সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে ,কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে বিভিন্ন বিষয়বস্তুর ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

IMG-20240411-WA0155.jpg

Location
#Device:S-G,M32

আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন একটি শিম গাছের ফুল। শিম গাছের ফুল অনেক ধরনের হয়ে থাকে। যেগুলোর মধ্যে আমার কাছে এ রঙের ফুলটি বেশি ভালো লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেলাম তাই শেয়ার করার চেষ্টা করলাম। এই ফুলটির মাঝখানে বেগুনি এবং পাশে হালকা সাদা রং। এই ফুলটির সৌন্দর্য দেখে মন জুড়িয়ে যায়।যদিও শীতকালে এই শিম গুলো বেশি দেখা যায় তবে,এখন বারোমাসিও শিম গাছ রোপন করা হয়। যেটা থেকে অনেক ভালো ফলন পাওয়া যায়।শিম গাছের ফুলটি রাস্তার পাশে একটি গাছের সাথে ফুটে রয়েছে।গাছের মধ্যে অনেকগুলো ফুল ফুটে রয়েছে। এগুলোর মধ্যে আমি আপনাদের সাথে একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে এই ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে।

২নং -ফটোগ্রাফি

IMG-20240411-WA0151.jpg

Location
#Device:S-G,M32

এই ধাপে দেখতে পাচ্ছেন একটি টমেটোর ফটোগ্রাফি। এটি আমাদের ছাদের একটি টমেটো গাছ। আমি কয়েক মাস আগে নার্সারি থেকে এনে কয়েকটি টমেটো গাছ লাগিয়েছিলাম আমাদের ছাদে। অনেকগুলো টমেটো গাছের মধ্যে ফুল ধরেছে। কিছুদিন আগে এগুলো থেকে টমেটো বের হয়েছে। গাছটিতে পাঁচ থেকে ছয়টি ফুল রয়েছে। কিন্তু দুইটি ফুল থেকে টমেটো বের হয়েছে। আশা করি অন্য ফুলগুলো থেকে টমেটো বের হবে। অন্যগুলো থেকে যখন এই টমেটো বড় হয়ে পেকে যাবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে টমেটো গাছের ফটোগ্রাফি আপনাদের কেমন লেগেছে মন্তব্যের মাধ্যমে জানাবেন।

৩নং-ফটোগ্রাফি

IMG-20240411-WA0152.jpg
Location
#Device:S-G,M32

এই ধাপে দেখতে পাচ্ছেন একটি সুপারি গাছের ফটোগ্রাফি। গাছটির মধ্যে অনেকগুলো সুপারি ধরে রয়েছে। আমাদের গ্রামের বাড়িতে অনেক সুপারি গাছ রয়েছে। গ্রামের প্রায় সব বাড়িতে এই সুপারি গাছগুলো থাকে। আরো অনেকগুলো গাছ থাকে। যেমন নারিকেল গাছ, আম গাছ, বড়ই গাছ ইত্যাদি। আমাদের বাড়িতে প্রায় সব ধরনের গাছে রয়েছে। আজকে আমি আপনাদের সাথে সুপারি গাছের কয়েকটি সুপারির ফটোগ্রাফি শেয়ার করছি। সুপারি গাছে প্রথমে ফুল ধরে। তারপর সুপারি ধরে এবং কয়েকদিন পরে এগুলো লাল হয়ে যায়। তখন মানুষ এগুলো গাছ থেকে পেড়ে নিজেরা খায়। যাদের অনেক সুপারি গাছ রয়েছে তারা এগুলো বিক্রি করে থাকে। এগুলো যখন একসাথে পেকে যাবে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে।

