You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৩৫
বর্ষাকালে একদিন আমি এবং আমার এক বড় ভাই হেঁটে আসছিলাম সেওলা পড়া একটি রাস্তা দিয়ে । আমি বড় ভাইয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর বড় ভাই আমার পিছন পিছন গান গেয়ে আসতেছিলো।পুরো রাস্তা শ্যাওলা পড়া ছিল যার কারণে খুব কেয়ারফুলি হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ করে বড় ভাইয়ের গান আর শোনা যাচ্ছিল না আওয়াজটা বন্ধ হয়ে গেল। চিন্তা করলাম কই গেল বড় ভাই আওয়াজ শুনি না কেন। এই ভেবে পেছনে তাকাই।তখন দেখতে পাই বড় ভাই স্লিপ খেয়ে জমিতে পড়ে শরীরে কাদা লেগে গেল।তখন হাসতে হাসতে তো অবস্থা খারাপ।