সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলো কিছুটা ব্যতিক্রম।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন ভিজিট করা যাক আজকের ফটোগ্রাফি।

১নং-ফটোগ্রাফি

20230911_093818.jpg
Location
#Device:S-G,M32
প্রথমে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি খুবই পরিচিত একটি সবজির ফুল , যেটাকে আমরা ঢেঁড়স অথবা ভেন্ডি বলে থাকি। আমাদের বসতবাড়ির আঙিনায় এই গাছটি উঠেছিল এবং সেখানে ফুল ধরেছে।বৃষ্টি থামার পরে বাইরে গিয়ে এই সৌন্দর্যময় ফুলটি দেখি। আর তখনই এটি ফটোগ্রাফি করি। এখানে একটি মজার ব্যাপার কি জানেন? এই ঢেঁড়স গাছের বীজ আমি গত বছর রোপন করেছিলাম। তবে এই জায়গা ছাড়া আরো অনেকগুলো জায়গাতে ঢেঁড়সের বীজ রোপন করেছিলাম। কিন্তু সবগুলো জায়গাতে উঠেছিল তবে এ জায়গায় একটা ঢেঁড়স গাছও ওঠেনি। হঠাৎ এই বছর বৃষ্টি হওয়ার পরেই দেখতেছি এই গাছটি উঠে গেছে। তখন তো অবাক হয়ে গেলাম। এক বছর পর্যন্ত এই বীজটি মাটির নিচে সহি সালামত ছিল যার কারণে এই গাছটি উঠেছে। যদি পোকা মাকড়ে খেয়ে ফেলত তাহলে আর উঠত না।আর সেটা আজকে আপনার মাঝে উপস্থাপন করলাম

২নং -ফটোগ্রাফি

20230914_174757.jpg

Location
#Device:S-G,M32
এখন যেটি দেখতে পাচ্ছেন ডালিম গাছের ফুলের ফটোগ্রাফি ।গত দু'বছর আগে ছাদের উপরে অন্যান্য গাছের সাথে এই ডালিম গাছটি উঠেছিল। কোন পরিচর্যা ছাড়াই ভালই বড় হয়েছিল। পরবর্তীতে আমি কিছু টব কিনে আনলাম বড় ছোট মিলিয়ে ছাদের উপরে গাছ রোপনের জন্য। তখন এই ডালিম গাছটাকে আমি সযত্নে একটি বড় টবে লাগিয়ে দিলাম। দীর্ঘদিন ফেনী থাকার পর বাড়িতে এসে ছাদে দেখি এই ডালিম গাছে ফুল ধরেছে। খুব ভালো লাগলো ফুল দেখে। তখন এই ফটোগ্রাফিটি করলাম।

৩নং-ফটোগ্রাফি

20230914_175009.jpg
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাল কুমড়ার ফুল। আর এটিও ফটোগ্রাফি করেছি আমাদের ছাদের উপরে। সত্যি বলতে ফটোগ্রাফি করার জন্য বেশিদূর যেতে হয় না। নিজের বসতবাড়ির আঙ্গিনায়ও অনেক সুন্দর ফটোগ্রাফি করা সম্ভব। যাইহোক যখন ছাদে উঠলাম তখন দেখতে পাই অনেকগুলো চাল কুমড়ার ফুল ফুটে রয়েছে। তখন এই ফটোগ্রাফিটি করে নিলাম। যদিও অনেকগুলো ফটোগ্রাফি করেছি তবে রেনডম ফটোগ্রাফি অ্যালবামের মধ্যে আপনাদের সাথে একটি ফটো শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

৪নং-ফটোগ্রাফি

20230903_175914.jpg

Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হলো নতুন গাছে লেবু ধরার ফটোগ্রাফি। আমার ছোট ভাই টবে লেবু গাছ লাগিয়েছিল। সেই লেবু গাছে লেবু ধরতে শুরু করেছে। যদিও পরিচর্যার অভাবে আর বৃষ্টির কারণে অনেক আগাছা উঠে গেছে সেই লেবু গাছের টবে। যখন ছাদে উঠি তখন এই ফটোগ্রাফি করি। আর সেটা কয়েক অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করেছি। আজকে শুধু আপনাদের মাঝে একটি অ্যাঙ্গেল থেকে এই ফটোগ্রাফি শেয়ার করলাম।

৫নং-ফটোগ্রাফি

20230904_173004.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি।আর এটি আমাদের পুকুর পাড়ের বাগান থেকে ফটোগ্রাফি করা। সত্যি বলতে আমাদের পুকুর পাড়ে একটি বাগান রয়েছে, যেটি বাড়ির সৌন্দর্য রক্ষার্থে তৈরি করা হয়েছে। আমাদের পুকুর পাড়ের বাগানে অনেক ধরনের ফুল গাছ রয়েছে। তবে এই ফুলের গাছটিতে প্রথমবারের মতো ফুল ধরেছে।আর এই ফুল গাছটিও নতুন লাগানো হয়েছিল ।যেহেতু নতুন গাছে ফুল ফুটেছে তাই ফটোগ্রাফি করে নিলাম এবং আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের মনোভূত হবে।