৪নং-ফটোগ্রাফি

IMG-20240411-WA0153.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন একটি মরিচ গাছের ফটোগ্রাফি। আজকে আমি আপনাদের সাথে একটি গাছে দুটি মরিচ পেকে থাকার ফটোগ্রাফি শেয়ার করছি।মরিচ এমন একটি গাছ, এই গাছগুলো প্রায় সবার ঘরে সামনেই লাগানো যায়। আমাদের ঘরের সামনে কয়েকটি মরিচ গাছ লাগানো হয়েছে। যেগুলোতে অনেকগুলো মরিচ ধরেছে এবং সেগুলো থেকে অনেকগুলো মরিচ আমরা খেয়েছি। আজকে আমি আপনাদের সাথে এই গাছটির ফটোগ্রাফি শেয়ার করছি। যারা বাসাবাড়িতে থাকে তারা বারান্দায় অথবা ছাদে লাগিয়ে থাকে। এই গাছটি বেশি বড় না হওয়ার কারণে বারান্দায়ও লাগানো যায়। আমাদের মরিচ গাছের মরিচগুলো একেবারে লাল হওয়ার কারণে অনেক সুন্দর লাগছে। আপনাদের কেমন লেগেছে সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

৫নং-ফটোগ্রাফি

IMG-20240411-WA0154.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন একটি বন্য ফুলের উপরে একটি প্রজাপতি বসে আছে। বন্য ফুল গাছ হলেও এটি দেখতে খুবই সুন্দর। আমার কাছে এই ফুল গাছটি অনেক ভালো লাগে। আমি কালকে সকালে আমাদের বাড়ির পাশের একটি রাস্তায় হাটছিলাম। তখন এই ফুল গাছটি আমার চোখে পড়ে এবং ছোটবেলার কথা মনে পড়ে যায়। এটি রাস্তার পাশের একটি জমিতে ছিল। ছোটবেলায় এই ফুল দিয়ে আমরা কত খেলেছিলাম। এগুলো প্রায় সব বাড়ির সামনে অথবা জমিতে থাকে। এই ফুলটির ভিতরে মধু থাকে। প্রজাপতিগুলো এই ফুল থেকে মধু সংগ্রহ করে। আমার কাছে দৃশ্যটি খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম আপনাদের সাথে ফটোগ্রাফি করে শেয়ার করা যাক। এটির নাম আমার জানা ছিল কিন্তু এখন মনে নেই। আপনাদের কাছে এই ফুলটির ফটোগ্রাফি কেমন লেগেছে সেটি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

৬নং-ফটোগ্রাফি

IMG-20240411-WA0156.jpg

Location
#Device:S-G,M32

এরপরে দেখতে পাচ্ছেন একটি মিষ্টির দোকানের ফটোগ্রাফি। আমি আমাদের বাড়ির জন্য মিষ্টি কিনেছিলাম। আমি এই দোকানে প্রায় সময় গিয়ে থাকি।আমি দোকানের সবগুলো মিষ্টি থেকে কয়েকটি মিষ্টি নিয়েছিলাম। আমার কাছে এই দোকানটি সবগুলো মিষ্টি ভালো লেগেছে। সাদা এবং লাল রঙের মিষ্টি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এর পাশে কিছু লাড্ডু ছিল সেগুলোও আমি অনেক পছন্দ করি। এছাড়া ওই দোকানে আরো অনেকগুলো মিষ্টি রয়েছে। সেগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করার চেষ্টা করব। তাড়াহুড়ার কারণে সবগুলোর ছবি তুলতে পারিনি।দোকানটিতে মিষ্টির পাশাপাশি কেকও বিক্রি করা হয়। মিষ্টিগুলোর পিছনে একটি কেক রয়েছে, যেটি দেখতে খুবই সুন্দর লাগছে। এটির ভিতরে লাল, হলুদ, সবুজ এই রং গুলো দিয়ে অনেকগুলো ফুল দেয়া হয়েছে। যার কারণে কেকটির আকর্ষণ আরো বেড়ে গিয়েছে।

