You are viewing a single comment's thread from:

RE: ব্যর্থতা কিংবা সফলতা কোনটাই চিরস্থায়ী নয়

in আমার বাংলা ব্লগ3 years ago

বিজ্ঞানভিত্তিক বিষয়গুলোর উপর আপনার আগ্রহ সেই ছোটবেলা থেকে রয়েছে ব্যাপারটা জেনে সত্যিই খুব ভালো লাগলো। আসলে যদি কোন বিষয়ের প্রতি আগ্রহটা ছোটবেলা থেকেই আমাদের মধ্যে প্রভাবিত হয় তখন সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারলে আরো বেশি ভালো লাগে। তবে আপনার আম্মু এ বিষয়টা বিবেচনা করে আপনাকে বিজ্ঞানভিত্তিক বইগুলো পড়তে দিয়েছেন যার কারণে আপনি নিজে এই বিষয়গুলোর প্রতি আকৃষ্ট হয়েছেন এবং ভালোভাবে এসব কিছু বোঝার আগ্রহ প্রকাশ করেছেন। তাছাড়া আমরা নিজের অধ্যবসায় এবং পরিশ্রমের কারণে হয়তোবা সফলতা পাই। তবে সব সময় ভালো কিছু যেমন আমাদের জীবনে স্থায়ী হয়ে থাকবে না তেমনি খারাপ কোন কিছুও স্থায়ী হবে না। সবকিছুই ক্ষণস্থায়ী।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62465.76
ETH 1783.41
USDT 1.00
SBD 0.38