আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

আজকে আমি আপনাদের সাথে একদম ভিন্ন একটি রেসিপি শেয়ার করার জন্য এসেছি। আসলে আমরা অনেকেই হয়তোবা রেস্টুরেন্টে গিয়ে ক্যাপাচিনো কফি খেয়ে থাকি। তবে আমাদের এদিকে একটা রেস্টুরেন্টে এই ক্যাপাচিনো কফিটা খুব ভালো বানায়। সেজন্য সেখানে প্রায় সময় গিয়ে এই কফি খাওয়া হয়। তবে অন্যান্য কিছু রেস্টুরেন্ট আছে যেখানে একদম সাধারণভাবে কফি তৈরি করা হয়। তাই সেখানে খেতে ভালো লাগে না। অনেকদিন আগে একবার আমি একটা ভিডিওতে ক্যাপাচিনো কফি বাসায় তৈরি করার পদ্ধতি দেখেছিলাম। আর সেদিনই ভেবে নিয়েছিলাম যে এই কফিটা বাসায় তৈরি করে খাবো। তবে প্রসেসিং গুলো যত সহজে শেয়ার করেছি ততটা সহজও ছিল না। কারণ এই কফিটার ফোম তৈরি করতে বেশ অনেক সময় লেগেছে। তার পাশাপাশি হাতে ব্যথা হয়ে গিয়েছে। কারণ একটু গরম অবস্থায় যদি এটা করা হয় তাহলে ভালো ফোম তৈরি হয়। আর এর ফোমই হল ক্যাপাচিনো কফির মূল টিপস।

রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ |
| উপকরণ | পরিমাণ |
| কফি | ৪টি |
| গুড়ো দুধ | ১কাপ |
| চিনি | ৬ চা চামচ |
| পানি | ৬ কাপ |

প্রথম ধাপে আমি ছয় কাপ পানিতে গুড়ো দুধ মিশিয়ে নিলাম এবং ভালোভাবে জ্বাল দিয়ে নিলাম।
একটি বড় আকারের কফি মগে ১৫ চা চামচ কফি পাউডার এবং ৬ চা চামচ চিনি নিয়ে ভালোভাবে শুকনো ভাবেই মিক্স করে নিলাম।এখন আধা কাপ পরিমাণ গরম দুধ কিছুটা ঠান্ডা করে নিলাম। তারপর সেই কফি পাউডার আর চিনির মিশ্রণে অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।
তারপর একটা মিক্সার এর সাহায্যে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট ধরে এই মিশ্রণটিকে খুব দ্রুত মিক্স করতে থাকলাম। অনেকক্ষণ এইভাবে মিক্স করার পর এটি অনেকটা ফোমের আকার ধারণ করবে।
তারপর এই ফোমের মত ঘন মিশ্রণটাকে আলাদা আলাদা কাপের মধ্যে নিয়ে নিলাম। তারপর সবগুলোতে পরিমাণমতো গরম দুধ ঢেলে দিলাম।
সবগুলোতেই আমি এই গরম দুধ দিয়ে দিলাম।তারপর চামচ দিয়ে সবকিছু মিক্স করে দিলাম। এখন উপর থেকে কিছু কফি পাউডার ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার ক্যাপাচিনো কফি।




