You are viewing a single comment's thread from:

RE: মিকি মাউস কার্টুনের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

ছোট-বড় অনেকেই হয়তোবা কার্টুন দেখতে বেশ পছন্দ করে। তবে সেটা হয়তোবা বয়সের ভিত্তিতে কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে। মিকি মাউস কার্টুনটি আমার কাছেও ভালো লাগে। যেহেতু একটা সময় কার্টুন দেখা হতো সেই হিসেবে এই কার্টুনের চরিত্র গুলো দেখলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। তাছাড়া এখনো মাঝেমধ্যেই টম অ্যান্ড জেরি দেখা হয় যখন ফেসবুকে যাই। সত্যি বলতে আপনার অংকন গুলো দেখে এমনিতে মুগ্ধ হয়ে যাই। সবগুলো অঙ্কন কিভাবে যেন আপনি বাস্তবিক রূপটা তুলে ধরতে পারেন। আর আজকে মিকি মাউস অংকন করার ধারণা দুপুর বেলায় কার্টুন দেখা থেকে নিয়েছেন এটাই তো হচ্ছে অংকনের চিন্তা ধারা। আপনার মাসির মেয়ে দুপুরবেলায় সেই কার্টুন দেখেছে বলে হয়তো এত সুন্দর কার্টুনের চিত্র আমরা দেখতে পেয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62612.63
ETH 1758.77
USDT 1.00
SBD 0.39