X যখন গরিব। নাটক রিভিউ।*
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
| ** X যখন গরিব নাটকের রিভিউ।** |
|---|
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
|---|
| নাটকের নাম | X যখন গরিব |
|---|---|
| পরিচালক | মিশুক মিথু |
| অভিনয় | নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ২০ ডিসেম্বর ২০২৩ |
প্রথমেই নাটকের মধ্যে নায়ককে দেখতে পাওয়া যায়। সে বাসের মধ্যে হকারী করছিল৷ কারণ সে অনেক কৃপণ ছিল৷ সে এবং তার বন্ধুরা মিলে এই বাসের মধ্যে ছিল। তার সকল বন্ধুরা এই বাসের টিকিট কেটেছিল৷ তবে সে বাসের টিকিট কাটেনি। তাই সে বাসের মধ্যে উঠে হকারী করতে থাকে এবং সে দূরপাল্লার পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা করে উঠে যায়৷ এখানে সে নায়িকাকে দেখতে পায় এবং নায়িকার সাথে সেই অনেক ধরনের মজা করতে থাকে এবং নায়িকার দিকে তাকিয়ে থাকতে থাকে। যখন নায়িকা বিষয়টি দেখতে পারে তখন সেই সুপারভাইজারকে কৃষি বিষয়টি বলে৷ সুপারভাইজার তখন তাকে নামিয়ে দেওয়ার জন্য জোরজবস্তি করতে থাকে৷ কিন্তু সেই কোনভাবেই নামতে চায় না৷ সে সামনে বসে থাকে৷
এবার যখন বিরতি দেওয়া হলো তখন নায়িকা একটি টেবিলে বসে৷ সে পানি পান করছিল৷ তখন নায়ক তার সামনে এসে বসে এবং নায়িকা যে পানির বোতলটা নিয়েছিল সে পানির বোতল থেকে সে পানি পান করে নিল৷ তখন নায়িকা অনেকটা রাগান্বিত হয়ে গেল৷ তাকে জিজ্ঞাসা করে, সে অনুমতি না নিয়ে পানি খেয়েছে কেন৷ তখন সে বলে পানি খেতে আবার অনুমতি নেওয়ার কি দরকার৷ তখন নায়িকা আরো রাগান্বিত হয়ে যায় এবং সেখান থেকে উঠে চলে যায়৷
বিরতি শেষ হওয়ার পর নায়ক আবার বাসে উঠে যায়৷ তখন তার বন্ধুরা সুপারভাইজারকে বলে তাকে নামিয়ে দেওয়ার জন্য৷ তারা বলে হকার এত দূর পর্যন্ত কেন এই বাসে যাবে৷ তখন সুপারভাইজার আসে তাকে সেখান থেকে নামিয়ে দেওয়ার জন্য৷ তখন সেই অল্প কিছু টাকা দিয়ে সেই বাসে থেকে যায়৷ নায়িকার পাশে যে সিটটি ছিল সেই সিট খালি হয়ে যায়৷ তার পাশের সিটের লোক বিরতির সময় নেমে গিয়েছিল৷ তখন সে সেখানে গিয়ে বসে যায় এবং সে সেখানে ঘুমাতে থাকে৷
ঘুমাতে ঘুমাতে সে একটা সময় নায়িকার ঘাড়ের উপর চলে আসে৷ তখন নায়িকা তার মাথা সেখান থেকে উঠিয়ে দেয়৷ তখন সে আবার মাথা দিয়ে দেয়৷ এভাবে কিছুক্ষণ করতে করতে নায়কের বন্ধুরা এই বিষয়টি দেখতে পায়। তখন তারা নায়িকাকে বলেছে নায়ক অনেক খারাপ লোক৷ সে মানুষকে অজ্ঞান করে সকল কিছু নিয়ে যায়৷ তারপর নায়িকা সে বিষয়টি সুপারভাইজারকে বলে। তাকে নামিয়ে দেওয়ার জন্য৷ তারপর নায়েক বলে সে নামবে না। তখন সে চুপচাপ সেখানে বসে থাকে৷
এবার বাড়িতে আসার পর সে একটি খৎনা এর দাওয়াতে গিয়েছিল৷ সেখানে তারা পরিবারসহ বন্ধুরা সেখানে গিয়েছিল৷ তার মা তাকে ৫ হাজার টাকা ওই শিশুকে দেওয়ার জন্য বলেছিল৷ তবে সে বুদ্ধি করে ওই ছেলেটিকে মাত্র ১ হাজার টাকা দিয়ে সেখান থেকে চলে আসার সময় নায়িকার সাথে তার দেখা হয়ে যায়। তখন নায়িকা তাকে অনেক কথা বলতে থাকে এবং নায়কও তাকে অনেক কথা বলতে থাকে এবং সেখান থেকে তারা চলে আসে৷
