মানুষ হওয়াটা খুবই সহজ, কিন্তু মানবিক মানুষ হওয়াটা খুবই কঠিন।
আসসালামুআলাইকুম
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
পোষ্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
| মানুষ হওয়াটা খুবই সহজ কিন্তু মানবিক মানুষ হওয়াটা খুবই কঠিন। |
|---|
বন্ধুরা বুঝতেই পারছেন কি বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের মাঝে মানবতা নিয়ে কিছু কথা তুলে ধরতে যাচ্ছি আর সেটি আমার একান্ত ব্যক্তিগত মতামত থেকে। আশা করছি আপনাদের ভালো লাগবে।
সত্যি বলতে মানুষের ঘরে জন্ম নিলেই সে মানুষ হিসেবে গণ্য হয়, সমাজে তার একটি পরিচয় তৈরি হয়, সেটি হচ্ছে সে একজন মানুষ। কারণ সে মানুষের ঘরে জন্ম নিয়েছে তাই। তবে আসলে মানুষ আর প্রকৃত মানুষ বা মানবিক মানুষের মধ্যে পার্থক্য রয়েছে।
মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয়ে যায় এবং এটা একদম সহজ একটি পন্থা। তবে শুধু মানুষের ঘরে জন্ম নিলেই মানবিক মানুষ অথবা প্রকৃত মানুষ হতে পারে না। আর মানবিক অথবা প্রকৃত মানুষ হতে হলে তার মধ্যে কিছু গুণ থাকা দরকার।
যেমন মানবিক মানুষ বলতে আমরা বুঝি যিনি মানবতার ধারক বা বাহক। যিনি মানবতাকে তার অন্তরে স্থাপন করেন এবং সমাজে সে মানবতা কেন্দ্রিক বিচরণ করেন। স্বার্থপরতা, লোভ, হিংসা এগুলো কোনভাবেই থাকা যাবে না।
তাহলেই একজন প্রকৃত মানুষ অথবা মানবিক মানুষে পরিণত হতে পারবে। মানুষ মানে মানবীয় গুণাবলী থাকবে। কিন্তু মানবীয় গুণাবলীর মধ্যে প্রকৃত মানুষ এবং মানবিক মানুষের গুণাবলীও থাকতে হবে। তাহলেই সেই প্রকৃত মানুষে পরিণত হতে পারবে।
আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় বিশ্বব্যবস্থায় মানবিক মানুষের খুবই সংকট। আর সেটি গড়ার জন্য অবশ্যই নিজে মানবিক হয়ে অন্যকে মানবিকতার আহ্বান জানাতে হবে। তাতে করে মানুষজন মানবিক হয়ে উঠবে। আর মানুষ ধীরে ধীরে মানবিক হলে বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা ও মানবিকতায় গড়ে উঠবে।
যদি মানবিক মানুষে সবাই পরিণত হয় এবং ধীরে ধীরে বিষয় রাষ্ট্র ব্যবস্থা যদি মানবিক হয়ে ওঠে তাহলে দেখা যাবে পৃথিবীতে যত সংকট, যত ক্রাইম এবং যত দুর্ঘটনা ও চুরি, লুটপাট, হত্যা এগুলো বন্ধ হয়ে যাবে।সেজন্য মানবিক মানুষ এবং মানবতার বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা দুটোই প্রয়োজন রয়েছে।
তো বন্ধুরা আজকে সংক্ষেপে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরলাম মানবতা সম্পর্কে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা কষ্ট করে পুরো ব্লগটি পড়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
ফোনের বিশদ বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| পোষ্ট | জেনারেল রাইটিং |
| মডেল | M32 |
| ফটোগ্রাফার | @nevlu123 |
| সম্পাদনা | শুধু সেচুরেশন |
| অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।


https://twitter.com/Nevlu123/status/1629682862382252032?s=20
আপনি ঠিক বলেছেন ভাই মানবিক মানুষে সবাই হতে পারলে ধীরে ধীরে রাষ্ট্র ব্যবস্থা মানবিক হয়ে ওঠতো তাহলে দেখা যাবে পৃথিবীতে যত সংকট, যত ক্রাইম এবং যত দুর্ঘটনা ও চুরি, লুটপাট, হত্যা এগুলো বন্ধ হয়ে যাবে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান কিছু কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কষ্ট করে আমার এই পোস্ট পড়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া আসলে মানুষ হওয়ার পাশাপাশি আমাদেরকে মানবিক হওয়াটা অনেক বেশি জরুরী। আর আপনি যেমনটা বললেন আমরা মানুষ হওয়ার পাশাপাশি যদি মানবিক দিক দিয়ে বেড়ে ওঠে তাহলে এই পৃথিবীতে সংকট ক্রাইম দুর্ঘটনা চুরি লুটপাট সবকিছুই দমন হবে। তবে বর্তমান সময়ে ঘরে জন্ম নিলেই যে মানুষ হয় এমনটা নয় এমন অনেক মানুষ আছে যারা ঘরে জন্ম নিয়েও অমানুষ।
