আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
| হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে। |
নিজের মনের শিল্প কোণ থেকে ছোট একটি ম্যান্ডেলা আর্ট ,এটি আমার নিজের মন মতো করা একটি ডিজাইনের ম্যান্ডেলা। আর আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব।আশা করি কেমন হল তা জানাবেন।


নিজের মনের শিল্প কোণ থেকে এই ছোট আর্টটি আমি কোন প্রকার ভিডিও বা কারো কাজ না দেখে নিজের মন মত করে এই ম্যান্ডেলা শিল্প টি তৈরি করেছি।তবে যদি কারো সাথে মিলে যায় সেটা কাকতালীয় ব্যাপার হিসেবে গণ্য হবে।
| চলুন বন্ধুরা প্রথমে জেনে নেয়া যাক এই ম্যান্ডেলা আর্ট টির জন্য কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে। |


| এটার জন্য আমার সর্বপ্রথম যে প্রয়োজনীয় উপকরণ গুলো দরকার ছিলো সেগুলো নিয়ে নিলাম, আর উপকরণ সমূহ নিম্নরূপ।👇 |
- আর্ট খাতা।
- কম্পাস।
- কলম।
- স্কেল।
- জেল কলম।
| কিভাবে এই কাজটি সম্পন্ন করেছি সেটার বিবরণ। |
ধাপ-১
প্রথমত আমি একটি স্কয়ার বক্স এঁকে নিলাম এবং সেই বক্সের চার কোণায় ত্রিভুজ আকৃতি এঁকে নিলাম।


ধাপ-২
তারপর সেই স্কয়ার বক্স এবং ত্রিভুজ আকৃতির যেগুলো, সেগুলো কে কেন্দ্র করে আরো কিছু সোজা রেখা টেনে এবং থ্রিডির মত করে নিলাম। । ।


ধাপ-৩
তারপর সেই বক্স এর মধ্যবিন্দু কে কেন্দ্র করে দুটি সার্কেল দিলাম এবং সার্কেলের মাঝখানে আরো ছোট ছোট দুটি রেখা টেনে নিলাম। ।


ধাপ-৪
তারপর ধীরে ধীরে সার্কেলের ভিতরে আমি কিছু ফুলের কাজ শুরু করলাম।


ধাপ-৫
এইবার শুরু করলাম দ্বিতীয় বৃত্তের উপরিভাগের কিছু ডিজাইন, এবং ধীরে ধীরে সার্কেলে ফুলের কাজ গুলো শেষ করলাম।


ধাপ-৬
তারপর সার্কেল গুলোর মাঝখানে আবার ভিন্ন রকম বক্ররেখার মত কিছু রেখা টেনে ডিজাইন টি করলাম। এবং অবশিষ্ট কিছু অংশও ভরাট করে দিলাম ।



ধাপ-৭
তারপর আমি উপরে যে বক্স গুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু ডিজাইন শুরু করলাম এবং মাঝখান বরাবর চারদিকে বি আকৃতির করে কিছু এঁকে নিলাম এবং ভরাট করে নিলাম।



ধাপ-৮
তারপর আমি বক্স গুলো আশেপাশে বড় বড় করে কিছু বক্র রেখা এঁকে নিলাম। যাতে করে এটি দেখতে কিছুটা থ্রিডি হয়।


শেষ ধাপ:
শেষে আমি কিছু ডট দিয়ে পুরো বক্র রেখা গুলোর মাঝখানে দিয়ে দিলাম এবং নিচে আমার নামটি লিখে এই অংকনটি শেষ করলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


𝒩ℰ𝒱ℒ𝒰123

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।

ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
| ধরণ | শিল্প/আর্ট |
| ক্যামেরা.মডেল | এম ৩১ |
| ক্যাপচার | @নিভলু১২৩ |
| সম্পাদনা | শুধু সেসুরেশন |
| অবস্থান | বাংলাদেশ |
সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
ছোট একটা ম্যান্ডেলা আর্টের প্রচেষ্টা যথেষ্ট ভাল ছিল ।আপনি খুব সুন্দর করে ম্যান্ডেলা আট করলেন যেটা দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইল আপনার জন্য
মনের শিল্প কোণ থেকে খুবই চমৎকার একটি ম্যান্ডেলার আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলার আর্টের ছোট ছোট ডিজাইনগুলি খুবই সুন্দর হয়েছে। আপনি খুব ধৈর্য্য সহকারে এবং নিখুঁত ভাবে আর্টটি করেছেন। যার কারণে আপনার আর্ট এত আকর্ষণীয় হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।
আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্যের জন্য।
সত্যিই ভাইয়া আপনারা চিন্তা ভাবনার প্রশংসা করতে হয়। আপনি অনেক চমৎকার ভাবে একটি মান্ডালা আর্ট অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই অংকন দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে অংকনটি করেছেন। আপনি আপনার এই অংকন এর মাধ্যমে ধৈর্যশীল এর পরিচয় ও আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মান্ডালা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
আসলেই ম্যান্ডেলা আর্ট টি অনেক ভাল ছিল। আপনি নিজের সৃজনশীলতা উদ্ভব ঘটিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
সুন্দর ও গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার ম্যান্ডেলা অংকনটি আমার খুবই ভালো লেগেছে। অনেক দক্ষতার সাথে ম্যান্ডেলা অংকনটি করিয়েছেন। ম্যান্ডেলা অংকন করার উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। আপনার উপস্থাপন গুলো ভালভাবে দেখে আমিও তৈরি করতে শিখলাম। আপনার জন্য রইল শুভকামনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
সুন্দর একটি ম্যান্ডেলা অঙ্কন করেছেন ভাইয়া। বেশ ক্রিয়েটিভ একটি ডিজাইন করেছেন আপনি। বিশেষ করে থ্রিডি বক্সের যে ইফেক্ট টি তৈরি করেছেন সেটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ এমন সৃজনশীল একটি ডিজাইন আমাদের উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
অসাধারণ একটি ম্যান্ডেলা অংকন করেছেন।ম্যান্ডেলাগুলো দেখতে খুবই সুন্দর লাগে,বিশেষ করে এর ডিজাইন গুলো। আঁকাবাকা ডিজাইন দিয়ে কত সুন্দর ম্যান্ডেলা তৈরি করা যায়।আপনার এই ম্যান্ডেলাটিও অনেক সুন্দর হয়েছে।
গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ
অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং আপনি ধাপে ধাপে অনেক সুন্দর বর্ণনা করেছেন। এখন ইচ্ছে করলে যে কেউ আঁকতে পারবে এমন ম্যান্ডেলা। আপনার পোস্টটি দেখে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
ভাইয়া,আপনার মান্ডলার চিত্রটি সত্যি অনেক সুন্দর হয়েছে।আপনি খুবই সুন্দর করে মান্ডলার চিত্রটি অঙ্কন করেছেন।মান্ডলার চিত্রটি আপনি এতটা নিখুঁত এবং সুন্দরভাবে অঙ্কন করেছেন দেখে সত্যিই আমি অবাক হয়ে গিয়েছি।ভাইয়া,সত্যি বলতে কি আমি মান্ডলার চিত্র অঙ্কন করতে পারি না।আপনাদের শেয়ার করা মান্ডলার চিত্র গুলো দেখলে সত্যিই আমার খুব ভালো লাগে। ভাইয়া, মান্ডলার চিত্র অংকন করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি মান্ডলার চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।