You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪০

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি নিঃস্ব আমি ব্যর্থ,
আমার দুনিয়া অযার্থ।
আমি পাথর আমি ঝঞ্ঝার,
আমি এক ভিন্ন রকম হুংকার।

আমি মানি নাকো অনৈতিক বাণী,
আমি আমার আমি কে মানি।
আমি পৃথিবীর এক কোণে সৃষ্টি
আমি খরার সময় ঝড়-বৃষ্টি

আমি আগুনে পুড়ি নিজে নিজে,
আমি হই অতি কোমল ঋতু শীতে।
আমি লাজুক লতা বন ও ক্ষেতে,
কি লাভ তোমার আমায় জিতে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64196.35
ETH 1800.98
USDT 1.00
SBD 0.38