জি ভিন্ন প্রেক্ষাপটে বর্তমান সময়ে ঘরে জন্ম নিলেই যে মানুষ হয় এমনটা নয় এমন অনেক মানুষ আছে যারা ঘরে জন্ম নিয়েও অমানুষ।
মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই কি প্রকৃত মানুষ হওয়া যায়। মানবিকতা কি সব মানুষের মধ্যে থাকে। কজন মানুষের মধ্যে মানবিকতা থাকে। বর্তমান সময়তো আরো বেশি দেখা যায় না। আমাদের সকলের মধ্যে ন্যূনতম মানবিকতা থাকা প্রয়োজন। তাহলে সমাজ আরো সুন্দর হবে। খুব সুন্দর ভাবে লিখেছেন ভাইয়া। ভালো লাগলো। ধন্যবাদ।
জি আপু ঠিক বলেছেন আমাদের সকলের মধ্যে ন্যূনতম মানবিকতা থাকা প্রয়োজন। তাহলে সমাজ আরো সুন্দর হবে।
অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন পুরো পোস্টটি পড়ে আমার অনেক ভালো লাগলো।। আসলে আমরা পরিচয় মানুষ হলেও মেক্সিমাম মানুষের মধ্যে মানবিক গুণটা খুঁজে পাওয়া মুশকিল।।
মানবিকতার ফিরিয়ে আনতে হলে আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে প্রথমে নিজেকে এবং নিজের পরিবার থেকে পরিবর্তন আনতে হবে তাহলে একসময় দেখা যাবে সবই পরিবর্তন হচ্ছে যদিও এটা অনেক কষ্টসাধ্য।।
ঠিক ভাই আসলে আমরা পরিচয় মানুষ হলেও মেক্সিমাম মানুষের মধ্যে মানবিক গুণটা খুঁজে পাওয়া মুশকিল।।
আসলেই ভাইয়া আমরা যতই নামের মানুষ হই না কেন মানবিক মানুষ হওয়াটাই দরকার। বর্তমানে মানবিক মানুষ খুঁজে পাওয়াটাই কঠিন। সমাজে, রাষ্ট্র ব্যবস্থা সবকিছুতেই মানবিক মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনার লেখাটা পড়ে ভীষণ ভালো লেগেছে।
সহমত বর্তমানে মানবিক মানুষ খুঁজে পাওয়াটাই কঠিন। সমাজে, রাষ্ট্র ব্যবস্থা সবকিছুতেই মানবিক মানুষ খুঁজে পাওয়া কঠিন।
মানুষ নয় বরং মানবিক মানুষ ভীষন দরকার।কিন্তু সত্যি এটাই কোথাও আজ মানবিক মানুষ বা মানবিকতা খুঁজে পাওয়া যায় না। মানবিক মানুষ দেশ বা রাষ্ট্রের জন্য খুব প্রয়োজন। তবেই সমৃদ্ধি আসবে। অনেক ধন্যবাদ ভাইয়া লেখনিতে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য।
একদম ঠিক বলেছেন মানবিক মানুষ দেশ বা রাষ্ট্রের জন্য খুব প্রয়োজন। তবেই সমৃদ্ধি আসবে।
আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট করেছেন ভাই। আপনার কথায় আমি একদম একমত ভাই মানুষ হওয়াটা খুবই সহজ কিন্তু মানবিক মানুষ হওয়াটা আমাদের সমাজে এখন খুবই কঠিন। ঠিক বলেছেন ভাই আমাদের সকলের মধ্যে ন্যূনতম মানবিক থাকা প্রয়োজন। তাহলে আমাদের সমাজ পুরো চেঞ্জ হয়ে যাবে।মানবিক মানুষ একটি দেশ ও রাষ্ট্রের জন্য খুব প্রয়োজন। ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
সহমত পোষণ করছি আমাদের সকলের মধ্যে ন্যূনতম মানবিক থাকা প্রয়োজন। তাহলে আমাদের সমাজ পুরো চেঞ্জ হয়ে যাবে।
আপনি আজকে খুবই সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন ভাইয়া। মানুষ হওয়াটা খুবই সহজ কিন্তু মানবিক গুনসম্পন্ন মানুষ হওয়া খুবই কঠিন। এই পৃথিবীতে আজকে যদি প্রতিটা মানুষ মানবিক গুনে গুণান্বিত হতো তাহলে পৃথিবীর অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যেত। তবে হিংসা-বিদ্বেষ এর এই দুনিয়ায় মানুষ আজ তলিয়ে গেছে রসাতলে।
জি ভাই পৃথিবীতে আজকে যদি প্রতিটা মানুষ মানবিক গুনে গুণান্বিত হতো তাহলে পৃথিবীর অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যেত।
তবে আপনি ঠিক বলেছেন ভাইয়া প্রত্যেক মানুষ ঘরে জন্ম নেয়। কিন্তু প্রত্যেক মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যদি ঠিক মতে মানবিক হতে পারে তাহলে রাষ্ট্র এবং সমাজ দুটি উন্নত হবে। আসলে সত্যিকারের মানুষ হতে হলে আমাদের প্রথমে মানবিক হতে হবে। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। এবং অনেক কিছু জানতে পারলাম। আমাদের মাঝে পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন আসলে সত্যিকারের মানুষ হতে হলে আমাদের প্রথমে মানবিক হতে হবে।।