এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।আসলে একটা কথা বলি আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আমি মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে কিছু ছোট ছোট অনু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১
আমার নিস্তব্ধ জীবনে নীল আকাশ তুমি।
আমার মনের শিহরিত কম্পন তুমি।
আমার সাদা কালো দুনিয়ায় রঙিন মায়া তুমি।
সেই তোমায় অনেক ভালোবাসি আমি।


অনু কবিতা-২
নদীর তীরে বাঁধবো আমি একটি কুঁড়েঘর,
সেই ঘরেতে রইবো মোরা কাটাবো জীবনভর।
ঢেউয়ের তালে রঙিন পালে নৌকা ভাসাবো,
দুজন মিলে সুখের ভেলায় জীবন রাঙাবো।



অনু কবিতা-৩
আজ ভীষণ মনে পড়ে তোমায়।
অতীতের দিনগুলো আজও কাঁদায় আমায়।
দীর্ঘশ্বাসে ভরা আজ,আমার এই জীবন।
তোমার স্মৃতি নিয়েই হবে হয়তো মরণ।



অনু কবিতা-৪
হাতটা বাড়াবে বলে কাছে এসেছিলাম,
বুকে জড়াবে বলে ভালোবেসেছিলাম,
ভরসা দেবে বলে বিশ্বাস করেছিলাম,
হাসাবে বলে মনের মাঝে জায়গা দিয়েছিলাম,
সব আশা ভেঙে গেলে তুমি চলে,
বৃথা এ জীবনে কি আর আশার প্রদীপ জ্বলে?



অনু কবিতা-৫

ভালো লাগার এক অফুরন্ত নেশা তুমি।
মনের মায়া ডোরে সদায় থাকো তুমি।
তুমি আমার ভালবাসার ভিত্তি।
তোমায় ভালোবেসে পাই আত্মতৃপ্তি।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলে এখানে কেউই প্রফেশনাল কবি নয়। সকলেই এখানে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে যাচ্ছে। যদিও আগের কেউ তেমন একটা ভালো কবিতা লিখতে পারতো না কিন্তু বর্তমান সময়ে সকলেই অনু কবিতার থেকে অনুপ্রাণিত হয়ে অনেক সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে যাচ্ছে যেটা সত্যিই অনেক বেশি প্রশংসনীয়। খুবই দারুণ কিছু কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন অনু কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগলো আসলে মনের ভাব কবিতার মাধ্যমে সহজ ভাবে যতটা প্রকাশ করা যায় সেটা অন্য কোন মাধ্যমে সম্ভব নয়। ধন্যবাদ আপনার সুন্দর অনু কবিতাগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক ভাই মনের ভাব কবিতার মাধ্যমে সহজ ভাবে যতটা প্রকাশ করা যায় সেটা অন্য কোন মাধ্যমে সম্ভব নয়।

 3 years ago 

ভাই আপনার অনু কবিতা গুলি পড়ে অনেক বেশি ভালো লাগলো। আমি নিজেও অনু কবিতা লিখতে অনেক বেশি পছন্দ করি। আপনার পাঁচটি অণু কবিতায় অনেক সুন্দর হয়েছে। হৃদয়ের ছোট ছোট অনুভূতিগুলো অনু কবিতার মাধ্যমে বেশ সুন্দর সাজিয়ে তোলা যায়। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই হৃদয়ের ছোট ছোট অনুভূতিগুলো অনু কবিতার মাধ্যমে বেশ সুন্দর সাজিয়ে তোলা যায়।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে ছোট ছোট পাঁচটি অনু কবিতা শেয়ার করেছেন। আপনার লেখা প্রত্যেকটি কবিতা আমার কাছে ভীষণ ভালো লাগলো। তবে সব থেকে বেশি ভালো লেগেছে অনু কবিতা দুই নাম্বারটা। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।।।

 3 years ago 

অনু কবিতা আমার কাছে খুবই ভালো লাগে। ছোট ছোট কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়। আপনি অনু কবিতা থেকে অনুপ্রেরণা পেয়েছেন জেনে ভালো লাগলো। ঠিকই বলেছেন কবিতার ভাষা সবসময় ধরা দিতে চায় না। যাই হোক আপনার আজকের সবগুলো অনু কবিতাই খুব সুন্দর হয়েছে। বিশেষ করে তিন নম্বর অনু কবিতাটি আমার কাছে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

জি আপু ছোট ছোট কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়।

 3 years ago 

ভাই আপনার অনু কবিতা গুলো অসাধারণ ছিল। এত সুন্দর ভাবে কবিতা লিখেছেন ছন্দে যেন মিল রয়েছে। তাই আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

আপনার অনু কবিতাগুলো অসাধারণ হয়েছে। অনু কবিতাগুলো ছোট হলে ও পড়তে অনেক ভালো লাগে। এটি ঠিক বলেছেন কবিতা লিখতে অনেক সময় ভাষা হারিয়ে ফেলে আবার ভাষা বলে এমনি ধরা দিয়ে থাকে। তবে আজকে আপনার ভিন্ন আঙ্গিনায় অনু কবিতাগুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করার জন্য।।।

 3 years ago 

আপনি বরাবরই প্রতি সপ্তাহে অনু কবিতা শেয়ার করেন। আপনার কবিতা গুলো পড়তে ভীষণ ভালো লাগে। তবে এখানে কেউ প্রফেশনাল কবি নয়।কিন্তু এইরকম ছোট ছোট কবিতা পড়তে ভীষণ ভালো লাগে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।।

 3 years ago 

অনু কবিতা তো বরাবরই সব সময় ভালো লেখেন। অনেক ভালো লাগে আপনাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আমিও অনু কবিতা লিখি। বেশ ভাল লাগে অনু কবিতা লিখতে। আপনার প্রতিটি অনু কবিতা পড়ে বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এত সুন্দর অনু কবিতা গুলো লেখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালো থাকবেন আপু।।।,,💐

 3 years ago 

কবিতা আমি অনেক বেশি পছন্দ করি। অনু কবিতা হোক বা কবিতা হোক দুটোই আমার ভালো লাগে। ধন্যবাদ চমৎকার কিছু কবিতা আমাদের সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য। ভালো থেকো সর্বদায়।

 3 years ago 

আসলে হৃদয়ের ছোট ছোট অনুভূতিগুলো অনু কবিতার মাধ্যমে বেশ সুন্দর সাজিয়ে তোলা যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65399.37
ETH 1914.53
USDT 1.00
SBD 0.38