৬নং-ফটোগ্রাফি

20230903_122837.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট মাছের ফটোগ্রাফি। এটি আমাদের পুকুর থেকে তোলা ছোট মাছ। একদিন দুষ্টামি করে জাল দিয়ে ধরেছিলাম। এগুলো অনেক কাছে থেকে ফটোগ্রাফিটি করা, যার কারণে খুব সুস্পষ্ট দেখা যাচ্ছে মাছগুলোকে।আবার মনে হচ্ছে অনেকটা বড়, আসলে না একদমই ছোট মাছ এগুলো। এ মাছগুলো দিয়ে চচ্চড়ি করেছিল সেদিন, অনেক সুস্বাদু হয়েছিল ।আর আজকে আপনাদের মাঝে এটি উপস্থাপন করলাম।

৭নং-ফটোগ্রাফি

20230905_094613.jpg
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন সুন্দর একটি কবুতর ।আমরা সকলেই জানি কবুতর শান্তির প্রতীক ।হঠাৎ ঘর থেকে বাইর হয়ে কাকাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখতে পাই তাদের একটি কবুতর গাছের পাশে একটি বাঁশের উপরে বসে রয়েছে। তখন মোবাইলটি বের করে ফটোগ্রাফিটি করে নিলাম। তাই আজকে এই কবুতরের ফটোটিও আপনাদের মাঝে তুলে ধরলাম। আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আশা করছি আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতটুকু ,আশা করি আগামীতে ভিন্ন রকম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুবই দারুণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি এবং পছন্দ করি আপনি বরাবরই আমাদের মাঝে সবথেকে বেস্ট ফটোগ্রাফি শেয়ার করে থাকেন। প্রথম দিকের কয়েকটি ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে যেগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপনাকে সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাদের এরুপ সাপোর্ট অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ।

 3 years ago 

সাতটি রেন্ডম ফটোগ্রাফি দিয়ে আপনি চমৎকার একটি এলবাম বানিয়েছেন অনেক ভাল লাগছে আপনার সাজানো এলবাম টা। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসাধারণ মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই এভাবে পাশে থাকুন। ্।❤

 3 years ago 

খুবই দক্ষতার সাথে এই সাতটি ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আর ফটোগ্রাফির সাথে ছিল অসাধারণ বর্ণনা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই সবসময় পাশে থাকার জন্য।❤❣

 3 years ago 

ভাই আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি আমার হৃদয়ে স্পন্দন করেছে। এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে কবুতরের ফটোগ্রাফি কারণ কবুতর অনেক শখের আমার কাছে আমার প্রায় ২০ টি কবুতর আছে।

 3 years ago 

সুন্দরও গোছলো মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।, ❣

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো সবসময়ই দুর্দান্ত হয়।ঠিক আজকেও আপনি আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন ভাইয়া। বিশেষ করে ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি এবং পুকুর পাড়ের বাগানের ফুলের ফটোগ্রাফির অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সবসময় পাশে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন। ্

 3 years ago 

ভাই আপনি আজকে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আপনি আজকে ফটোগ্রাফি করেছেন। আপনি যে ছোট মাছের ফটোগ্রাফি করেছেন এই ছোট মাছকে আমরা তেকুচো মাছ বলে থাকে। এগুলো পুকুরে প্রচুর পরিমাণে হয়ে থাকে। আর এদের পেটে এত পরিমাণ বাচ্চা থাকে না দেখলে বোঝা যাবে না। তবে এসব মাছগুলো তেলে ভেজে খেতে ভীষণ সুস্বাদু। দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালো লাগলো ভাই, চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভালোবাসা রইলো।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করার প্রতিটি ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। বিশেষ করে আপনি যে ডালিম গাছের ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য ❣💐❣

 3 years ago 

আমি বরাবরই রেনডম ফটোগ্রাফি ভীষণ পছন্দ করি। কারন হচ্ছে এক পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরণের ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়। সবজি ঢেঁড়স ফুল দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। সব গুলো ফটোগ্রাফি নিখুঁত ভাবে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

সবসময় মন্তব্য করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবজি ফুলগুলো দেখতে বেশ সুন্দর। এছাড়া পুকুরের ছোট মাছের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব ভালো লাগলো আপু আপনার মন্তব্যটি পড়ে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।্

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39