আজকের এই সমাজে মানবতার বড়ই সংকট।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
| আজকের এই সমাজে মানবতার বড়ই সংকট |
|---|
আজকের এই সমাজে মানবতার বড়ই সংকট। বিশ্বে প্রতিনিয়ত মানুষ বেড়ে যাচ্ছে। কিন্তু মানবিক মানুষের সংখ্যা কমে যাচ্ছে।আর মানবিক মানুষ কমে যাওয়া মানে অমানবিকতার দাপট বেড়ে যাওয়া।আর এই অমানবিকতার ফলেই যত সব অন্যায় অত্যাচার হত্যা লুট গুম সব চলছে।
আবার অমানবিকতার আরেকটি বড় ফসল হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধগতি।বর্তমানে মানুষ খেয়ে বেঁচে থাকাটা কষ্টসাধ্য হয়ে পড়ছে। আর এটা একান্তই অমানবিক বিশ্ব রাষ্ট্র ব্যবস্থার কারণে।একদিকে বিশ্ব রাষ্ট্র ব্যবস্থার সঠিক তদারকি নেই । তার সাথে সাথে অসাধু ব্যবসায়ী যারা রয়েছে এবং মধ্যস্থতাকারী যারা আছে, তারা সিন্ডিকেট করে সকল দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে।
তাদের মধ্যেও মানবতা নেই। আর এই অমানবিক কর্মকাণ্ডের জন্যই আজকে ভুগতে হচ্ছে নিজেকে,ভুগতে হচ্ছে সমাজকে।এভাবেই সারা পৃথিবীতে এরকম অমানবিকতার দাপট যদি চলতে থাকে তাহলে অচিরেই ধ্বংস হবে পৃথিবী। মানুষ হানাহানি মারামারি শুরু করে দিবে। একজনের খাবার আরেক জন কেড়ে নিয়ে যাবে।
নিজেদের লাভের জন্য যতরকম অপকাণ্ড রয়েছে সেটি করবে। আবার যেসব কাজ দেশ, জাতি ও বিষয় রাষ্ট্র ব্যবহার জন্য ক্ষতিকর সেটাও করবে।আর এভাবে করতে করতে একটা সময় দেখা যাবে যে, আমরা অমানবিকতার তলে ধাপা চাপা পড়ে গিয়েছি।আজকে সমাজ রাষ্ট্র ব্যবস্থায় মানবতা নেই বলেই চলছে অপরাজনীতি। চলছে হরতাল, লুটপাট, খুন ও গুম।
যতরকম অপকর্ম চলছে সবই কিন্তু এই অমানবিকতার কারণে। তবে মানবতার অবর্তমানের কারণেই অমানবিকতা রাজত্ব করতেছে। মানবতা যদি ফিরে আসে তাহলে অমানবিকতা অচিরে ধ্বংস হবে। তবে মানবতাকে ফিরিয়ে আনবে কে?মানবতার ধারক বাহক হবে কে? এটা হচ্ছে বড় বিষয়।
আমি মনে করি মানবতা ফিরে আসার একটাই উপায় আছে। আর সেটা হচ্ছে নিজ নিজ প্রেক্ষাপট থেকে মানবিক মানুষ গড়ে ওঠা। নিজের হৃদয়টা মানবিকভাবে গড়ে তুলতে পারলেই ধীরে ধীরে মানবিকতার বিকাশ ঘটবে। একটা রাষ্ট্র ব্যবস্থা চাইলে অনেক ভালো কাজ কর্ম করতে পারে। কিন্তু সে ক্ষেত্রে সে রাষ্ট্রব্যবস্থার আওতাধীন যারা প্রতিনিধি রয়েছে, তাদেরকে মানবিক হতে হবে। যদি মানবিক না হয় তাহলে কোন ভাবেই উপকার আসবে না বরং দেশ ও জাতির জন্য অকল্যাণ বয়ে আনবে।
তাই মানবতাকে জাগ্রত করতে প্রথমে নিজ নিজ দায়িত্বে নিজেকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলুন। এরপর নিজের পাশাপাশি যারা আত্মীয়-স্বজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে মানবিক মানুষে পরিণত করুন। এভাবে সবাই যার যার মত করে সবাইকে মানবতায় আহ্বান জানালে ধীরে ধীরে দেখা যাবে মানবতার বিকাশ ঘটছে। আর এতে করেই সকল মানবের এবং মানব জীবনের মুক্তি সাধন ঘটবে।
যাক বন্ধুরা মানবতা নিয়ে নিজের মনের কিছু কথোপকথন আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন। তাই আজকের বেশি কথা না বাড়িয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | অনুভূতি |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| ক্যাপচার | @nevlu123 |
| সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।


Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সব সময় আপনার এই সাপোর্ট অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ। ❣
https://x.com/Nevlu123/status/1710484492908155240?s=20
যে দেশে কোন মানুষ বিপদে পড়লে অন্যরা সেলফি তুলতে ব্যস্ত থাকে সে দেশে মানবতার উদয় হবে কি করে? মানবতা তো নিজের মনের একান্ত ব্যপার। আর বর্তমানে প্রতিটি মানুষই কেমন যেন স্বার্থপর হয়ে যাচেছ। আর এই অবস্থা হতে কি সত্যি সত্যি মুক্তি মিলবে আমাদের?
