নিজের লেখা একটি কবিতা: মানবিক মানুষ।১০% লাজুক-খ্যঁকের জন্য
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
নিজের সেরাটা শেয়ার করার জন্য এবং শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

লোকাশন:https://maps.app.goo.gl/heCCjGwr8ZX4itjf9

লোকাশন:https://maps.app.goo.gl/heCCjGwr8ZX4itjf9

লোকাশন:https://maps.app.goo.gl/heCCjGwr8ZX4itjf9


লোকাশন:https://maps.app.goo.gl/heCCjGwr8ZX4itjf9

লোকাশন:https://maps.app.goo.gl/heCCjGwr8ZX4itjf9


লোকাশন:https://maps.app.goo.gl/heCCjGwr8ZX4itjf9

আমি দেখেছি অনেক মানুষ,
কিন্তু আমি খুব কম দেখেছি
মানবিক মানুষ।
আমি শুনেছি অনেক অমানবিক চিৎকার।
আমি পারিনি কিছু বলতে,
বুকে রয়ে গেছে হাহাকার।
আমি দেখেছি অনেক মানুষ,
শীতের চাদরে মোড়ানো রাস্তার ধারে।
আমি কখনো খুজিনি তাদের আপন করে।
আমি পৃথিবীর বিধান মানি,
কিন্তু আমি কখনো পৌঁছাইনি কারো কাছে,
মানবতার বাণী।
আমি দেখেছি পৃথিবীতে অনেক অনাহারী লোক।
আমি এটাও দেখেছি অসংখ্য ভক্ষক।
আমি চিরদিন খুঁজেছি মানবতা।
খুঁজে পাইনি তেমন কাউকে,
এটা মোদের ব্যর্থতা।
আমি চাই আমার আমিকে বিলিয়ে দিতে মানবতায়।
পুরা দুনিয়া ঠিক হয়ে যাবে,
আমাদের সবার সহায়তায়।
মানবতা ছাড়া নেই কোন যুক্তি,
মানবতায় সবার মুক্তি।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
পোষ্ট ও ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
| ক্যামেরা.মডেল | এম ৩১ |
| ক্যাপচার | @নিভলু১২৩ |
| ইডিটিং | অরিজিনাল |
| অবস্থান | লোকাশন:https://maps.app.goo.gl/heCCjGwr8ZX4itjf9 |
আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো । আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটি লেখার পাশাপাশি সবগুলো বাক্যকে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
এত সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
গঠনমূলক মন্তব্য করে এবং পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকে আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া। কিন্তু আমাদের এই সমাজে সত্যিই আছে মানবিক মানুষের অভাব। তাদের অভাবে গোটা সমাজ আজ অমানবিক পরিণত হচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
যতদিন না বিশ্ব রাষ্ট্রব্যবস্থা মানবিক হবে ততদিন পর্যন্ত
এরকম অন্যায় অনিয়ম চলতে থাকবে।
এজন্য সবাইকে মানবতায় বিশ্বাসী হতে হবে,
এবং মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আমি পৃথিবীর বিধান মানি,
কিন্তু আমি কখনো পৌঁছাইনি কারো কাছে,
মানবতার বাণী।
ভাই আপনার প্রতিভার প্রশংসা না করে পারছি না। আপনি যে এত সুন্দর কবিতা লেখতে পারেন সত্যি আমি কখনো ভাবিনি, আপনার আজকে কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। মানবিক কবিতাটির সবচাইতে সুন্দর একটি কবিতা। এটি মানুষের জন্য মূল্যবান কথা ফুটে উঠেছে। আমার খুবই ভালো লেগেছে, আপনার জন্য শুভকামনা রইল এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে উপহার পাবো, আশায় রইলাম।
জি ভাই অবশ্যই মানবতা নিয়ে আরো কবিতা লিখব, এবং আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর ভাবে গঠনমূলক মন্তব্য করে এবং পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কবিতাটি অনেক সুন্দর ছিল ভাই।মানবিকতা গুণটি থাকা খুবই জরুরি।সকলের এই গুণ থাকা উচিত বলে আমি মনে করি।তাহলেই প্রকৃত মানুষ হওয়া সম্ভব।ধন্যবাদ আপনাকে।
সুন্দর ভাবে গঠনমূলক মন্তব্য করে এবং পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখেছেন ভাই। মানবিকতা সম্পন্ন লোকজনের খুবই অভাব রয়েছে। আসলে আমাদের আশেপাশের লোকজনের মানবিকতা তেমন একটা নেই বললেই চলে। ধন্যবাদ আপনাকে আপনার লেখা সুন্দরী কবিতাটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আসলে অমানবিক হলে চলবে না।
সবাইকে ধীরে ধীরে মানবিকতায় অভ্যস্ত হতে হবে।
কেননা মানবিকতা ছাড়া কোনো মুক্তি নেই।
আপনার কবিতাটা ভাইয়া আমার জীবনের সাথে জড়িয়ে গিয়েছে। হ্যাঁ ভাইয়া আপনি ঠিক বলেছেন এই সমাজে সত্যিই আছে মানবিক মানুষের অভাব। সত্যি অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আপনার কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আমি অনেক খুশি হয়েছি যে আমার কবিতা
আপনার জীবনের সাথে জড়িয়ে গিয়েছে।
আসলে আমি অনেক আনন্দিত আমার নিজের লেখা
কবিতা কোনো একজনের জীবনের সাথে জড়িয়ে যায়।
অনেক ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্যের জন্য
আসলে বর্তমানে মানুষের ভিতরে মন মানুষিকতার খুবই অভাব। মানবতা জিনিসটা টাকা দিয়ে কেনা যায় না। আসলে আমাদের উচিত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যাতে করে পৃথিবীর প্রতিটা মানুষ ভালো ভাবে জীবন যাপন করতে পারে। মানুষ মানুষের জন্য। বেশ ভাল লিখেছেন।
ঠিক ধরতে পেরেছেন ভাই, আসলে অমানবিক হলে চলবে না।
সবাইকে ধীরে ধীরে মানবিকতায় অভ্যস্ত হতে হবে।
কেননা মানবিকতা ছাড়া কোনো মুক্তি নেই।