স্বরচিত কবিতাঃ আলোকিত জীবন

in আমার বাংলা ব্লগlast year

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20250625_122907.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ আলোকিত জীবন ।

লিখেছি আমি : @nevlu123

আলোকিত জীবন মানে নয় কেবল ধন,
মানবতার দীপ্তি, শান্ত হৃদয় মন।
ভালোবাসায় গড়া প্রতিটি পথচলা,
সত্য আর ন্যায়ে জীবন গড়ে তোলা।

আলোকিত জীবন মানে হাসি ভাগাভাগি,
অসহায় পাশে থাকা, বেদনাতে সঙ্গী।
স্বপ্ন দেখা নয় শুধু নিজের জন্যে,
সবাই মিলে চলা এক আশার সঙ্গে।

নিঃস্বকে একটু আশার আলো দেওয়া,
অন্ধকারে ডুবে গিয়ে প্রাণে দীপ্তি ছড়ায়।
ভুলে গিয়ে ক্ষোভ, বাড়ানো শুভ হাত,
এই তো আলো, এই তো জীবনের প্রতিঘাত।

বৃদ্ধ মায়ের চোখে যদি হাসি ফেরে,
বুঝবে তখনই জীবন সার্থকতায় ঘেরে।
অহংকার নয়, চাই বিনয় ভরা চিত্র,
তবেই তো হৃদয় হবে আলোকময় বৃত্ত।

দিন শেষে যদি শান্তি মিলে মনে,
জানবে তুমি আলো জ্বেলেছ জীবনে।
আলোকিত জীবন মানে সবার ভালো চাওয়া,
নিজেকে নয়, অন্যকে আপন ভেবে নেওয়া।

প্রতিদিন একটু করে করো দীপ্ত কাজ,
তবেই হবে জীবনের আলোয় সাঁজ।
ভালোবাসা, সেবা, আর সত্যের সন্ধান,
এই তিনে গড়া হোক আলোকিত প্রাণ।



কবিতার সারমর্ম

আলোকিত জীবন হয় শান্ত ও সুন্দর, মন ভরে ওঠে ভালোবাসা আর আনন্দে।
প্রকৃতির এই ছোঁয়ায় জীবনের ছোট ছোট মুহূর্ত হয়ে ওঠে অনেক সুখের।আজকে সেরকমই কিছু কথা এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro

Sort:  

অসাধারণ, @nevlu123! আপনার স্বরচিত কবিতা "আলোকিত জীবন" সত্যি হৃদয় ছুঁয়ে যায়। কবিতার প্রতিটি ছত্রে জীবনের গভীরতা এবং মানবতা ফুটে উঠেছে। বিশেষ করে শেষ স্তবকগুলো ("ভালোবাসা, সেবা, আর সত্যের সন্ধান, এই তিনে গড়া হোক আলোকিত প্রাণ") খুবই অনুপ্রেরণামূলক।

আমি মুগ্ধ হয়েছি আপনার লেখার সরলতা এবং গভীর ভাবনায়। আপনি যেভাবে ব্যস্ত জীবনের মাঝেও কবিতা লেখার চেষ্টা করছেন, তা প্রশংসার যোগ্য। আপনার এই প্রচেষ্টা নতুন লেখকদের উৎসাহিত করবে।

বন্ধুরা, @nevlu123-এর এই সুন্দর কবিতাটি কেমন লাগলো, তা মন্তব্য করে জানাতে ভুলবেন না। আসুন, সবাই মিলে তাঁর সৃষ্টিকে উৎসাহিত করি!

 last year 

 last year 

ভীষণ সুন্দর রচনা করেছেন আপনি আজকের এই কবিতাটি। একদম অন্যরকম। এমন কবিতাগুলি পড়তে ভীষণ ভালো লাগে। আর আপনি তো সবসময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন যা পড়তে ভীষণ ভালো লাগে।

 last year 

ধন্যবাদ দিদি।

 last year 

ভাইয়া আপনি সব সময় কিন্তু সুন্দর সুন্দর কবিতা লেখেন। আপু আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন।আলোকিত জীবন কবিতাটির পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। আলোকিত জীবন মানুষের এমনিতে সুন্দর এবং মধুর হয়। চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

🙏🙏

 last year 

Screenshot_20250625-234614_Chrome.jpg

Screenshot_20250625-234525_Chrome.jpg

Screenshot_20250625-234226_Chrome.jpg

Screenshot_20250625-234138_Chrome.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62694.32
ETH 1762.76
USDT 1.00
SBD 0.39