DIY ||আপেলের ফোম ও পুঁতি দিয়ে একটি ফুলের ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হতে চেষ্টা করছি। আর সেই ধারাবাহিকতায় আজকে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের পোস্টে আপনারা দেখতে পাবেন আপেলের ফোম,পুঁতি রঙিন কাগজ ও সুতা এগুলোর সমন্বয়ে একটি ফুলের ওয়ালমেট তৈরি।আসলে বন্ধুরা তেমন একটা সময় হয় না তাই এই রকম খুঁটিনাটি কাজ গুলো করতে বসা হয় না। যেহেতু এসব কাজ করতে অনেক সময়ের প্রয়োজন, তাই সময় সল্পতার কারণে অনেক সময় কাজ করা সম্ভব হয়ে ওঠে না।তো চলুন তাহলে আমার আজকের ডাই এর কাজ শুরু করা যাক।

20230204_223059.jpg

ফুলের ওয়ালমেট।

এই ফুলের ওয়ালমেটটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণ সমূহ

  • শক্ত সাদা কাগজ
  • রঙিন কাগজ
  • আঠা
  • আপেলের ফোম
  • কাঁচি
  • উল সুতা
  • রগ সুতা
  • পুঁতি

প্রথম ধাপ

প্রথম ধাপে আমি সাদা রঙের একটি শক্ত কাগজের উপরে কালো রঙের কাগজটি আঠা দিয়ে বসিয়ে দিলাম। তারপর আপেলের ফোম টিকে মাঝ বরাবর কেটে নিলাম। তারপর এটিকে সুন্দর করে ছড়িয়ে সেই কালো কাগজের উপরে আঠার সাহায্যে বসিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন একটি ফুলের মত ডিজাইন হয়ে গেল।

20230204_190620.jpg20230204_190702.jpg
20230204_191947.jpg20230204_195600.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে আমি সাদা ফোমটিকে পূর্বের মতোই মাঝ বরাবর কেটে ফুলটি বসিয়ে দিলাম। এক্ষেত্রে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে ভালোভাবে ফুলটি সেট হওয়ার জন্য।তারপর আবার সেই গোলাপি রঙের আপেলের ফোমের আরেকটি ফুল বসিয়ে দিলাম।

20230204_200855.jpg20230204_202728.jpg

হলুদ রঙের উলের সুতা থেকে পরিমাণ মতো তিনটি সুতা একই মাপে কেটে নিলাম,যাতে ফুলগুলোর ডাটা দিতে পারি।

20230204_202435.jpg20230204_202656.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে আমি সেই হলুদ রঙের সুতা গুলোকে ডাটা হিসেবে বসানোর জন্য প্রথমে আঠা লাগিয়ে দিলাম। তারপর সেই ফুলের মাঝখান থেকে নিচের দিকে ডাটাটি লাগিয়ে দিলাম। এভাবে আমি তিনটি ফুলেই ডাটা লাগিয়ে নিয়েছি।

20230204_203218.jpg20230204_203631.jpg

আরেকটি গোলাপি রঙের আপেলের ফোম কে এক ইঞ্চি পরিমাণ করে লম্বা ভাবে কেটে নিলাম। তারপর এটি সেই ফুল গুলোর নিচের দিকে কালো কাগজের উপর আঠা দিয়ে আবার জোড়া লাগিয়ে দিলাম, এগুলো ঘাসের মতোই দেখাবে।

20230204_204051.jpg20230204_204524.jpg

চতুর্থ ধাপ

তারপর আমি এই রগ সুতা নিলাম এবং সেই সুতার মধ্যে সাদা রংয়ের পুঁতি দিয়ে গোল গোল করে ফুলের আকারে দু'টি মালা তৈরি করে নিলাম ।তারপর একটি লাল রঙের মালা তৈরি করে নিলাম।

20230204_205540.jpg20230204_205523.jpg

তারপর এই মালা গুলোকে আঠার সাহায্যে ফুলগুলোর চারপাশে গোল করেই বসিয়ে দিলাম। তবে এক্ষেত্রে বেশ কিছুক্ষণ সময় লেগেছে পুঁতির মালা গুলো ভালোভাবে সেট হওয়ার জন্য।

20230204_214216.jpg20230204_214342.jpg

পঞ্চম ধাপ

এইভাবে আমি সবুজ রঙের কাগজকে দুই ভাঁজ করে সেখান থেকে কিছু পাতা কেটে নিয়েছি।

20230204_214506.jpg20230204_214627.jpg

সেই পাতাগুলো কাটার পরে আঠার সাহায্যে সেই সুতোর দুই পাশে পাতাগুলো এক এক করে লাগিয়ে দিলাম।

