স্বরচিত কবিতা : অপেক্ষা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
কবিতা : অপেক্ষা।
বসে আছি তাহার অপেক্ষায়,
তার দেখা কি পাবো কখনো?
এইভাবেই আমার দিন কেটে যায়,
তবুও রয়েছি তারই প্রতিক্ষায়।
অপেক্ষা শব্দটা ছোট হলেও,
এর গভীরতা সীমাহীন।
নেই অভিযোগ হিসেবের খাতায়,
কারণ একবার তাকে দেখার অপেক্ষায়।
হিসেবের গড়মিল হয়ে যায়,
পাওয়া না পাওয়ার তালিকায়।
যোগ বিয়োগের বিশাল ব্যবধান,
বিয়োগের খাতায় অপূর্ণ সমাধান।
যত চাই সুখের ছোঁয়া,
ততই যেন বিষাদের আগমন।
দুঃখের সাগরে ডুবে ডুবে যাই,
কষ্টের নদী দুঃখেরই প্রতিফলন।
নেই কোনো আবদার,
নেই কোনো অভিমান,
সুখের ছোঁয়া চাই না তো আর,
দুঃখের নদীর চাই না আলাপন।
অপেক্ষায় আছি সেই এক পলকের,
দেখবো আবার নয়ন ভরে,
ভালোবাসায় ঘেরা দু'নয়নেই,
জড়িয়ে নেব আপন সুরে।
কবিতার মর্ম কথা |
|---|
বাস্তবিক জীবনে ভিন্নরূপে সুখের চাওয়া পাওয়া গুলোর বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
https://twitter.com/Nevlu123/status/1674117389854838784?s=20
অপেক্ষা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন ভাই। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে ভাই বাস্তবিক জীবনে ভিন্নরূপে সুখের চাওয়া পাওয়া গুলোর বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।,❣
আমাদের এই কমিউনিটিতে সবাই কমবেশি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আপনি খুব সুন্দর কবিতা লেখেন ভাই। আপনার লেখা কবিতাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আজকেও একটি ভালো লাগার মত কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা অপেক্ষা কবিতাটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। কবিতা প্রত্যেকটা লাইন খুব চমৎকারভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি কবিতা দেখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে বাস্তবিক জীবনে ভিন্নরূপে সুখের চাওয়া পাওয়া গুলোর বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।
প্রথমেই আপনাকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুখের চাওয়া পাওয়া অনেক ভাবেই পাওয়া যায়। আর আপনি বাস্তবিক জীবনে ভিন্নভাবে সুখের ছোঁয়া পাওয়া গুলোর বহিঃপ্রকাশ এই কবিতাটির মাধ্যমে অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখে খুব ভালো লেগেছে পড়তে।অনেক সুন্দর হয়েছে আপনার লেখা অপেক্ষায় এই কবিতাটা।
জি বাস্তবিক জীবনে ভিন্নরূপে সুখের চাওয়া পাওয়া গুলোর বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।