You are viewing a single comment's thread from:

RE: শৈশবের টেপ টেনিস ক্রিকেট

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাই একদম ছোটবেলার স্মৃতি জাগ্রত করে দিলেন আজকে। আসলে তখনকার সময় ১৫ -২০ টাকা দিয়ে বল কিনতাম। তার সাথে ওসাকা টেপ। কারণ সে সময় ওসাকা টেপ অনেক ভালো ছিল। মজার বিষয় হচ্ছে কেউ যদি বল হারিয়ে ফেলে বা ফাটিয়ে ফেলে, তখন তাকেই জরিমানা দিতে হতো। আমরা তো এমন ছিলাম যে কিছু দিন পরপরই পাশের এলাকার সাথে বেট খেলতাম। সেখানে এক লোক ছিল নিজের ঘরের চাল চুরি করে এনে বিক্রি করে আমাদের সাথে বেট খেলতো,আরো কত মজা হতো। মাঝে মাঝে ঝগড়া করে একজনের ফিল্ড আরেকজনের কেটে ফেলতাম। সেই দিনগুলো তো আর এখন নেই। এখনকার জেনারেশন মোবাইলে আসক্ত হয়ে আছে। তাদের সব খেলাতো মোবাইলের মধ্যে। ধন্যবাদ ভাই দারুন একটি বিষয় নিয়ে লেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61466.96
ETH 1697.69
USDT 1.00
SBD 0.38