20230204_214708.jpg20230204_214852.jpg

ষষ্ঠ ধাপ

এখন এই ক্রাফটটিতে আমি সম্পূর্ণ কাজ শেষ করে নিলাম।আর পাতাগুলো সব জায়গায় ভালোভাবে সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। তারপর এই ক্রাফটটি তৈরি হয়ে গেলো।

20230204_214912.jpg20230204_214954.jpg

20230204_223059.jpg

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণক্রাফট ।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার ইউনিক ওয়ালমেট এর ডাই পোস্টটি দেখতে চৎকার লাগছে।আপনার ডাই এর কালার কম্বিনেশন দারুন লাগছে।তাছাড়া আপনি ডাইটির প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ সহজেই ডাই টি তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু, আমিও সেটাই মনে করি, এটা দেখে যে কেউ সহজেই ডাই টি তৈরি করতে পারবে।

 3 years ago 

আপেলের ফোম ও পুঁতি দিয়ে একটি ফুলের ওয়ালমেট তৈরি দেখ থেকে মুগ্ধ হয়ে যায়। অনেক সুন্দর হয়েছে। ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ হয়েছে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালোবাসা অবিরাম।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে নিজের চিন্তা বুদ্ধি এই পোষ্টের মাধ্যমে বেশি প্রশংসিত। আপেলের ফোম এবং পুঁথি দিয়ে খুব সুন্দর করে ফুলের ওয়ালমেট তৈরি এটা সত্যিই নিজের ক্রিয়েটিভ চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। অনেক ভালো লেগেছে আমার কাছে ভাই।

 3 years ago 

আপনার এরূপ প্রশংসা মূলক মন্তব্য পেয়ে অনেক বেশি আনন্দিত। ধন্যবাদ আপনাকে এভাবে সবসময় সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

আকর্ষণীয় একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। যে ওয়ালমেট এ আপনি ব্যবহার করেছেন পুতির মালা রঙিন কাগজ আর আপেলের ফোম। আর এই কয়টা জিনিস খুবই চমৎকার ভাবে পুতির মালা তৈরি করেছেন ফোনগুলো কেটে ফুল তৈরি করেছেন আর এভাবে সৃষ্টি করেছেন ওয়ালমেট। সত্যিই আমিতো অবাক হয়ে গেছি আপনার এই পোস্ট দেখতে যে। খুব ভালো লাগলো ভাই।

 3 years ago 

আপনাদের এরুপ প্রশংসা ও সাপোর্ট পেলে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে দারুন একটি মন্তব্য করার জন্য।

আপেল, বেদানা বা বিভিন্ন রকমের ফলের সাথে এই যে ফোম গুলো দেয় এগুলো দিয়ে এত সুন্দর ফুল বানানো যায় আগে জানতাম না তো। সত্যিই খুব সুন্দর হয়েছে দেখতে, আমার কাছে বেশ ভালো লাগলো।

 3 years ago 

একদিন আপনি নিজেও ট্রাই করে দেখেন, আশা করছি সুন্দর হবে। ধন্যবাদ যথাযথ একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপেলের ফোম ও পুতির সমন্বয়ে খুবই সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে চেষ্টা করছি ভিন্নভাবে কিছু আপনাদের মাঝে তুলে ধরতে। কতটুকু পেরেছে জানি না তবে চেষ্টা করেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপেলের ফোম ও পুঁতি দিয়ে একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন।দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষন ভালো লেগেছে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকার ও সাবলীল একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে।

 3 years ago 

ওয়াও অসাধারন আপনি খুব চমৎকারভাবে আপেলের ফোম,পুঁতি রঙিন কাগজ ও সুতা দিয়ে খুব সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আসলে আপনার ওয়ালমেট টি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে ফুলের ওয়ালমেট এর মধ্যে পুঁতি দাওয়াতে খুব সুন্দর লাগতেছে। অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সবসময় সুন্দর সুন্দর মন্তব্যের পাশাপাশি সাপোর্ট করে যাওয়ার জন্য। ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।

 3 years ago (edited)

অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। রঙিন কাগজের জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বলতে গেলে যেকোন ডাই পোস্টই আমার কাছে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা ওয়ালমেটটিও আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে সময় স্বল্পতার কারণে তেমন একটা বাড়ানো হয় না। ধন্যবাদ আপনাকে যথাযথ একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন সর্বদায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63931.42
ETH 1841.62
USDT 1.00
SBD 0.39