নায়ক একদিন পাত্রী দেখার জন্য আসে৷ তখন সে দেখতে পায় যে মেয়েটিকে সে কিছুদিন আগে এত কথা বলেছে সেই মেয়েটিকে সে দেখতে এসেছে৷ তখন নায়িকা সাথে সাথেই উঠে যায়। তাকে সেখান থেকে চলে যেতে বলে৷ তাকে অনেক অপমান করতে থাকে এবং তার বাবাকে বলে সে এই বিয়ে করতে পারবে না৷ তখন তার বাবা তাকে ঠান্ডা হতে বললে সে নায়কের কৃপণতার কথা বলে দেয়৷
এবার নায়কের মা বাড়িতে আসে। অনেক আফসোস করতে থাকে এবং তিনি বলতে থাকে তোর বাবা এত কৃপণ ছিল না, তুই কিভাবে এত কৃপণ হলি৷ তখন তার বন্ধুরা তার মাকে সব কথা বলে দেয় এবং সে যেভাবে গাড়ির ভাড়া বাচানোর জন্য হকারী হিসেবে গাড়িতে ওঠে এবং সেভাবেই সে বাড়িতে চলে আসে৷ তখন নায়কের মা বলে যে এই মেয়েকে তাকে বিয়ে করতে হবে এবং নায়িকার বাবাও বলে যে ওই ছেলেকে তার বিয়ে করতে হবে৷
তখন নায়িকা এবং নায়ক দুজনে দেখা করে এবং নায়িকা তাকে অনেকগুলো শর্ত দিতে থাকে। বলে যে এই শর্তগুলো মানলেই নায়িকা তাকে বিয়ে করবে। তা না হলে সে কখনোই নায়ককে বিয়ে করবে না৷ তখন নায়ক সেই শর্তে রাজি হয়ে যায় এবং নায়িকা বলে তাকে বিয়ের শপিং করে দিতে হবে৷ তারা প্রথমে এক কসমেটিকিস এর দোকানে যায় বিভিন্ন ধরনের শপিং করার জন্য৷
এরপর নায়িকা শাড়ি কেনার জন্য অন্য একটি দোকানে যায়৷ সেখানে নায়িকা অনেক ধরনের শাড়ি পছন্দ করতে থাকে৷ তার নিজের জন্য প্রথম একটি শাড়ি পছন্দ করলে নায়ক বলে তা নিতে দিবে না৷ তখন নায়িকা এই কথাটি শুনে ঐ শাড়ি তো নিলই, একই সাথে এসে আরও একটি দামি শাড়ি দেখাতে বলে এবং সেই শাড়িটিও তার পছন্দ হলো এবং সেটিও সে নিয়ে নিল৷ এভাবে সে দুইটি শাড়ি নিয়ে নিল।
এবার তারা একটি স্বর্ণের দোকানে যায়। তারা দুজনেই সেখানে ছিল৷ তবে তখন নায়ক বলেছে তার টাকা শেষ হয়ে গিয়েছে৷ তখন নায়িকা বলে তাকে এটিএম থেকে টাকা উঠিয়ে আনার জন্য৷ তখন নায়ক চলে যায় টাকা উঠানোর জন্য৷ নায়িকা তার পছন্দের গয়নাগুলো পরে নিয়েছিল এবং নায়ক যখন তাকে সেখানে দেখতে পায় সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সে সেখান থেকে বাড়িতে চলে আসে।
নায়িকাও তার বাড়িতে চলে যায়৷ যখন বাড়িতে আসে তখন তার মা তাকে অনেক বকাবকি করতে থাকে এবং বলতে থাকে যে, তুই এত কৃপণ হলি কিভাবে। তখন সে অনেকক্ষণ বিছানায় শুয়ে থাকে এবং জ্বরের ভান করতে থাকে। পরের দিন নায়িকার সাথে সে দেখা করে এবং নায়িকাও তাকে অনেক বকাবকি করতে থাকে৷ কারণ সে গয়না কিনে দেওয়ার ভয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল৷ তবে সেদিন নায়িকা তাকে জোর করে গয়না কিনেছিল এবং সে বলেছিল যে এই গয়না কিনে না দিলে সে তাকে বিয়ে করবে না। তখন নায়ক তাকে স্বর্ণগুলো কিনে দিল।
এবার তাদের বিয়ে সম্পন্ন হল। যখন তার বন্ধুরা তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসে বিয়ে উপলক্ষে, তখন সে টাকা দেওয়ার জন্য রাজি হয় না৷ তখন সে বলে টাকা দিয়ে কি করবি তোরা৷ তখন নায়িকা তাকে জোর করে টাকা বের করে নেয় এবং তার বন্ধুদের দিয়ে দেয়৷ তখন তারা টাকা নিয়ে নেয় এবং এভাবেই সুন্দর নাটকটি শেষ হয়৷
