স্বরচিত কবিতাঃ মানবতার ডাক।

in আমার বাংলা ব্লগ4 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20221224_152713.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

কবিতা : মানবতার ডাক।

লিখেছেন : @nevlu123


মানবতা চাই আমি,
মানবতা চাই।
মানবতা ছাড়া যে,
বাঁচার উপায় নাই।


মানবিক মানুষ আমি,
মানবতায় বিশ্বাসী।
মানবতা থাকলে মনে,
সব জাতই পাশাপাশি।


সৃষ্টির অনেক উৎস,
সবার উপরে মানবতা।
মানবিক মানুষ যারা,
বলবে তারা মানবতার কথা।


মানবতা ছাড়া মানুষ,
নয়কো সে আসল মানুষ।
মানবতা না থাকলে,
সে মানুষটা ফানুষ


যদি বলি আমি মানুষ,
মানবতা থাকা চাই।
মানবতা ছাড়া আমি,
মানুষ নয় ভাই।


মানবতায় বিশ্বাসী,
যত মানুষ আছো।
মানবতার কল্যাণে,
সবাই এগিয়ে আসো।

কবিতার মর্ম কথা

আসলে বর্তমান মানবিকতার সংকটে মানবিক হওয়া উচিত। সবাইকে মানবিকতায় উৎসাহ এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা উচিত।সেজন্যই আজকের এই কবিতাটি লেখা।আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 4 years ago 

আসলেই অনু কবিতা থেকে আমরা সকলেই অনুপ্রেরণা পেয়েছি। ঠিকই বলেছেন চেষ্টা করতে তো কোন দোষ নেই। আপনি বেশিরভাগই অসাধারণ অসাধারণ কবিতা লিখে থাকেন। যেগুলো পড়লে ভীষণ ভালো লাগে। আপনার এই কবিতার প্রত্যেকটি লাইন মন ছোঁয়া ছিল। আসলেই সবাইকে মানবিক উৎসাহ এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা উচিত। ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি কবিতা আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য।

 4 years ago 

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম।

 4 years ago 

আসলে আমরা কেউ প্রফেশনাল কবি নই। কিংবা কেউ প্রফেশনাল আর্টিস্ট নই। নিজেদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা নিজের দক্ষতা প্রদর্শন করার চেষ্টা করি। তেমনি আপনিও নিজের প্রতিভা প্রকাশের মাধ্যমে দারুন কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি সত্যিই অসাধারণ হয়েছে। আসলে মানবতা ছাড়া একজন মানুষ কখনোই মানুষ হতে পারে না। হয়তো মানুষ নাম থাকে তার। কিন্তু মনুষত্ব থাকে না।

 4 years ago 

আপনার কথার সাথে আমিও একমত। আসলে মানবতা ছাড়া একজন মানুষ কখনোই মানুষ হতে পারে না। হয়তো মানুষ নাম থাকে তার। কিন্তু মনুষত্ব থাকে না।

 4 years ago 

আপনি সব সময় এরকম সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেন যেগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে মানবতা নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন। যার প্রত্যেকটি লাইনই খুবই মনোমুগ্ধকর ছিল। এরকম কবিতা গুলোর মাধ্যমে নিজের দক্ষতা প্রকাশ করা যায়। অনেক টপিক তুলে ধরা যায় এরকম কবিতার মাধ্যমে। আপনি অনু কবিতা থেকে অনুপ্রেরণা পেয়েছেন জেনে খুবই খুশি হলাম। আসলে আমরা সকলেই অনু কবিতা থেকে অনুপ্রেরণা পেয়েছি এবং সেই অনুপ্রেরণা থেকেই খুবই সুন্দর সুন্দর কবিতা লিখে থাকি।

 4 years ago 

একদম ঠিক বলেছেন কবিতার মাধ্যমে অনেক টপিক তুলে ধরা যায় ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ভাইয়া আপনি সব সময় সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেন। আজ ও মানবতার ডাক নিয়ে সুন্দর একটি কবিতা লিখলেন বেশ ভাল লাগলো। আপনার কবিতার প্রতিটি লাইন মানবিকতা পূর্ন ছিল।মানবিক হতে আহবান করলেন সবাইকে। সত্যি ভাইয়া আমাদের প্রত্যেকের মানবিক আচরন আয়ত্ব করা উচিত। সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 4 years ago 

আপনি ও অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন।ধন্যবাদ আপনাকে সুগঠিত একটি মন্তব্য করার জন্য।

 4 years ago 

আপনার কবিতা আমি এর আগেও অনেক পড়েছি। দারুন লিখছেন আপনি। তবে এবারের বিষয়টা অন্যান্য কবিতার তুলনায় একটু ভিন্ন ছিল। তবে যে বিষয়ের উপরে লিখেছেন সেটি খুবই ভালো লেগেছে আমার কাছে। আসলে মানুষের মধ্যে মানবতা থাকলে তাকে প্রকৃত মানুষ বলা যায়।

সৃষ্টির অনেক উৎস,
সবার উপরে মানবতা।
মানবিক মানুষ যারা,
বলবে তারা মানবতার কথা।

উপরের লাইনগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আমার কবিতাগুলো আপনি পড়েন যেন খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 4 years ago 

মানবতা নিয়ে অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ছিল। একজন মানুষ কখনো মানবতা ছাড়া পরিপূর্ণ মানুষ হতে পারে না। ধন্যবাদ আপনাকে মানবতা নিয়ে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

যথাযথ একটি মন্তব্য করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সর্বদয় এই কামনা করি।

 4 years ago 

আপনার মত সবাই যদি ভাবতো,তাহলে আর এই পৃথিবীতে ধর্ম,জাত নিয়ে বিভেদ হতো না,মারামারি,কাটাকাটি,হিংসে কিছুই হতো না। আমরা একটা সুন্দর পৃথিবী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার তো দিতেই পারতাম। সাথে নিজেরাও হেসে খেলে বাঁচতে পারতাম। এই মানবতা বা মানবিকতা একটা সোনার পাথর বাটির মতো হয়ে গেছে এখন। ভালো লিখেছেন।

 4 years ago 

একদম ঠিক বলেছেন দিদি, এই মানবতা বা মানবিকতা একটা সোনার পাথর বা বাটির মতো হয়ে গেছে এখন।

 4 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকারভাবে মানবতার ডাক কবিতাটি লিখেছেন। আপনি প্রায় সময় দারুন দারুন কবিতা লিখে থাকেন। আপনার কবিতাগুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আজকে মানবতার ডাক কবিতাটি অনেক সুন্দর করে লিখেছেন। কবিতার প্রত্যেকটি লাইন খুব চমৎকার লাগলো আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ কবিতাটি পড়ে খুব চমৎকার একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন সর্বদায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38