গান: তুমি আরেকবার আসিয়া,যাও মরে দেখিয়া। আমি নয়ন ভরে একবার দেখতে চাই।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।

পোষ্টের ভেরিয়েশন ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230430_114454.jpg

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছে," তুমি আরেকবার আসিয়া,যাও মরে দেখিয়া।
আমি নয়ন ভরে একবার দেখতে চাই।"গেয়েছেনঃ খালিদ ।আর গানের অ্যালবাম এর নামঃ সরলতার উপমা। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম।

অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না। কারণ আপনারা অবশ্যই জানেন যে, প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে আমার বাংলা ব্লগে। তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক


গানটির নাম হচ্ছেঃ
তুমি আরেকবার আসিয়া যাও মরে দেখিয়া
আমি নয়ন ভরে একবার দেখতে চাই।
গেয়েছেনঃ
খালিদ ।
অ্যালবামঃ
সরলতার উপমা
কভারঃ
@nevlu123


গানটি শুনতে এখানে ক্লিক করুন।👇


গানের কথা 👇

তুমি আরেকবার আসিয়া
যাও মরে দেখিয়া
আমি নয়ন ভরে একবার দেখতে চাই
মনে পাবো দারুন ব্যাথা তুমার কাছে ভাবি নাই
আরেকবার আসিয়া যাও মরে দেখিয়া
আমি নয়ন ভরে একবার দেখতে চাই
না পাইলাম তুমারি মন
না পারিলাম দিতে
তুমি না শুনালে মনের কথা
না দিলে বলিতে
কথ দেশ বিদেশে ঘুরে এলাম
কথ মানুষ চিনে নিলাম
নাণান রঙ্গের মাঝে তুমার কথা ভুলি নাই
তুমি আরেকবার আসিয়া
যাও মরে দেখিয়া
আমি নয়ন ভরে একবার দেখতে চাই
মনে পাবো দারুন ব্যাথা তুমার কাছে ভাবি নাই
আরেকবার আসিয়া যাও মরে দেখিয়া
আমি নয়ন ভরে একবার দেখতে চাই
না পারিলাম বাচতে আমি না পারিলাম মরতে
না পারিলাম প্রেম পিরিতির গহীন গাংগে ভাসতে
না পারিলাম বাচতে আমি না পারিলাম মরতে
না পারিলাম প্রেম পিরিতির গহীন গাংগে ভাসতে
তবু ভালবাসার টানে
শুধু বেছে আছি প্রানে
তবু ভালবাসার টানে
শুধু বেছে আছি প্রানে
আশায় আশায় বাচি
যদি তোমার দেখা পাই
তুমি আরেকবার আসিয়া
যাও মরে দেখিয়া
আমি নয়ন ভরে একবার দেখতে চাই
মনে পাবো দারুন ব্যথা তোমার কাছে ভাবি নাই
আরেকবার আসিয়া যাও মরে দেখিয়া
আমি নয়ন ভরে একবার দেখতে চাই।

♡♡ধন্যবাদ
❤❤❤❤❤❤❤❤

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 3 years ago 

ভাই আমরা কেউই প্রফেশনাল গায়ক নই, তবে সকলেই গান গাওয়ার চেষ্টা করি মাত্র। আর সেই চেষ্টায় আজ আপনি চমৎকার একটি গান কভার করেছেন, শুনে খুবই ভালো লাগলো। পোষ্টের ভিন্নতা আনার জন্য গান কে বাছাই করে নিয়েছেন, এবং তা আমাদের মাঝে শেয়ারও করেছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনিও অনেক সুন্দর গান করেন ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।,

 3 years ago 

প্রতিনিয়ত আপনি সুন্দর সুন্দর গান কভার করেন শুনতে অনেক ভালো লাগে। আপনার কন্ঠে গান গুলো দারুণ সুন্দর হয়। প্রতি সপ্তাহে একটি করে গান কভার করেন প্রতিবারের মত এবারও গান কভার করলেন বেশ সুন্দর একটি গান নিয়ে। এই গানটি আপনার কন্ঠে দারুণ লেগেছে শুনতে।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে এভাবেই পাশে থাকবেন এই কামনা করি।

 3 years ago 

অসম্ভব সুন্দর একটি গান শেয়ার করেছেন। যদিও গানটি আমি এর আগেও শুনিনি। তবে আপনার গলায় প্রথম শুনলাম এবং খুব ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ্।

 3 years ago 

এর আগেও আপনি অনেকগুলো গান কভার করে সবার মাঝে ভাগ করে নিয়েছিলেন। আপনার গানগুলো শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। সত্যি আপনার এরকম দক্ষতা মূলক কাজ গুলো দেখলে প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলি। জাস্ট অসাধারণ লেগেছে আজকের গান কভার। এরকম গান আপনার কাছ থেকে আরও পেতে চাই।

 3 years ago 

সবসময় সুন্দর ও গোছালো মন্তব্য করার জন্য ধন্যবাদ।।

 3 years ago 

তুমি আরেকবার আসিয়া,যাও মরে দেখিয়া। আমি নয়ন ভরে একবার দেখতে চাই।

ভাইয়া অনেকদিন পর এই গানটি আপনার কন্ঠে শুনতে পেরে আমিও খুবই আনন্দিত। আসলে ভাইয়া বিভিন্ন ধরনের আধুনিক গান এবং হিন্দি গানের ভিড়ে এ ধরনের গানগুলো তেমন আর শোনা হয় না। তবে এই গানটি আপনি অতি চমৎকারভাবে গেয়েছেন। আপনার নিখুঁত কণ্ঠে এই গানটি শুনে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আচ্ছা ভাই গানটা কি রথীন্দ্রনাথ দেবের গাওয়া ছিল নাহ্? মানে আমি বোঝাতে চেয়েছি যে অনেক পুরাতন একটা ভার্সন আছে গানটার, ওই গানটা আমি বেশ কয়েকবার শুনেছি। ভীষণ পছন্দের একটা গান আমার। আপনিও বেশ ভালোই গেয়েছেন। তবে কেন যেন মনে হচ্ছিল ইকোটা একটু বেশি ছিল। এর পরের বার থেকে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। অনেক শুভেচ্ছা রইল ভাই।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.092
BTC 62701.15
ETH 1763.77
USDT 1.00
SBD 0.39