গানঃ-বলতে চেয়ে মনে হয়।বলতে তবু দেয় না হৃদয়। কতটা তোমায় ভালোবাসি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20231228_124425.jpg

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছেঃ- বলতে চেয়ে মনে হয়।বলতে তবু দেয় না হৃদয়। কতটা তোমায় ভালোবাসি।গেয়েছেনঃ ইমরান।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে আমি মনে করি গান হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান গেয়ে থাকি।

তবে একটা মজার ব্যাপার হলো অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না।আর আপনারা অবশ্যই জানেন যে, আমার বাংলা ব্লগে প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে।তবুও গান গাইতে থাকি যদি কখনো ভালো কিছু করা যায় । তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


গানটির নাম হচ্ছেঃ
বলতে চেয়ে মনে হয়।বলতে তবু দেয় না হৃদয়। কতটা তোমায় ভালোবাসি।
গেয়েছেনঃ
ইমরান
কভারঃ
@nevlu123


বলতে চেয়ে মনে হয়।বলতে তবু দেয় না হৃদয়। কতটা তোমায় ভালোবাসি।👇

এই গানটি একটা সময় অনেক বেশি শুনতাম। হঠাৎ করে গানটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে গেয়ে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


গানের কথা 👇

বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি
চলতে গিয়ে মনে হয়
দূরত্ব কিছু নয়
তোমারি কাছেই ফিরে আসি
তুমি তুমি তুমি শুধু এই মনের
আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা
কখনো বাঁচে
তুমি তুমি তুমি শুধু এই মনের
আনাচে কানাচে
সত্যি বলনা কেউ কি প্রেম হীনা
কখনো বাঁচে
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি
মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব যতনে তা লিখেছিলাম
মেঘের খামে আজ তোমার নামে
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম
পড়ে নিও তুমি মিলিয়ে নিও
খুব যতনে তা লিখেছিলাম
ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি
মন অল্পতে প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি
সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে
মন অল্পতে প্রিয় গল্পতে
কল্পনায় স্বপ্ন আঁকে
ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি
সারাক্ষন তোমায় ছুঁয়ে রাখে
ও চায় পেতে আরো মন
পেয়েও এত কাছে
বলতে চেয়ে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয়
কতটা তোমায় ভালোবাসি

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি প্রতিনিয়ত এত সুন্দর গান করেন যে, গানগুলো একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। আপনি আজকে আমার খুবই ফেভারিট একটা গানের কভার করেছেন। এই গানটা তো আমি বেশিরভাগ সময় শুনে থাকতাম আগে। এখন খুব একটা গান শোনা হয় না। তবে আপনারা সুন্দর গান করেন দেখে সেগুলো শুনে থাকি। ইমরানের গান এমনিতেই সবার পছন্দের। তেমনি আমার নিজেরও। আসলে প্রফেশনাল গায়ক না হওয়ার কারণে মাঝে মাঝে ভুল হয় এটা ঠিক।

 3 years ago 

ধন্যবাদ মাতামত জানানোর জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার কন্ঠে গানগুলো শুনতে কিন্তু আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আপনার কন্ঠ জাস্ট অসাধারণ। আর এরকম সুন্দর কন্ঠে যদি গান গাওয়া হয় তাহলে তো ভালোই লাগবে। তেমনই আপনার সম্পূর্ণ গান যতই শুনছিলাম ততই ভালো লাগছিল আমার কাছে। এই গানটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটি গান তাই বেশি ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর গান সব সময় আপনি আমাদের মাঝে শেয়ার করবেন আশা করছি।

 3 years ago 

জি আমি প্রত্যেক সপ্তাহে একটি করে গান শেয়ার করি।💐

 3 years ago 

এই গানটি যখন রিলিজ পায় তখন আমার একটা বাটন ফোন ছিল।
খুব সুন্দর কেন জানি খুব ভালো লাগতো।
কালের বিবর্তনে পুরাতন হয়ে গেলেও সেই নতুনের মতই রয়েছে সুর এবং গানের কথাগুলো।
আপনার কন্ঠ শুনতে পেরে বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই গানটি আসলেই শুনতে খুব ভালো লাগে।,

 3 years ago 

গান শুনতে এমনিতে অনেক ভালো লাগে। খুবই সুন্দর একটি গান গেয়েছেন আপনি। আপনার কন্ঠে খুবই ভালো লাগলো গানটি শুনে। ধন্যবাদ এতো
সুন্দর একটি গান আমাদেরকে শোনানোর জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মাতামত জানানোর জন্য।💐

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি গান নিজের কন্ঠে গেয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে গান শুনতে আমার কাছে বেশ ভালো লাগে ভাই। এত সুন্দর কন্ঠে গান শুনে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আপনার কাছ থেকে প্রত্যেক সপ্তাহে একটি করে গান শুনতে চাই ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই আমি প্রত্যেক সপ্তাহে একটি করে গান শেয়ার করি।

 3 years ago 

সুন্দর একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ইমরানের গান বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শিল্পী ইমরান যখন এই গানটা পাবলিস্ট করে তখন এই গানটা খুবই জনপ্রিয় ছিল আপনার কন্ঠ শুনে খুবই ভালো লাগলো। চমৎকার একটি গান কভার করে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ইমরানের গান আমার কাছে ও অনেক বেশি ভালো লাগে।

 3 years ago 

ইমরান আমার খুব একটা পছন্দের শিল্পী না। ইমরানের গান খুব একটা শোনা হয় না। তবে ইমরানের এই গানটা বেশ জনপ্রিয়। বেশ ভালো লাগে আমার কাছে। গানটা দারুণ কভার করেছেন ভাই। সত্যি বেশ চমৎকার। এভাবে মাঝে মাঝে আমাদের সঙ্গে গান শেয়ার করে নেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই ইমরানের এই গানটা বেশ জনপ্রিয়।

 3 years ago 

ছোটবেলাতে ইমরানের গাওয়া এই গানটি যে কত বেশি পরিমাণে শুনেছি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। অনেকদিন পরে এই গানটি পুনরায় আপনার কন্ঠে শুনতে পেরে খুবই ভালো লাগলো। প্রতি সপ্তাহে আপনার কন্ঠে গান শুনতে পাই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে।

 3 years ago 

ইমরানের গানগুলো তো এই যুগের গান। তবে আমরা ছোটবেলা শুনতাম হাসান সোহাগ এদের গান।

 3 years ago 

দারুন একটি গান কভার করলেন ভাইয়া আপনি। এই গান আমার অনেক পছন্দের একটি গান। তাছাড়া আপনি প্রায় সময় গান কভার গুলো শেয়ার করেন আমার খুব ভালো লাগে। আজকেও দারুন একটি গান কভার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

জি হীরা আপু চেষ্টা করি।আর আপনিও সুন্দর গান করেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64698.14
ETH 1915.06
USDT 1.00
SBD 0.37