স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
তোমার জন্য হৃদয় আমার,
কষ্টের স্রোতে ভাসে।
তোমার তরে শত চাওয়া,
আছে মন ভরে।
কাছে আসো ভালোবাসো
দিও আমায় মন।
এই জীবনে তুমি আছো,
তুমি আমার আপন।



অনু কবিতা-২
দল বেঁধে পাখিরা যায় তাদের নীড়ে।
আমি থাকি সদায় জনভিড়ে।
কোলাহল ছেড়ে যেতে চাই বহুদূর,
যেথায় পাখির ডাক পাবো সুমধুর।



অনু কবিতা-৩

আমি তোমায় পেতে চাই তেমন করে,
যেমন খরার বুকে বৃষ্টি।
আমি তোমায় পেতে চাই তেমন করে,
যেমন ভালো কিছুর হয় শুভদৃষ্টি।



অনু কবিতা-৪

হৃদয়টা আজও তোমার খোঁজে থাকে।
মনে বাজে করুন সুর।
কবে আসবে তুমি দিবে দেখা আমায়।
মন প্রাণ উজাড় করে ভালোবাসি তোমায়।



অনু কবিতা-৫

আজও হতাশা আমায় গ্রাস করে আছে।
তবুও ক্লান্ত হৃদয় সম্ভাবনার আশায়,
শত বাধা যেন আমায় জড়িয়ে রাখে।
তবুও সফলতার প্রচেষ্টা চলবে,
চলবে প্রতি পথের বাঁকে।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। আপনার প্রত্যেকটা অনু কবিতা আমার কাছে দারুন লাগে। আজকের কবিতাগুলো খুবই ভালো লেগেছে ভাইয়া

 2 years ago 

আসলে প্রতিটা কোন কবিতা ছোট হলেও এই কবিতাগুলোর মূল অর্থ কিন্তু বিশাল। প্রথম অনুভবতা টায় আপনি প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর কিছু কথা উল্লেখ করেছেন এবং হতাশা নিয়েও আপনি একটা খুব সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এই ধরনের ছোট অনু কবিতা গুলো পড়তে আমার খুব ভালো লাগে।

 2 years ago 

বরাবরের মতই খুব সুন্দর এক গুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। ২ এবং ৫ নং অনু কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর ছন্দ সাজিয়ে আপনি অনু কবিতা গুলো লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর এক গুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি কবিতা লিখতে ও পড়তে অনেক পছন্দ করেন এই কারণেই প্রতি সপ্তাহে আমাদের মাঝে অনু কবিতার শেয়ার করেন জেনে ভালো লাগলো। আজকের অনু কবিতাগুলো অনেক চমৎকার হয়েছে ভাই। ভালোবাসার মানুষকে হৃদয় সব সময় খুঁজে যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার স্বরচিত অনু কবিতা পড়ে। আপনি প্রায় আমাদের মাঝে অনেক সুন্দর কবিতা লিখে শেয়ার করে থাকেন। আপনারা লেখা কবিতা গুলো আবৃত্তি করতে আমার খুব ভালো লাগে। ঠিক তেমনি আজকেও ভালো লাগলো আপনার লেখা এই কবিতা।

 2 years ago 

ভাই আপনার কথার সাথে আমি সহমত পোষণ করছি। কবিতা সব সময় লেখা যায় না। কবিতা লেখার জন্য সময়ের প্রয়োজন হয়। আর আপনি খুবই ভালো কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো খুবই চমৎকার হয়েছে ভাই।

 2 years ago 

বাহ্ আপনি অনেক সুন্দর অনু কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের অনু কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে অনু কবিতা গুলো পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে অনু কবিতা গুলো শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর অনু কবিতা গুলো আবৃত্তি করতে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর অনু কবিতা গুলো শেয়ার জন্য।

 2 years ago 

দারুন ভাবে অনু কবিতা গুলো উপস্থাপন করেছেন ভাইয়া। এই ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে বেশ ভালোই লাগে ।আর যখন এই কবিতাগুলো পড়ি তখন বেশ আনন্দ হয়। আর মনে হয় আমিও যেন এই কবিতার সাথে কবিতার জগতে ডুবে গিয়েছি।দারুন ছিল কবিতার লাইনগুলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38