You are viewing a single comment's thread from:

RE: জীবন, মৃত্যু ও পরকাল - পর্বঃ ৮

in আমার বাংলা ব্লগ3 years ago

মিজান আর পুলসিরাত জীবনের সবচেয়ে বড় সময়। দাঁড়িপাল্লায় সকল হিসেব-নিকাশ এরপর পুলসিরাত পার করেই জান্নাতের দিকে প্রবেশ করতে হবে। তবে আমাদের কার ভাগ্যে সেই জান্নাত রয়েছে আর কার ভাগ্যে পুলসিরাত পার হতে হতেই দোযখে নিক্ষিপ্ত হওয়ার অবস্থা রয়েছে সেটা আমাদের কারো জানা নেই। তবে এই বিষয়গুলো আমরা যতটা মনে লালন করব ততটাই পরকাল ভীতি এবং ঈমান ঠিক রাখার মত শক্তি থাকবে। প্রিয় রাসূলের উম্মত হয়ে আমরা হয়তোবা অনেক বেশি ভাগ্যবান। তবে এই ঈমান ধরে রাখতে পারলে এবং রাসুলের দেখানো পথে চলতে পারলেই হয়তো বা আমরা সৌভাগ্য অর্জন করতে পারব। লেখাগুলো পড়ে সত্যিই মন ছুঁয়ে গেল আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62567.91
ETH 1740.38
USDT 1.00
SBD 0.39