মাকসুদা কাওছরা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত প্রদানের জন্য। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।
ঠিক বলেছেন ভাইয়া বর্তমান সমাজে মানুষের মধ্যে মানবিকতা নেই বললেই চলে। এজন্যই তো গরিব আরও গরীব হচ্ছে এবং ধনীরা আরো ধনী হচ্ছে। ধনী ব্যক্তিরা যদি গরীবদের দিকে একটু তাকাতো একটু মানবিক হত তাহলে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি হতো না। গরিবদের তো বেঁচে থাকাই মুশকিল এই ঊর্ধ্বগতির বাজারে। খুব ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।
জি আপু বর্তমান সমাজে মানুষের মধ্যে মানবিকতা নেই বললেই চলে।
বর্তমান সমাজে মানবতা কোথায় পাবেন ভাইয়া? সবাই তো আছে যার যার স্বার্থ নিয়ে সেই ব্যস্ত। হাজারো টাকা পয়সা থাকলে সেই টাকা কখনো কারো জন্য খরচ করেনা কেউ। যদিও যারা করেন তারা নিতান্তই মধ্যবিত্ত পরিবার। দিন যতই যাচ্ছে ততই যেন নিষ্ঠুর হয়ে যাচ্ছে সবাই। খুব সুন্দর একটি বিষয় নিয়ে আপনি আমাদের সাথে আলোচনা করলেন ভালো লাগলো পড়ে।
জি আপু আমি ও মনে করি দিন যতই যাচ্ছে ততই যেন নিষ্ঠুর হয়ে যাচ্ছে সবাই।
আজ মানবতা খুঁজেই পাওয়া যায় না। মুখে বলে মানবতা অন্তর থেকে মানবতা দেখাই যায় না। তবে ঠিক বলেছেন যেভাবে মানুষ বাড়তেছে কিন্তু মানবিকতা কমে যাচ্ছে। এই কারণে সব ধরনের অপকর্ম বেড়ে যাচ্ছে। তবে সবাই নিজ নিজ থেকে মানবিক হলে তাহলে মানবতা বেঁচে থাকবে। এবং মন থেকে মানবতা বেঁচে আছে বা চেষ্টা করতে হবে ধরে রাখার জন্য। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম ঠিক ভাই সবাই নিজ নিজ থেকে মানবিক হলে তাহলে মানবতা বেঁচে থাকবে।
বর্তমান সময়ে সমাজে মানবতার বড়ই সংকট। আজ আমরা মানবতা খুজতেছি কোথায় গেলে মানবতা পাওয়া যায়। তবে দিন দিন জনগণ বাড়তেছে। আর মানবতা হারিয়ে যাচ্ছে। এই কারণে খারাপ কাজগুলো দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা যদি মানবতা মানবতা বলে থাকি কোন লাভ হবে না। মানবতা গড়তে হলে সবাইকে মানবতা দেখাতে হবে। এবং উপর থেকে নিচু পর্যন্ত সবাই মানবতা নিজের মধ্যে তৈরি করতে হবে। তাহলে আমরা মানবতা ধরে রাখতে পারব। খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করায় ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন মানবতা হারিয়ে যাচ্ছে আর এই কারণেই খারাপ কাজগুলো দিন দিন বেড়েই যাচ্ছে।
বর্তমানে মানবতার কান্ডারী কয়জনই বা আছে?অমানবিক মানুষ অমানবিক বিচার ব্যবস্থা, যার কারণে আমাদের সবার এরকম অধঃপতন।যতদিন না মানবিক মানুষ এবং বিশ্ব রাষ্ট্রব্যবস্থা মানবিক হবে ততদিন এই রকম অন্যায় লুটপাট চলতেই থাকবে।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমিও তাই মনে করি যতদিন না মানবিক মানুষ এবং বিশ্ব রাষ্ট্রব্যবস্থা মানবিক হবে, ততদিন এই রকম অন্যায় লুটপাট চলতেই থাকবে।
বাহ্! চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। দিনদিন মানবতা হারিয়ে যাচ্ছে বিধায়, চারিদিকে এতো অশান্তি বিরাজ করছে। যারা দেশ রক্ষাকর্তা তারা তো দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত। দ্রব্যমূল্যের দাম ক্রমাগত যেভাবে বাড়ছে, গরিব মানুষেরা কিছুদিন পর না খেয়ে মারা যাবে। কিন্তু আমাদের দেশ রক্ষাকারীরা সিন্ডিকেট ভাঙ্গার কোনো উদ্যোগ নেয় না। কারণ তাদের তো জনগণের প্রতি কোনো দয়ামায়া নেই। কে বাঁচবে কে মরবে সেটা দেখার সময় তাদের নেই। যাইহোক এককথায় দুর্দান্ত লিখেছেন ভাই। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক ভাই দিনদিন মানবতা হারিয়ে যাচ্ছে বিধায়, চারিদিকে এতো অশান্তি বিরাজ করছে।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।