ভাইয়া আপনার ক্যাপাচিনো কফির দেখে খুব খেতে ইচ্ছে করছে। এমন কফি কখনো খাওয়া হয়নি আর এই নামও প্রথমবার শুনলাম। আমার কাছে কফি খেতে অনেক ভালো লাগে। আপনার কাছ থেকে আজ নতুন এক কফি রেসিপি শিখতে পারলাম। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য,ভালো থাকবেন সবসময় এই কামনা করি।
আসলেই এই কপিটা আমরা রেস্টুরেন্টে গেলে খেয়ে থাকি। তবে আপনি বাড়িতে বানিয়েছেন এটা দেখে ভীষণ ভালো লাগলো। নিশ্চয়ই সবাই মিলে খুবই এনজয় করে খেয়েছেন। ঠিক বলেছেন এই কফিটার ফোন তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। তবে আপনি যেভাবে তৈরি করেছেন দেখেই মনে হচ্ছে খেতে ভালই হয়েছে।
জি আপনিও ঠিক বলেছেন কফিটার ফোম তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়।
বাসায় কখনো ক্যাপাচিনো কফি বানিয়ে খাওয়া হয়নি। সব সময় রেস্টুরেন্টে গিয়েই খাওয়া হয়েছে। তবে আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক মজাদার হয়েছিল। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
জি আপু এটা খেতে অনেক বেশি মজাদার হয়েছিল।
কফি দিয়ে ক্যাপাসিনো বানানোর রেসিপিটা বেশ দারুন হয়েছে ভাই। এভাবে আমিও এর আগে কুষ্টিয়া থাকলে রেসিপি বানিয়ে খেয়েছিলাম। সুন্দর একটি ইউনিক পোস্ট করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যেনে ভালো লাগলো আপনিও এর আগে কুষ্টিয়া থাকাকালীন এই রেসিপি বানিয়ে খেয়েছিলেন।
হ্যাঁ ভাই একটু কষ্ট হলেও বেশ মজা পাওয়া যায় এই রেসিপিটায়।
আহা!! ভাই, যেভাবে কফির পেয়ালা সাজিয়ে রেখেছেন, দেখেতো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। আমার আবার চা ও কফির প্রতি ভীষণ দুর্বলতা আছে। আর তাইতো আপনার তৈরি ক্যাপাচিনো কফি দেখে খুবই খাবার লোভ হচ্ছে। যাই হোক ভাই, এখন না হয় নাই খেতে পারলাম, ভবিষ্যতে কোন একদিন আপনার বাসায় গিয়ে খেয়ে আসবো। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার ও ভাই চা ও কফির প্রতি ভীষণ দুর্বলতা আছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ভাই প্রথমতো বলবো এসব খাবার আমি কখনো খাই নি ৷ কারন আমি যেহেতু গ্রামে বাস করি ৷ এখানে তেমন কোনো রেস্টুরেন্ট নেই৷ তাই এসব খাবার সম্পর্কে ধারনা নেই বললে চলে ৷
তবে যাই হোক এমন নতুন রেসেপি টি দেখে অনেক ভালো লাগলো ৷ ক্যাপাচিনো কফির রেসিপি
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য,ভালো থাকবেন ভাই সবসময় এই কামনা করি।।
এহে বাড়িতেই এত সুন্দর কফি বানিয়ে ফেললেন এখন আপনার দেখে সবাই যদি এভাবে বাড়িতেই বানানো শুরু করে তবে তো কফি ব্যাবসায়ীদের অবস্থা খারাপ😁।
যাইহোক ভালো হয়েছে,আর তৈরীর ধাপ গুলো খুব সুন্দর হয়েছে।
সবাই বাড়িতেই বানিয়ে খাওয়া উচিত। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য,ভালো থাকবেন ভাই সবসময় এই কামনা করি।।
সারাদিন রোজা থাকার কারণে ইফতারের পর কিন্তু আজকে চা খাওয়া হয়নি। আপনার মজার ক্যাপাচিনো কফির রেসিপির কালার দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। ক্যাপাচিনো কফি রেসিপি তৈরির ধাপ গুলো দেখে মনে হচ্ছে যে বেশ জটিল হয়েছে তৈরি করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনি খুব কষ্ট করে কফির ফোম তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে কফি তৈরির রেসিপি শেয়ার করার জন্য।
আসলে আপু একটু সময় সাপেক্ষ ব্যাপার বেশি না আাবার।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য,ভালো থাকবেন সবসময় এই কামনা করি।।
https://twitter.com/Nevlu123/status/1640735824173211649?s=20
বাসায় তৈরি ক্যাপাচিনো কফির রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে ভাই।ভাবতাছি আপনাকে সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে দেবো।সেখানে এই স্পেশাল কফি গুলো চাহিদা থাকবে তুলনায় বাইরে।
হাহাহা কি যে বলেন ভাই সমস্যা নাই রেস্টুরেন্ট শুরু করে দেন।