স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগlast year (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছেন : @nevlu123


অনু কবিতা-১

সকাল হলো মিষ্টি রোদ নিয়ে।
কুয়াশারা পালালো নিজ দেশে।
গাছে গাছে পাখির কোলাহল।
চারিদিকে শুরু হয় মানুষের চলাচল।



অনু কবিতা-২
নিস্তব্ধ পৃথিবী একলা এই আমি।
মনে কত কষ্ট তা মন অন্তর্যামী।
দু চোখের মাঝে আছে রঙিন স্বপ্ন।
পূরণ হবে কি তা আজও অজানা।



অনু কবিতা-৩

আমি বোকা, আমি বোকা, তাই আমি শুধু ঠকি।
চালাক আর জ্ঞানীরা শুধু দেয় আমায় ফাঁকি।
আমি বোকা,আমি বোকা,তাই আমার দাম নাই।
আমার রাজা আমি তাই,শুধু বেঁচে থাকতে চাই।



অনু কবিতা-৪
কষ্টের পর সুখ আসে,
যদি হয় এটা সত্য।
তবে কেন দুখীরা দুঃখী থেকে যায়,
কেউ কেউ হয় তারা পথভ্রষ্ট।
কপালে সুখ পাওয়াটা আজ,হলো বড় দায়।
যার কপালে নেই সুখ,সে কোথায় পায়।



অনু কবিতা-৫
আজ অবেলায় মনের আকাশে,
করেছে কালো মেঘ।
যখন তখন নামবে বৃষ্টি,
ঝরবে যত সব আবেগ।
সীমাহীন কষ্ট বুকে আছে বেঁধে,
শূন্যতায় দিন আমারা যায় শুধু খেটে।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last year 

আপনি সবসময় খুব সুন্দর সুন্দর কবিতা লিখে মাঝে মাঝে শেয়ার করেন। আপনার আজকের প্রত্যেকটা কবিতা খুব সুন্দর হয়েছে। ভিন্ন ভিন্ন অঙ্গিকে লেখা অনু কবিতা গুলো পড়তে আমার বেশ ভালো লাগে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।

 last year 

সবসময় সুন্দর মন্তব্য করেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 last year 

আসলেই ভাই অনু কবিতা এমন একটি শিল্প যেখানে মনের অকথিত বিচ্ছিন্ন ভাব গুলোকে সাজিয়ে উপস্থাপন করা যায়। ঠিক যেমনটা আপনার অনু কবিতা গুলির মধ্যে ভিন্ন ভিন্ন ভাবের প্রকাশ ঘটিয়েছেন। আজকের অনু কবিতা গুলির মধ্যে জীবনের কিছু বাস্তবধর্মী কথা ফুটিয়ে তুলেছেন।যে সকল অনুভূতি গুলোর ছোঁয়া আমাদের প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে। চমৎকার লিখেছেন ভাই।

 last year 

জি ভাই চেষ্টা করেছি বাস্তবধর্মী কথাগুলো কবিতায় প্রকাশ করতে ধন্যবাদ।

 last year 

ভাই আপনার অনু কবিতাগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে আপনি বেশ কয়েকটি অণু কবিতা শেয়ার করেছেন পড়ে খুব ভালো লাগলো। আমাদের চোখে যেসব স্বপ্নগুলো রয়েছে সেগুলো পূরণ হলে ভীষণ ভালো লাগবে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ দাদা চমৎকার মন্তব্যের জন্য
ভালো থাকবেন সব সময় এই কামনা করছি।

 last year 

অনু কবিতার মাধ্যমে আসলেই মনের ভাব গুলো খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায়। ছন্দে ছন্দে মনের ভাব গুলো প্রকাশ করতে ভালই লাগে। আজকে আপনার শেয়ার করার অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে ছন্দের মিলন ঘটিয়েছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

চেষ্টা করেছি সুন্দরভাবে ছন্দের মিল রেখে কবিতাগুলো শেয়ার করতে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে।

 last year 

এত সুন্দর সুন্দর টপিক নিয়ে আজকের অনু কবিতা গুলো লিখেছেন, এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। অনেক সুন্দর অনুভূতি পেয়ে তুলে ধরেছেন এই অনু কবিতাগুলো মধ্যে। আমার কাছে সব সময় খুব ভালো লাগে আপনার অনু কবিতা গুলো পড়তে। সুন্দর সুন্দর অনু কবিতা আশা করি সব সময় শেয়ার করবেন।

 last year 

নিজের ভালোলাগা এবং মন্দ লাগার বিষয়গুলো কবিতায় তুলে ধরি ধন্যবাদ।

 last year 

মাঝেমধ্যে আমরা যেভাবে চিন্তা করি পোস্ট শেয়ার করব কিন্তু সময় সল্পতার কারণে করা হয় না। তবে ভিন্নভাবে আমরা পোস্ট করার চেষ্টা করি। আপনি আজকে খুব সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করলেন। আপনার লেখা কবিতা পড়ে আমার অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে অনু কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

আসলে চেষ্টা করেছি বিভিন্নভাবে কবিতাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে ধন্যবাদ আপু।

 last year 

Screenshot_20250118-084001_Chrome.jpg

Screenshot_20250118-084102_Chrome.jpg

 last year 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যে অনু কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই অনু কবিতা গুলোর সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম অনু কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই অনু কবিতা গুলো লেখার টপিক ছিল অসম্ভব দারুন। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে এরকম ভাবে শেয়ার করে যাবেন।

 last year 

চেষ্টা করেছি ভিন্ন টপিকে তোমাদের সাথে শেয়ার করতে ধন্যবাদ।

 last year 

ভিন্ন ভিন্ন টপিক নিয়ে খুব সুন্দর সুন্দর কবিতা পড়ার সুযোগ পেলাম আপনার পোষ্টের মাধ্যমে। প্রত্যেকটি কবিতা খুব সুন্দর হয়েছে ভাইয়া। সত্যি ভাই সুখ কপালে না থাকলে সুখী হওয়া যায় না। সুন্দর কয়েকটি কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 last year 

একদম ঠিক আপু কপালে সুখ না থাকলে কখনোই সুখী হওয়া যায় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39