You are viewing a single comment's thread from:

RE: শখ

in আমার বাংলা ব্লগ3 years ago

বর্তমান সময়ে বাচ্চাকাচ্চারা বেড়ে উঠছে চাপের সম্মুখীন হয়ে। পড়াশোনা এবং নিজেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিযোগিতায়। আবার কিছু ছেলেপেলে রয়েছে সারাক্ষণ মোবাইলেই সময় দিয়ে থাকে। আর শহর অঞ্চলের বাচ্চাকাচ্চারা আসলেই বেশিরভাগই চার দেওয়ালে বন্দী হয়ে থাকে। তবে এরই মাঝে এই দুই ভাই এর চিন্তাভাবনাটা খুবই চমৎকার এবং তাদের পশু পাখির উপরে এত ভালবাসা কাজ করে সেটা জেনে খুব ভালো লাগলো। আরেক দিক থেকে তাদের বাবা ও তাদেরকে এই সৌখিন পাখি পুষতে সহযোগিতা করে। সত্যি বলতে একাকীত্ব সময় বা চার দেওয়ালে বন্দীর মাঝেও এরকম পশু পাখি পুষলে মনটা অনেক ভালো হয়ে যায় এবং কিছুটা হলেও প্রশান্তি ভোগ করা যায়। যাই হোক ভাই আপনার মাধ্যমে অন্তত কিছু ভালো লাগার বিষয় জানতে পারলাম। আর বাচ্চাদের বাসা যেহেতু আপনার দুই বাসা পরেই। তাহলে একদিন ঘুরে আসেন তাদের বাসা থেকে। বাকি পাখিগুলো দেখে আসবেন সে সাথে আমাদের জন্য ফটোগ্রাফি করে নিয়ে আসবেন। কারণ আমরা তো সেখানে যেতে পারবো না, তবে আপনার মাধ্যমে দেখতে পারবো। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

Sort:  
 3 years ago 

হুম আমারও ইচ্ছা আছে, একদিন সময় করে ওদের বাসায় বেড়াতে যাওয়ার আর ওদের অন্যান্য পাখি গুলোকে দেখার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38