You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৪

in আমার বাংলা ব্লগ2 years ago

দুই বন্ধু আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে গেল। তারা দিনে প্ল্যান করলো যে তিন বন্ধু মিলে রাতে নারিকেলের ঢাব চুরি করবে। যে কথা সেই কাজ রাত্রিবেলা বের হয়েছিল নারিকেল চুরি করার জন্য। ওই তিন নাম্বার বন্ধুটির বাড়ির আশেপাশেই একটি বাড়ি সিলেক্ট করল। আর সেই বাড়ি থেকেই নারিকেলের ডাব চুরি করবে তারা।বেচারার তিন বন্ধু যখন নারিকেল গাছের নিচে গেলো এই না কুকুর ঘেউ ঘেউ শুরু করলো এবং তেড়ে আসতে লাগলো তাদের দিকে। সেটা দেখে প্যান্ট পরা দুই বন্ধু দুই দিকে দৌড় দিল। আর লুঙ্গি পরা বন্ধুটি সোজা দৌড়াতে লাগলো। আর কুকুর ও লুঙ্গি পরা লোকটিকেই টার্গেট করলো। কুকুর লুঙ্গিটাকে কামড় দিয়ে টেনে ছিড়েই ফেলল এবং বেচারার লুঙ্গি ফেলে কোনরকম জান বাঁচালো। হাহাহা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64918.30
ETH 1894.27
USDT 1.00
SBD 0.38