স্বরচিত কবিতাঃ বিধাতার এক অপরূপ মায়া তুমি।

in আমার বাংলা ব্লগ3 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20231119_235439.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ বিধাতার এক অপরূপ মায়া তুমি।

লিখেছি আমি : @nevlu123


আমার সারা শহর জুড়ে আছো যে তুমি।
তোমায় পেয়ে হলাম ওগো ধন্য আমি।
যত দেখি তত আমার বাড়ে পাগলামি।
তোমার তরেইতো ওগো আমার আমি।


বিধাতার এক অপরূপ মায়া তুমি।
তোমার মনের অন্তস্থলে বাস করি আমি।
তুমি আমার জীবন জুড়ে অনেক দামি।
কতটুকু ভালবাসি মন অন্তর্গামি।


আপন করে নিয়েছি তোমায় দিলাম বুকে ঠাঁই।
তোমার অতি ভালোবাসার আজও অপেক্ষায়।
চিরদিনের সাথী তোমায় করে নিতে চাই।
মরণেও একসাথে যেন, তোমায় কাছে পাই।


দিনশেষে রাত আসে নিশ্চুপ হয় শহর।
তোমায় দেখে শুরু হয় আমার প্রতিটি প্রহর।
বিধাতা তোমায় পাঠিয়েছে আমার আপন করে।
জীবন থাকতে রাখবো তোমায় আমার মনে আঁকড়ে ধরে।


আমি ওগো অনেক খুশি তোমায় ভালোবেসে।
সুখে দুখে বিপদ-আপদে থেকো আমার পাশে।
আমি আবার কষ্ট প্রেমি কষ্ট ভালোবাসি।
কষ্টগুলো ভুলে যাই যখন তোমার কাছে আসি।

কবিতার মর্ম কথা

ভালোবাসার মানুষ আসলেই বিধাতার এক অপরূপ মায়া।আর সেটার উপমা দিয়ে শেষ করা যাবেনা।যাইহোক আজকে সেই অপরূপ মায়ার বহিঃপ্রকাশ আজকের এই কবিতার মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বাহ!! ভাইয়া আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। ঠিক বলেছেন ভালবাসার মানুষ বিধাতার এক অপরুপ সৃষ্টি, অপরূপ মায়া। মনে হচ্ছে কবিতাটি আপনি বৃষ্টি আপুকে নিয়ে লিখেছেন 😊। নিরিবিলি একবার আপনি আপুকে কবিতাটি পড়ে শোনাবেন। যাইহোক ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

জি আপু একদিন ট্রাই করবো। ধন্যবাদ সুন্দর সাজেশন দেওয়ার জন্য।

 3 years ago 

খুব ভালো ছিল প্রিয় মানুষটিকে ঘিরে আপনার কবিতাটি। আপনি প্রতি সপ্তাহের মতো এবারও চমৎকার একটি কবিতা নিয়ে হাজির হয়েছেন। আমরা কেউ প্রফেশনাল কবি নই, তবুও নিজেদের মেধা কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছি। আজকের কবিতার লাইনগুলো সুন্দর ছিল।ধন্যবাদ ভাই চমৎকার কবিতাটি উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসাধারণ মন্তব্য করেছেন ভাই। ভালো থাকুন সবসময় এই কামনা করি ।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে লিখেছেন। হ্যাঁ ভাইয়া পারি আর না পারি চেষ্টা করলে ক্ষতি নেই। রোমান্টিক প্রেমের কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ্

 3 years ago 

ভাই আপনার স্বরচিত "বিধাতার এক অপরূপ মায়া" কবিতাটি পড়ে অনেক অনেক ভালো লাগলো। ভালোবাসার মানুষগুলো বিধাতার অপরূপ মায়ায় হয়ে থাকে। অনেক সুন্দর একটি কবিতা বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 3 years ago 

আপন করে নিয়েছি তোমায় দিলাম বুকে ঠাঁই।
তোমার অতি ভালোবাসার আজও অপেক্ষায়।
চিরদিনের সাথী তোমায় করে নিতে চাই।
মরণেও একসাথে যেন, তোমায় কাছে পাই।

অসাধারণ কবিতা লিখেছেন ভাই। আপনার এই কবিতা পড়ে খুবি ভালো লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

সব সময় পাশে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 3 years ago 

ভাই কবিতাটি দারুন রোমান্টিক হয়েছে।ভাবিকে আবৃত্তি করে শুনাইলে অনেক খুশি হবে। যাই হোক কবিতাটি পড়ে অনেক ভাল লাগল।ধন্যবাদ ভাইয়া রোমান্টিক কবিতাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাই ধন্যবাদ সাজেশন দেওয়ার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে কবিতার ছন্দ গুলো খুবই চমৎকার হয়েছে। ভালোবাসার আবেগ দিয়ে লেখা চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সব সময় পাশে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন।

 3 years ago 

কে বলল রে ভাই আপনি প্রফেশনাল কবি নয়। আমার তো মনে হয় আপনি একজন ভালো মানের কবি। তা না হলে কি আর এত সুন্দর আবেগ মাখা কবিতা লিখতে পারে। দারুন লিখেছেন কবিতাটি। আপনার কবিতার নিচের লাইন গুলো তো আমি এর মধ্যেই আপনার ভাইয়া কে পাঠিয়ে দিলাম- হি হি হি

দিনশেষে রাত আসে নিশ্চুপ হয় শহর।
তোমায় দেখে শুরু হয় আমার প্রতিটি প্রহর।
বিধাতা তোমায় পাঠিয়েছে আমার আপন করে।
জীবন থাকতে রাখবো তোমায় আমার মনে আঁকড়ে ধরে।

 3 years ago 

জেনে ভালো লাগলো ভাইয়াকে পাঠিয়েছেন। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করলেন। আসলেই ভাইয়া ভালোবাসার মানুষ একটি আল্লাহর অপরূপ দান । যার উপমা দিয়ে কখনো শেষ করা যাবে না। কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ সবসময় পাশে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য ভালো থাকবেন সর্বদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38