স্বরচিত কবিতাঃ হ্যাপি নিউ ইয়ার ।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
যদিও অনু কবিতা থেকে সকলে কবিতা অনুপ্রেরণা পেয়েছে। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ হ্যাপি নিউ ইয়ার ।
নতুন বছর নতুন দিন,
সবাই আমার শুভেচ্ছা নিন।
নতুন বছরের নতুন আলো,
সারা বছর সবার কাটুক ভালো।
দুর্গম পথ পাড়ি দিয়ে,
পৌঁছে গেছি নতুন বছরে।
নতুন বছর কাটুক ভালো,
সবার মনে জ্বালুক আলো।
অতীতের আছে যত,
দুঃখ দুর্দশা আর গ্লানি।
ধুয়ে মুছে শেষ হোক,
এটাই নতুন বছরের বাণী।
নতুনের আলোক ধারায়,
মনকে আজ আনন্দে ভাসাই।
মন থেকে সব হিংসেরা,
যেনো আজ দূরে পালায়।
নতুন বছরের শপথ নিন,
মানবতার পক্ষ নিন।
মানবতার মাঝেই মানুষ,
অমানুষ যারা মানবতাহীন।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে,
একে অন্যের কাঁধে হাত দিয়ে।
সব মানুষ ভাই ভাই বলে
চলবো মোরা দলে দলে।
কবিতার মর্ম কথা |
|---|
দেখতে দেখতে ২০০৩ সাল শেষ হয়ে ২০২৪ সালে পদার্পণ করেছে।আর ২০২৪ সাল নতুন বছরের হিসেবে একটি কবিতা শেয়ার করলাম। যেখানে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মানবতা কেন্দ্রিক চলবে।কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
জীবনের যাত্রা কখনো থেমে থাকে না। সময়ের সাথে অবিরাম দৌড়ে প্রতিযোগিতা করে চলতে থাকে। প্রতিটা বছর যেন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । অনেক প্লান অনেক পরিকল্পনা থাকে সেটা শেষ হলে আবার নতুন বছরকে বরণ করে নিই আমরা। আপনার কবিতার মাধ্যমে সেটাই উপলব্ধি করতে পারলাম খুবই সুন্দর হয়েছে কবিতাটি।
রিপন ভাই প্রশংসামূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
বাহ চমৎকার। ভাইয়া আপনি নতুন বছর নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন দেখলাম এবং পরে আমার খুবই ভালো লাগলো। সত্যি কথা বলতে কবিতাটি আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা নতুন বছর উপলক্ষে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর একটি মন্তব্য করেছেন। সব সময় পাশে থেকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।
https://x.com/Nevlu123/status/1742155131796545726?s=20
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাকে। আপনি নতুন বছরকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা আজ শেয়ার করলেন। কবিতাটি ভীষণ ভালো লেগেছে। সবকিছুকে পেছনে ফেলে আবার আমরা নতুন উদ্যমে এগিয়ে যাব এই হোক অঙীকার।
অনেক ধন্যবাদ আপু প্রশংসামূলক মন্তব্য করার জন্য। আর আপনিও অনেক ভালো কবিতা লেখেন ধন্যবাদ।
এখানে কেউই ভাই প্রফেশনাল কবি নই। তবে সবাই চেষ্টা করে সুন্দর করে কবিতা লেখার জন্য। আর আমিও অনেকটা আপনার মত ভাই, কবিতা লিখতে লিখতে ভাষা হারিয়ে ফেলি। নতুন বছর উপলক্ষে আপনি বেশ সুন্দর একটা কবিতা লিখেছেন ভাই। আমার কাছে তো বেশ ভালো লাগলো এবং কবিতার প্রত্যেক লাইন, প্রত্যেকটা কথা বেশ অর্থবহ ছিল। আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভাই।
ধন্যবাদ আপু সুগঠিত মন্তব্য করার জন্য ভালো থাকবেন।