার নামটি আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ভালোবাসা নীল আকাশ নিয়ে কবি সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা আমার পড়ে খুবই ভালো লাগে। কবিতার ভাষাগুলো অসাধারণ হয়। আজকের এই ভালোবাসার কবিতাটি পড়ে আরো ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া আপনি মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালোবাসার নীল আকাশ কবিতাটি অনেক ভালো লাগলো পড়ে। ভালোবাসা নিয়ে অনেকে অনেক ধরনের স্বপ্ন এবং প্রিয় মানুষকে অনেক নামে ডাকে। তবে ভালোবাসা আছে বিদায় পৃথিবী এত সুন্দর। এবং আপনার মনের অনুভূতি দিয়ে ভালোবাসা দিয়ে কবিতাটি লিখেছেন। তবে আপনার এই কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। আমি তো কবিতাটি পড়ে ভালোবাসার মাঝখানে ডুবিয়ে গেলাম। চমৎকার কবিতা লিখে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। বরাবরের মধ্যে অসাধারণ হয়েছে আপনার লেখা কবিতাটা। কবিতাটা পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। প্রিয় মানুষকে নিয়ে অনুভূতি গুলো তুলে ধরেছেন কবিতার মধ্যে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65374.38
ETH 1915.44
USDT 1.00
SBD 0.38