স্বরচিত কবিতাঃ তুমি কি বোঝো?

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230928_192331.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ তুমি কি বোঝো?

লিখেছি আমি : @nevlu123

তুমি কি বোঝো শত কষ্ট,
আমার এই বুকে জমা।
তুমি কি বোঝো কষ্ট পেতে পেতে
আমার কেমন বিচরণ।


তুমি কি জানো রাতের কষ্ট
ঘুমের মাঝে হজম করি।
তুমি কি জানো কষ্টগুলো সব সময়
করে আমার বুকে আহাজারি।


তুমি হয়তো জানো না
সবার ভালো চিন্তা করি আমি।
তুমি হয়তো জানো না।
আমার কাছে তুমি কতটুকু দামি।


তুমি ভালো করেই জানো
আমি কতটুকু অবহেলিত।
তুমি ভালো করেই জানো।
আমার মনে কত ক্ষত।


তুমি এটাও জানো যে,
আমার পা আজও ভূমিহীন।
তুমি এটাও জানো যে,
দিনে দিনে বাড়ছে আমার ঋণ।


তুমি এটাও জানো যে আমি,
সবার মুখের হাসি ফোটাতে চাই।
সবার সাথে ভাল মনে চলি
আজ তাই আমার কোন দাম নাই।


তুমি এটাও কিন্তু জানো, যে,
অনেকে ঠকিয়েছে আমায়।
তবুও আজ নিরুপায় হয়ে আমি,
তোমার মাঝে সুখ শান্তি খুঁজে পাই।


সেই তোমার কেন আজ তিক্ততায় বসবাস।
হতে পারে এটা মনের অতলের সর্বনাশ
ভালোবেসে নিজকে, সাবলীল রাখি
তিক্ততায় হয় রক্ত ক্ষরণ কাঁদে মনের আঁখি।

কবিতার মর্ম কথা

আঘাত প্রাপ্ত মনের, ভিতরের অব্যক্ত কথার বহিঃপ্রকাশ আজকের এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

💐🙏🙏

 3 years ago 

আপনার লেখা কবিতাগুলো আমার কাছে খুব ভালো লাগে ।মাঝে মাঝেই আপনার লেখা কবিতা আমি পড়ি।
আজকের কবিতাটি অনেক আবেগ দিয়ে লিখেছেন প্রিয়জনের প্রতি গভীর ভালোবাসা ফুটে উঠেছে।
বিশেষ করে নিচের লাইনগুলো অসাধারণ ছিল।

তুমি কি জানো রাতের কষ্ট
ঘুমের মাঝে হজম করি।
তুমি কি জানো কষ্টগুলো সব সময়
করে আমার বুকে আহাজারি।

 3 years ago 

কবিতা পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।।

 3 years ago 

প্রতিদিনের মতো আজকেও আপনি খুবই সুন্দর একটি কবিতা নিয়ে চলে এসেছেন। এই কবিতাটি অনেক সুন্দর হয়েছে। আর এই কবিতার প্রত্যেকটি লাইন একটি থেকে একটি যেন অসাধারণ হয়েছে৷ প্রত্যেকটি লাইন একটির সাথে একটি সামঞ্জস্যতা খুব ভালোভাবে মিলিয়ে রেখেছেন।

 3 years ago 

তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো।।

 3 years ago 

ভাই বরাবরের মত আপনি আজকেও খুব চমৎকার একটি কবিতা নিয়ে হাজির হয়েছেন। প্রতি সপ্তায় আপনি যে কবিতা গুলো লিখে থাকেন আপনার লেখা কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে আমার কাছে। কবিতার প্রতিটা লাইন আপনি খুবই চমৎকার ভাবে লিখেন। আজকে তুমি কি বোঝো? নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। কত সুন্দর করে মনের আবেগ গুলো কবিতার মধ্য দিয়ে আপনি প্রকাশ করেছেন। খুব ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই সাপোর্ট করে যাওয়ার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনার কবিতাটি পড়ে কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম। অসম্ভব সুন্দর কবিতা লিখেছেন। সেই তোমার কেন আজ তিক্ততায় বসবাস।
হতে পারে এটা মনের অতলের সর্বনাশ
ভালোবেসে নিজকে, সাবলীল রাখি
তিক্ততায় হয় রক্ত ক্ষরণ কাঁদে মনের আঁখি।
এই লাইনগুলো আমার অন্তরে দাগ কেটে গেল ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুব চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ্।

 3 years ago 

ভাই আপনি আজকে খুবই চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে তুমি কি বোঝো এ কথাটির অর্থ দাঁড়ায় কাউকে খুবই বিনয়ের সাথে বোঝানো হচ্ছে কিন্তু সে হয়তো বুঝতে পারছে না। কবিতাটি দারুন ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক ভালো লাগলো মন্তব্যটি পড়ে।। ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।।

 3 years ago 

তোমার কবিতা গুলো সব সময় একটু ব্যতিক্রম হয়। বাস্তবতাকে কেন্দ্র করে এবং বাস্তবতাকে কবিতার মধ্যে প্রকাশ করার চেষ্টা করে থাক এটি আমি জানি। ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে ভালো থেকে সবসময়। ❤

 3 years ago 

ভাইয়া আপনি বেশ ভালো কবিতা লিখেন।আপনার কবিতার প্রতিটি লাইন খুব ভালো লেগেছে।মনের অনুভূতি কবিতায় খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন ্।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62108.97
ETH 1765.22
USDT 1.00
SBD 0.38