স্বরচিত কবিতা:ভালোবাসার মিষ্টি চাওয়া
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
পোস্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
স্নিগ্ধ সকালের,সূর্যের মিষ্টি আলো।
তুমি ছাড়া একা আমার, লাগেনা যে ভালো।
বিষন্ন মন আমার,উদাসীন ঢেউ।
তুমি ছাড়া ভালোবাসার,নেই তো আর কেউ।
নিত্যদিন আমার,যাচ্ছে হারিয়ে।
কোথায় রয়েছো তুমি,দাওনা হাত বাড়িয়ে।
আমার মনের মনিকোঠায়,রয়েছো যে তুমি।
তুমি বিহীন আমার আমি,যেন মরুভূমি।
স্বয়নে স্বপনে,যাকে আমি চাই।
তুমিই তো সেই জন আমার,আর তো কেউ নাই।
অপলক নয়নে,আমি চেয়ে থাকি।
রয়েছো কোথায় তুমি,দিওনা আমায় ফাঁকি।
তোমার ওই চোখের মায়ায়, পড়েছি যে আমি।
কতটুকু ভালবেসেছি, আমার হৃদয় অন্তগামি।
বিধাতার এক অপরূপ, সৃষ্টি তুমি।
তোমায় যে ভালবাসে, আমার আমি।
প্রিয় থেকে আরো প্রিয়,হতে আমি চাই।
তোমার মনের অনুকুলে,দিয়ে মোরে ঠাই।
তোমার মনের ভিতর যদি, একটু জায়গা পাই।
সারা জনম তোমায় আমি,ভালবাসতে চাই।
| কবিতার মর্ম কথা |
|---|
প্রেমিক মানে যত চাহিদা থাকে, তার ভালোবাসা কে কেন্দ্র করে। সে রকম কিছু অনুভূতি এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন।আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |

https://twitter.com/Nevlu123/status/1618079103953035264?s=20&t=Ocze-x7uNp30RXr2TQJPbQ
প্রেমিক মনের ব্যাকুলতা আর আবেগ অনুভূতি নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন ভাই। প্রতিটি লাইন ভীষণ সুন্দর ছিল। বিশেষ করে ভালোবাসার অনুভূতি স্পষ্ট ফুটিয়ে তুলেছেন ভাই। আপনার কাছ থেকে এরকম চমৎকার কবিতা চাই আমরা। ধন্যবাদ ভাই।
সবসময় সুন্দর সুন্দর মন্তব্যের মধ্যমে সাপোর্ট করে যাওয়ার জন্য। ধন্যবাদ ভালো থাকবেন সর্বদায় এই কামনা করি।।
মনের আবেগ এবং অনুভূতি ধারায় কিন্তু কবিতা সৃষ্টি। মনের ভিতরে মান-অভিমান ভালবাসা না থাকলে কবিতা লেখা যায় না। মনের ব্যাকুলতার আবেগের অনুভূতি নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন ভাই আপনি। কবিতার মধ্যে ভালোবাসার অনুভূতি স্পষ্টভাবে ফুটে তুলেছেন। প্রিয় থেকে প্রিয় হতে চায় আরো, তোমার মনের কাছে ঠাই দিও আমায়। আপনজনের কাছে সবাই একটু জায়গা পেতেছে। খুবই সুন্দর একটি কবিতা আপনি আমাদের শেয়ার করছেন ধন্যবাদ আপনাকে।
আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জানেন খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সবসময় এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য।
আপনি সবসময় খুবই সুন্দর কবিতা লিখে থাকেন যেগুলো কিন্তু আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে। আজকেও খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপনি যা পড়ে মনটা ভরে গেল। এক একটি লাইন যেন মন ছোঁয়া ছিল এই কবিতাটির।
এই লাইনগুলো আমার কাছে পড়তে একটু বেশি ভালো লেগেছে। আমি কবিতা পড়তে এতই পছন্দ করি কবিতা পড়ার সময় একেবারে কবিতার মাঝেই হারিয়ে যাই। আপনি কিন্তু প্রফেশনাল কবির মতোই কবিতা লিখেন।
লাইনগুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আপনি প্রতি সপ্তাহে একটি করে আমাদের মাঝে কবিতা পোস্ট শেয়ার করেন যেগুলো আমি সবসময় আমি পড়ে থাকি। আমার কাছে ভীষণ ভালো লাগে আপনার কবিতা গুলো পড়তে। আজকে ও খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি যা পড়ে ভীষণ ভালো লেগেছে। আপনি যে টপিক নিয়ে আজকের কবিতাটি লিখেছেন সেই টপিকটিও কিন্তু বেশ ভালো লেগেছে।
ধন্যবাদ আমার কবিতাটি পড়ে খুব চমৎকার একটি মন্তব্য করার জন্য।
ভাইয়া আপনার মত আমিও কবিতা লিখতে পারিনা। তবুও প্রতি সপ্তাহে একটি কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি শুধু আমার প্রিয় কমিউনিটির জন্য। আর এতটুকু পেরেছি শুধু এবিবিফান এর সহায়তায়। যাই হোক আপনার ভালবাসার মিষ্টি চাওয়া কবিতার প্রতিটি লাইনই বেশ সুন্দর ছিল। তবে আমার কাছে কিন্তু বেশী ভাল লেগেছে নিচের কয়টি লাইন।
জ্বি অবশ্যই চেষ্টা করবেন, চেষ্টা করলে ভালো কিছু হবে ধন্যবাদ।
বাহ! সকাল সকাল বেশ সুন্দর একটি মিষ্টি প্রেমের কবিতা লিখেছেন পড়ে তো বেশ ভালো লেগেছে।চারদিকে ঝলমলে রোদ সেই সাথে ভালবাসার মিষ্টি চাওয়া কবিতা দুটি একাকার হয়ে গেছে।প্রফেশনাল হতে গেলে প্রফেশনাল কবি হতে হয় না। লিখতে লিখতে প্রফেশনাল হয়ে যায়।আমার মনে হচ্ছে আপনি কয়েকদিনের মধ্যে প্রফেশনাল হয়ে যাবেন😍😍।
আসলে কয়েকদিনের মধ্যে হতে পারি কিনা জানিনা🤣🤣 তবে আপনারা উৎসাহ দিলে, হয়তো কোন একদিন হতেও পারি🤣😃🤣। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ওয়াও অসাধারণ আপনি খুব সুন্দর করে ভালোবাসার মিষ্টি চাওয়া কবিতাটি লিখেছেন। কবিতার নাম যেমন মিষ্টি কবিতার লাইন গুলোও তেমনি মিষ্টি হয়েছে। কে বলেছে আপনি প্রফেশনাল কবিনা। আমার চোখে আপনি প্রফেশনাল । আপনি সপ্তাহে একটি কবিতা লেখেন। আপনার কবিতাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি সব সময় আপনার কবিতাগুলো পড়ে থাকি।
ধন্যবাদ আমার কবিতাটি পড়ে, খুব চমৎকার একটি মন্তব্য করার জন্য।।