আমার বাংলা ব্লগ"-|_|_প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ♥ ১০% লাজুক-খ্যকের জন্য
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
লোকেশন:https://maps.app.goo.gl/gPQLvv3dRKodcRds5
আসলে বাংলাদেশ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। বাংলাদেশ মানে সবুজের সমারোহ এবং চারদিকে তাকালে মনে হয় সবুজের বিছানা বিছিয়ে রেখেছে। আরে এই সৌন্দর্য উপলব্ধি করার জন্য ছুটে চলা এদিক ওদিক।
তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু নদী-নালা-খাল-বিল এর ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি এবং বিভিন্ন গ্রাম ঘুরে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে।
![]() | ![]() |
|---|

আজকের এই ফটোগ্রাফি গুলোর মধ্যে আমি গ্রামের কিছু বিষয় তুলে ধরব। যেমন মানুষজন খালের মধ্যে গোসল করা বা মানুষ জন কোন পর্যায়ে বসবাস করে, এক কথায় গ্রামের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব।
![]() | ![]() |
|---|

আজকে আপনারা দেখতে পাবেন ফটোগ্রাফির মধ্যে একটা লোক গোসল করতেছে নদীতে, কেননা তারা সবসময় নদীতেই গোসল করে,আর সেটা শীতকাল হোক আর গরমকাল হোক।
![]() | ![]() |
|---|

আর এটার একমাত্র কারণ আছে তাদের কোনো পুকুর নেই যেখানে গোসল করবে।
গ্রাম অঞ্চলে সাধারণত পুকুর থেকে থাকে, তবে যারা নদীর আশেপাশে থাকে তাদের গ্রামে পুকুর না থাকাতে তারা সরাসরি নদীর পানিতে গোসল করে।
![]() | ![]() |
|---|
তারপর আরেকটি দৃশ্য রয়েছে সেটা হচ্ছে নৌকা করে এক জায়গা থেকে আরেক জায়গাতে কিছু লোক পার হচ্ছে,সেটার কিছু ফটোগ্রাফি।আবার শীতল নদীর কিছু ফটোগ্রাফি সাথে রয়েছে কিছু কচুরিপানা।
![]() | ![]() |
|---|
নদীতে ঢেউ যখন থাকেনা, তখন সেগুলো একটা জায়গাতে বা একটা জায়গাকে কেন্দ্র করে জন্মায়। এবং ধীরে ধীরে বেড়ে ওঠে, এবং সেখানে অনেক বড় এরিয়া জুড়ে কচুরিপানা গুলো দেখতে পাওয়া যায়। সেরকম কিছু ফটোগ্রাফি ও আপনাদের সাথে শেয়ার করলাম।
![]() | ![]() |
|---|
যথাযথ স্রোত না থাকার কারণে আবার কিছু নৌকা পাড়ে রেখে দেয়া হয়েছে, নাঙ্গল ফেলে রেখেছে কয়েক জায়গাতে। এক কথা হচ্ছে যখন বর্ষার দিন বা অনবরত ঢেউ থাকে নদীতে, পানি যখন চলাচল করে সবসময়।
![]() | ![]() |
|---|
তখন এ নৌকাগুলো চলে, তবে যখন শীত আসে নৌকাগুলো একটা জায়গাতে রেখে দেয়া হয় ।
তো বন্ধুরা আজকে এই প্রাকৃতিক দৃশ্য গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগল তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের জন্য এখানেই বিদায় নিলাম।
![]() | ![]() |
|---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
পোষ্ট ও ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | ফটোগ্রাফি |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| ক্যাপচার | @নিভলু১২৩ |
| সম্পাদনা | শুধু সেসুরেশন |
| লোকেশন | https://maps.app.goo.gl/gPQLvv3dRKodcRds5 |

























একদম প্রকৃতির লীলাভূমি আমাদের এই দেশ। দেশের প্রাকৃতিক প্রতিটি সৌন্দর্যকে না হলেও বেশ কিছু সৌন্দর্য আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য।
অসাধারন কিছু ছবি দেখতে পারলাম আপনার মধ্যমে। প্রতিটা ছবি তে অনেক ডিটেইলস ছিলো। কালার টোন ও অসাধারন ছিলো। নদী পারের দৃশ্য গুলো বেশি ভালো লেগেছে। ধনবাদ এতো সুন্দর কিছু ছবি শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য ভাই।
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো,ধন্যবাদ।
গ্রাম বাংলার অপরুপ সুন্দরময় ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। গ্রামবাংলার ঐতিহ্যবাহী দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপনার ফটোগ্রাফির মাধ্যমে। বিশেষ করে নদীর পাড়ে গোসল করার দৃশ্য আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।
সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাই
জি ঠিক বলেছেন ভাই,পাশে থাকার জন্য ধন্যবাদ
বাংলার এই রুপের কোনো তুলনা হবেনা। এই প্রকৃতির প্রেমে পড়ে কত কবি লিখেছেন তাদের কবিতা। জীবনানন্দ দাস তো মৃত্যুর পর শালিকের বেশে এখানে ফিরে আসতে চেয়েছেন। ছবিগুলি অনেক সুন্দর ছিল ভাই। খুবই চমৎকার। এবং খুবই সুন্দর লিখেছেন।
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে
ভাই নৌকাগুলো দেখে খুব ইচ্ছে করতেছে, যদি নিয়ে ঘুরে বেড়াতে পারতাম। আপনার ফটোগ্রাফিক গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম।মনের মধ্যে প্রশান্তি এনে দিল। আমাদের গ্রাম বাংলার প্রকৃতি আসলেই কত সুন্দর। শুভকামনা ভাই আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য।
আপনার তোলা প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম । ফটোগ্রাফি হলো অনেক সুন্দর হয়েছে । তাছাড়া ফটোগ্রাফি করার পাশাপাশি বর্ণনা গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো,ধন্যবাদ।
খুবই দারুন ফটোগ্রাফি করছেন ছবির মাধ্যমে প্রাকৃতিক যে একটা দৃশ্য তা ফুটে উঠছে। আপনি অনেক ভালো ফটোগ্রাফি করছেন। ফটোগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভ কামনা রইল আপনার জন্য
ঠিক বলেছেন ভাই,পাশে থাকার জন্য ধন্যবাদ
বাংলাদেশের সৌন্দর্য কল্পনার ও বেশি সুন্দর। একেকটি ঋতুতে একেক রুপ ধারন করে। সৌন্দর্য গুলো আপনার করা ফটোগ্রাফিগুলো থেকে সহজেই অনুমান করা যায়। ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য
সুজলা-সুফলা শস্য-শ্যামলা ছেয়ায় ঘেড়া পাখি-ডাকা আমাদের এই বাংলাদেশ। দারুন ফটোগ্রাফি করেছেন ভাইয়া ।একদম মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে আপনি বাংলার রূপ ও বৈচিত্র্য তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
ভলোই বলেছেন ভাই,পাশে থাকার জন্য ধন্যবাদ