You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬১

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বল্টু একদিন হেটে হেটে নানার বাড়ি যাচ্ছিল। হঠাৎ করেই বৃষ্টি শুরু হল।যখন বৃষ্টি জোরে আসতে শুরু করল এবং সেও ভিজতে লাগলো। তখন সে দৌড় দিয়ে একটি বাড়ির সামনে একটি আশ্রয় এর জায়গায় দাঁড়ালো। কিন্তু বেচারা জানতো না যে ওই বাড়িতে একটি কুকুর ছিল যেটি অপরিচিত কাউকে দেখলেই তাড়া করতো। পরবর্তীতে সেই কুকুরটি তাকে দৌড়ে আসতে দেখে, সেখানে দাঁড়ানোর কয়েক সেকেন্ডের মধ্যে তাড়া করল।বেচারা বল্টু বৃষ্টির মধ্যে দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ পা স্লিপ করে রাস্তার পাশে একটি গোবর ফেলার গর্ত ছিল সেখানে পড়ে গেল। কিছুক্ষণ সেখানে পড়ে রইলো কুকুর কিছুক্ষণ ঘেউ ঘেউ করে চলে যায়। তারপর সে উঠে ধীরে ধীরে তার নানান বাড়ি যায়। আর এই অবস্থা দেখে সবাই তো হাসতে হাসতে অবস্থা খারাপ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58543.63
ETH 1568.89
USDT 1.00
SBD 0.38