আমার ব্যক্তিগত মতামত।
এই নাটকটি অনেক সুন্দর হয়েছে। প্রথম যখন তারা টাকা বাঁচানোর জন্য বাসের মধ্যে হকারী করছিল তখন খুবই হাসি পাচ্ছিল। যখন সে ওই খাৎনার অনুষ্ঠানে গিয়ে ওই ছেলেটিকে তার পাওনার অল্প কিছু পরিমাণ টাকা দিয়ে বুঝিয়ে দিলো সে বিষয়টি দেখে অনেক হাসি পেলো৷ পরে যখন তার বিয়ে ভেঙে গেল সে অনেক আফসোস করতে থাকে এবং তার মাও তাকে অনেক বকাবকি করতে থাকে৷ পরে যখন নায়িকাকে বিয়ে করার জন্য তাকে অনেক শর্ত মানতে হয় এবং তার সবগুলো টাকাই সে খরচ করে তখন নাটকের মধ্যে একটি টুইস্ট শুরু হয়৷ সে এতদিন ধরে যত কৃপণামী করে টাকাগুলো জমিয়েছিল, সবগুলো টাকাই তার বিয়ে উপলক্ষে শেষ হয়ে যায় এবং নায়িকা তাকে দিয়ে অনেক খরচ করায়। সে চিন্তাই করতে পারেনি যে এত টাকা খরচ হয়ে যাবে৷ পরে যখন তাদের সুন্দরভাবে বিয়ে হয় এবং তাদের দুজনের মিল হয় তখন সুন্দরভাবে এই নাটকটি শেষ হয়ে যায়
| আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
|---|
৯/১০
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | নাটক রিভিউ । |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।


Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
📽💐🙏
https://x.com/Nevlu123/status/1745664552375914975?s=20
নাটকটি রিভিউ পড়ে মনে হল যে নাটকটি বেশ হাসির। আমার কাছে হাসির নাটক দেখতেই ভালো লাগে। তাছাড়া ইদানিং নাটক দেখার তেমন একটা সময় হয় না। কিন্তু আপনার এই নাটকটি দেখার আগ্রহ বেড়ে গিয়েছে। কিন্তু কিপ্টামি করে এতগুলো টাকা জমিয়েও ধরে রাখতে পারল না। বিয়েতে সব খরচ করতেই হলো। যাইহোক ভালো লাগলো ।
জি আপু নাটকটি বেশ হাসির।
আপনি আজকে অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট নিয়ে সবার মাঝে হাজির হয়েছেন। আমি নাটক দেখতে অনেক বেশি পছন্দ করি। আর তেমনি নাটকের রিভিউ পোস্ট পড়তেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই নাটকের রিভিউটা যখন আমি পড়ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল। নিলয়ের নাটক গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। কারণ সে সব সময় অনেক সুন্দর অভিনয় করে থাকে। এই নাটকটা এখনো আমার দেখা হয়নি। তাই ভাবতেছি সময় পেলে নাটকটা দেখে নেব।
নিলয়ের নাটক গুলো আমার কাছেও সব সময় অনেক ভালো লাগে।
আপনি চমৎকার একটি নাটকের রিভিউ পোস্ট আজ শেয়ার করলেন। আপনার শেয়ার করা নাটকের রিভিউটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। নিলয়ের নাটকগুলো ভীষণ মজার হয়।হাসির হয় তার নাটকগুলো।নাটক দেখতে আমার ভীষণ ভালো লাগে। এই নাটকটি যদিও আমার দেখা হয়নি।সময় সুযোগ পেলে দেখে নেবো আশা রাখি।ধন্যবাদ ভাইয়া চমৎকার একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।
জি আপু নিলয়ের নাটকগুলো ভীষণ মজার হয়।
https://x.com/Nevlu123/status/1746531078033342464?s=20