মানবতা,মানবিক অধিকার,সব মানুষের বড়ই দরকার।(মানবতার কবিতা ও সংগীত)

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20231022_210601.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এটি একটি মানবতার কবিতা ও সংগীত। সময় করে এই কবিতা সঙ্গীতে পরিণত করবো এবং আপনাদের মাঝে শেয়ার করব।

স্বরচিত কবিতাঃ মানবতা,মানবিক অধিকার,সব মানুষের বড়ই দরকার।

লিখেছি আমি : @nevlu123


মানবতা মানবিক অধিকার,
সব মানুষের বড়ই দরকার।
রাজনীতির নামে অপরাজনীতি,
এটা কেবলই দস্যু রাজনীতি।


মানবতা মানবিক অধিকার,
সব মানুষের বড়ই দরকার।


মানবিক সত্তার আর্তনাদ,
শুনতে পান ইমাম হায়াত।
ইমাম হায়াতের আহবান,
মানবতার কাজে হও আগুয়ান।


মানবতা মানবিক অধিকার,
সব মানুষের বড়ই দরকার।


মানবতা ছাড়া নেইকো উপায়,
তাই বিশ্ব রাষ্ট্রে চাই মানবতার জয়।
ধর্মের নামে অপরাজনীতি,
এটা কেবলই ঈমানীয়তের ক্ষতি।


মানবতা মানবিক অধিকার,
সব মানুষের বড়ই দরকার।


ব্যথিত মানবতার আর্তনাদ,
শুনতে পান ইমাম হায়াত।
তাই মানবতার ডাকে হও বলিয়ান
সব মানুষ ভাই ভাই, সবাই সমান।


মানবতা মানবিক অধিকার,
সব মানুষের বড়ই দরকার।

কবিতার মর্ম কথা

আজ সারা দুনিয়া জুড়ে মানবতার হাহাকার। তাই নিজ আঙ্গিকে মানবতার সংকট এর বহিঃপ্রকাশ আজকের এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

🙏🙏🙏💐💐💐

 3 years ago 

সবসময় এর আজকেও খুবই সুন্দর একটি কবিতা নিয়ে চলে এসেছেন আপনি। এখানে আপনি কবিতার লাইনগুলো খুবই ভালোভাবে মিলিয়েছেন। একইসাথে এখানে কবিতার মধ্যে প্রত্যেকটি লাইন আমার অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য৷

 3 years ago 

ধন্যবাদ তোমাকে

 3 years ago 

সুন্দর একটি কবিতা লিখেছেন বর্তমান রাজনীতি ও মানবিক অধিকার সম্পূর্ণ সীমা লঙ্ঘন করে চলেছে।মানুষের ভিতরে কোন মানবিকতা নেই আর শুধু নিজের স্বার্থ টাকে সবাই প্রাধান্য দিচ্ছ। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ধন্যবাদ ভাই আপনাকে ।

 3 years ago 

জি ভাই একদম ঠিক বলেছেন ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া বর্তমান সময়ে মানবতার আসলেই খুব অভাব। মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই বললেই চলে। যাই হোক সে বিষয় নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনি অনেক আগে থেকেই কবিতা পছন্দ করতেন জেনে ভালো লাগলো। এজন্যই আপনার কবিতাগুলো খুব সুন্দর হয়। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করি আপু ভালো করে লেখার।

 3 years ago 

বাহ্ অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া এবং কবিতাটির ছন্দে ছন্দে প্রতিটা লাইনে লাইনে মিলিয়ে ফুটিয়ে তুলেছেন। আর প্রতিটি লাইন আমাদের মাঝে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করেছেন। কবিতাটি পড়তে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মতামত প্রধানের জন্য।💐

 3 years ago 

বরাবরই আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা শেয়ার করেন।আপনার আজকের কবিতা পড়ে খুবই ভালো লাগলো। এইরকম ছোট ছোট কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। আপনি মানবতা নিয়ে সুন্দর কবিতা লিখেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভালো লাগলো ভাই আপনার মন্তব্য পড়ে।,

 3 years ago 

আমার মনে হয় ভাইয়া মানবিক অধিকার কবিতার নামটি দিলে ভালো হতো বেশি। যাক, কবিতার লাইনগুলো দারুণ ছিল। ভালো লেগেছে আসলে 🍀

 3 years ago 

ভাই এটি একটি মানবতার কবিতা ও সংগীত।তাই এটাই দেয়া হলো।

 3 years ago 

আপনার কবিতাটা মনে করছি সমগ্র জাতির জন্য বড় কল্যাণকর। কারণ এখানে আপনি ফুটিয়ে তুলেছেন মানুষের ন্যায্য অধিকার। মানুষের সম্প্রীতি বজায় রাখার সুন্দর অনুভূতি খুব সুন্দর ভাবে সাজানো। সচেতন মূলক একটি কবিতা পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করছেন আর এটা আবৃত্তি করে বেশ ভালো লাগলো আমার।

 3 years ago 

দারুন মন্তব্য করেছেন ভাই।ভালো থাকুন সবসময় এই কামনা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.59
ETH 1958.39
USDT 1.00
SBD 0.37