৭নং-ফটোগ্রাফি

IMG-20240411-WA0157.jpg

Location
#Device:S-G,M32

এখন দেখতে পাচ্ছেন নার্সারির একটি ফুল গাছ। এই ফুল গাছটি আমি কিছুদিন আগে ফটোগ্রাফি করেছিলাম। আমি নার্সারি বাইরে থেকে এই ফুল গাছটি দেখেছিলাম। খুব সুন্দরভাবে এটিকে লাগানো হয়েছে। এটি ছিল লাল রংয়ের বাগান বিলাস ফুলগাছ। আমার জানামতে এই ফুল গাছটি অনেক বড় হয়ে যায় এবং ছড়িয়ে যায় চারপাশে। এই ফুল গাছটিতে অনেক কাটা থাকে। তাই এই ফুল গাছটি যাতে ছড়িয়ে না যায় সেজন্য গোল করে বেধে দেয়া হয়েছে। গোল করে দেয়ার কারণে গাছটিকে অনেক বেশি সুন্দর লাগছে। এই গাছের মধ্যে অনেকগুলো ফুল ধরে । এটিকে একটি কর্নারে রাখা হয়েছে যাতে মানুষের গায়ে কাটা না লাগে। আশা করি আপনাদের এই ফুল গাছের ফটোগ্রাফি ভালো লেগেছে।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ভাই সাতটি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মরিচের ফটোগ্রাফি আর বন্যফুলের উপর প্রজাপতি বসে থাকার ফটোগ্রাফি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

অসাধারণ একটি মন্তব্য করেছেন ধন্যবাদ,।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনাকে শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে সিমের ফুলের ফটোগ্রাফি এবং প্রজাপতির ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ মোস্তাফিজুর ভাই সব সময় পাশে থাকার জন্য।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার পোস্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি দেখে রিতিমতো মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে শিম ফুলের ফটোগ্রাফি দেখে রিতিমতো মুগ্ধ হয়ে গেলাম। তাছাড়া সুপারি এবং প্রজাপতি দেখতে দারুন ছিলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আপনি ও অনেক চমৎকার ফটোগ্রাফি করে থাকেন ধন্যবাদ ভাই ভালো থাকুন সবসময়।

 2 years ago 

বেশ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেনডম ফটোগ্রাফি গুলো আমার বরাবরই ভালো লাগে। কারণ একসঙ্গে অনেক ধরনের ফটোগ্রাফি দেখতে পাওয়া যায়।
টমেটো ও সিম ফুলের ফটোগ্রাফি বেশ দারুন লেগেছে সেই সাথে পাকা সুপারি ফটোগ্রাফিটিও অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ ভাই দারুন কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্য হলে খুব বেশি ভালো লাগলো আপু ভালো থাকুন সব সময়।

 2 years ago (edited)

জাষ্ট অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখলাম সত্যিই এগুলো রেনডম ফটোগ্রাফি বলতেই হবে ৷ যা হোক প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল ৷ বিশেষ করে পাকা মরিচ, প্রজাপতি , টমেটো ফুল টি ৷ সবমিলে একটি পারফেক্ট একটি ফটোগ্রাফি ব্লগ ৷ অসংখ্য ধন্যবাদ ভাই দারুন কিছু ফটোগ্রাফি তুলে ধরার জন্য ৷ ভালো থাকবেন এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

 2 years ago 

অসাধারণ মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই। এভাবেই পাশে থাকবেন এ কামনা করছি।

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি উপভোগ করলাম ভাইয়া প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছে। বিশেষ করে বন্য ফুলের উপরে প্রজাপতি বসে থাকার দৃশ্যটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি পর্বটি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো কাজে লাগবে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো আসলেই অনেক চমৎকার ছিল ভাইয়া । সবথেকে সিম গাছের ফুলটি দেখতে অনেক চমৎকার লাগছে ।বেগুনি রংয়ের ফুল দেখতে আসলে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সব সময় সুগঠিত মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু ভালো থাকুন।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া শিম গাছের ফুল বিভিন্ন ধরনের হয়। বলতে পারেন বিভিন্ন জাতের শিম রয়েছে। তাছাড়াও আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন ভাইয়া। এরকম সুন্দর ফটোগ্রাফি আমাদের দেখার সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ফাতেমা আপু ধন্যবাদ আপনাকে যথাযথ মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাই। সব গুলো ফটোগ্রাফি জাস্ট দেখার মত ছিল। আপনি যেমন সুন্দর ফটোগ্রাফি করছেন তেমন সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পলাশ ভাই ধন্যবাদ আপনাকে মতামত প্রধানের জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64670.05
ETH 1868.19
USDT 1.00
SBD 0.38