গানঃ- ডাক দিয়াছেন দয়াল আমারে রইবো না আর বেশি দিন তোদের মাঝারে।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Screenshot_20230703-175911_Chrome.jpg

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছে," ডাক দিয়াছেন দয়াল আমারে রইবো না আর বেশি দিন তোদের মাঝারে।"গেয়েছেনঃ আমার প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর ।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম।

অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না। কারণ আপনারা অবশ্যই জানেন যে, প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে আমার বাংলা ব্লগে। তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


গানটির নাম হচ্ছেঃ
ডাক দিয়াছেন দয়াল আমারে রইবো না আর বেশি দিন তোদের মাঝারে।
গেয়েছেনঃ
এন্ড্রু কিশোর
অ্যালবামঃ

কভারঃ
@nevlu123


গানটি শুনতে এখানে ক্লিক করুন।👇


গানের কথা 👇

ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে।
হায়রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে
হায়রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
ও আমি চলতে পথে দু'দিন থামিলাম
ভালোবাসার মালাখানি গ'লে পরিলাম
আমি গ'লে পরিলাম
আমি চলতে পথে দু'দিন থামিলাম
ভালোবাসার মালাখানি গ'লে পরিলাম
ও আমার সাধের মালা
আমার সাধের মালা যায় রে ছিঁড়ে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে
হায়রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে
হায়রে,
ডাক দিয়াছেন দয়াল আমারে
ও আমি কতজনে কত কি দিলাম
যাইবার কালে একজনারও দেখা না পাইলাম
আমি দেখা না পাইলাম
আমি কতজনে কত কি দিলাম
যাইবার কালে একজনারও দেখা না পাইলাম
ও আমার সঙ্গের সাথী
আমার সঙ্গের সাথী কেউ হইলো না রে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে
হায়রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে
হায়রে, ডাক দিয়াছেন দয়াল আমারে।

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 3 years ago 

এন্ড্রু কিশোরের এই গান আমার অনেক প্রিয়। এই গানটি আমি অনেকবার শুনেছি। আসলে পুরনো গানগুলো শুনতে এখনো অনেক ভালো লাগে। সবচেয়ে ভালো লাগলো আপনার কন্ঠে এই গানটি শুনে। এরকম চমৎকার একটি গান আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে আশা করছি এভাবে পাশে থাকবেন ধন্যবাদ।।

 3 years ago 

দারুন একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। এন্ড্রু কিশোরের গাওয়া ডাক দিয়েছেন দয়াল আমারে গানটি আপনার কন্ঠে খুবই ভালো লাগলো।

 3 years ago 

সব সময় সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।। 💐

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নিজের গলায় গাওয়া একটি অসাধারণ গান। ডাক দিয়াছেন দয়াল আমারে এই গানটি শুনতে আমার কাছে বেশ ভালোই লাগে ভাই। আপনার গানের রিলিক্স গুলো বেশ দারুন ছিল। আসলে এন্ডু কিশোরের এই গানটি বেশ দুর্দান্ত হয়েছিল সেই সময়।

 3 years ago 

সব সময় সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন। 💐🙏

 3 years ago 

অনেক সুন্দর এবং জনপ্রিয় গানটি আপনি কভার করেছেন এই গানটি কমবেশি সকলেরই অনেক প্রিয় একটি গান। এই জনপ্রিয় গানটি আপনি কভার করে আমাদের সাথে শেয়ার করলেন আপনার কণ্ঠে শুনতে বেশ ভালই লেগেছে। এই গানটি এক সময় আমিও অনেক গাইতাম অনেক ভালো লাগতো।

 3 years ago 

প্রতিনিয়ত পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ আপু।❣

 3 years ago 

শিল্পী এন্ড্রু কিশোর স্যার আমার খুবই পছন্দের। উনার গানগুলো আমার অনেক ভালো লাগে। ভাইয়া আপনিও কিন্তু দারুন গান করেন। আপনার গানের গলা অসাধারণ। দারুন একটি গান গেয়ে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

সব সময় সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন।এন্ড্রু কিশোরের এই গান আমি কতবার শুনেছি তা বলে শেষ করা যাবে না। এবং এই গানটি আমি সম্পূর্ণ মুখস্থ গাইতে পারি। সত্যি বলতে আপনার কন্ঠে গানটি শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি এত সুন্দর গান গাইতে পারেন সত্যি কল্পনাই করা যায় না। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গানটি গেয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

আশা করছি আপনি এবং আপনার ফ্যামিলির সবাই ভাল আছেন এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

এর আগেও আপনার কন্ঠে গান শুনেছিলাম আপনি বরাবরই অনেক সুন্দর গান করেন। আপনি আজকে যেই গান আমাদের মাঝে শেয়ার করেছেন এই গান ছোটবেলায় অনেক শুনতাম খুবই ভালো লাগতো অনেকদিন বাদে আপনার কন্ঠ শুনে আরো বেশি ভালো লাগছে। পরবর্তীতে এরকম সুন্দর গান আপনার কাছ থেকে আশা করব, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর সহযোগিতা মূলক মন্তব্যের জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

ভাইয়া আপনার এই গানটি অনেক পুরনো একটি গান। কিন্তু এখনো আমাদের সবার মাঝে গানটি নতুনের মতো হয়ে আছে। আমার অত্যন্ত পছন্দের একটি গান আপনি নিখুঁতভাবে পরিবেশন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আচ্ছা আসলে কিছু কিছু গানের মৃত্যু হয় না ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

এই গানটি বেশ জনপ্রিয় ভাই। বাহিরে বের হয়ে হাঁটাহাঁটি করার সময় রাস্তা ঘাটেও প্রায় এই গান শুনে থাকি। আপনার কন্ঠে জনপ্রিয় এই গানটি শুনে সত্যিই খুব ভালো লাগলো ভাই। আপনি বরাবরই চমৎকার গান করে থাকেন। সামনেও আরো সুন্দর সুন্দর গান আশা করি আমাদেরকে উপহার দিবেন। যাইহোক এতো সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ভালোবাসা রইলো প্রিয় ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62795.53
ETH 1821.97
USDT 1.00
SBD 0.39