স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।

in আমার বাংলা ব্লগlast year

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20230424_203441.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।

আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।

আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।

তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।

স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :

লিখেছি আমি : @nevlu123


অনু কবিতা-১

কষ্টগুলো উড়িয়ে দিলাম,হাওয়ার সাথে মিশিয়ে।
নতুন দিনের আলোয় দিলাম, আনন্দে ভাসিয়ে।
বেদনাকে বিদায় জানিয়ে,রাঙালাম হাসির রঙে।
উড়িয়ে দিলাম কষ্ট, সুখের সন্ধানে।


অনু কবিতা-২
নতুন দিনের আলোয় ভাসে আমার মন,
আসুক সুখ, দূর হোক বেদনার চয়ন।
আলোর পথে চলি, হাতে রেখে হাত,
নতুন স্বপ্ন বুনে যাই, সুখকে করে মোলাকাত।



অনু কবিতা-৩

নীল আকাশের নীচে সবুজ ঘাসের বিছানা,
সেখানে শুয়ে দেখি মেঘের খেলা,হয়ে আনমনা।
পাখিরা গান গায়, বাতাসে সুরের ভেলা,
নীল আকাশের ছোঁয়ায় মন হয় আলোকিত মেলা।



অনু কবিতা-৪

মা,তুমি আমার জীবনের সুখেরই আলো,
তোমার সঙ্গ পেলে আমার দিন যায় ভালো।
তোমার হাসিতে মুছে যায় সব দুঃখ ব্যথা,
তুমি আমার সুখেরই মুল, তুমি আমার মাথার ছাতা।



অনু কবিতা-৫
বসন্তের হাওয়া মনে দেয় দোলা,
ফুলের গন্ধে ভাসে মন,হই আত্মভোলা।
প্রকৃতির রূপে মুগ্ধ হই, হৃদয় ওঠে নেচে,
বসন্তের এই বাতাসে, সুখ মনে ভাসে।

ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোস্টের ধরণঅনু কবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last year 

প্রত্যেকটি অনু কবিতা চমৎকার হয়েছে ভাইয়া। ছন্দে ছন্দে মা এবং প্রকৃতিকে নিয়ে চমৎকার কবিতা লিখেছেন। মাকে নিয়ে যতই লেখা হোক না কেন সেটা বোধহয় আর শেষ হবেনা। প্রতিটি সন্তানের কাছে মা মানে স্পেশাল। বসন্তের সুন্দর প্রকৃতির রূপের বর্ণনা উঠে এসেছে আপনার কবিতায়। চমৎকার কবিতা গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

অসংখ্য ধন্যবাদ চমৎকার ও সাবলীল মন্তব্যের জন্য।

 last year 

মাকে নিয়ে প্রকৃতিকে নিয়ে অসম্ভব সুন্দর সুন্দর কয়েকটি কোন কবিতা আপনি লিখেছেন। কবিতার যে স্বাভাবিক চলন হয় সেই চলনটা রয়েছে আপনার লেখার মধ্যে যা পড়তে গিয়ে খুবই সুখ পাঠ্য হল। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ আপু। আপনি অনু কবিতার জায়গায় কোন কবিতা লিখে ফেলেছেন। আশা করি এই লেখাটা ঠিক করে নিবেন।

 last year 

❇️🪴❇️

 last year 

ছন্দে ছন্দে বেশ মন মাতানো অণুকবিতা লিখেছেন ভাই। প্রত্যেকটি কবিতা বেশ সুন্দর লিখেছেন। প্রকৃতি থেকে শুরু করে বসন্তের আগমন, সবকিছুই আপনার কবিতায় উঠে এলো। কবিতাগুলো অন্ত্যমিলের বলে আরো ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনার লেখা কবিতা গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে পড়তে। অনেক সুন্দর সুন্দর কবিতা আপনি লিখে থাকেন প্রতিনিয়ত। আজকের লেখা সবগুলো কবিতা অনেক সুন্দর অনুভূতি নিয়ে লেখা হয়েছে। তোমার কাছে আপনার ৪ এবং ৫ নাম্বার অনু কবিতাগুলো বেশি ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ বরাবরের মতোই মন্তব্য করার জন্য।

 last year 

মা,কে নিয়ে লেখা,কবিতার মধ্যে মায়ের প্রতি ভালোবাসা যে অসাধারণ উদাহরন।আপনার সব কবিতাগুলো ছন্দে ছন্দে কি সুন্দর করে মিলানো।ধন্যবাদ,আমাদের এই সুন্দর কবিতাগুলো উপহার দিয়েছেন।

 last year 

আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা ধন্যবাদ।

 last year 

Screenshot_20250317-095806_Chrome.jpg

Screenshot_20250317-095930_Chrome.jpg

 last year 

বেশ দারুন কবিতা লিখেন ভাই আপনি আপনার কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগে।অনু কবিতা ছোট হলেও ব্যাপক অর্থ বহন করে।অনু কবিতা পড়তে যেমন ভালো লাগে তেমনি লিখতেও খুব ভালো লাগে।আপনার স্বরচিত পাঁচটি কবিতা আমার অনেক ভালো লেগেছে । ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

জি আপু সত্য বলেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।।

 last year 

অসাধারণ কিছু অনু কবিতা শেয়ার করেছো। অনু কবিতা পড়তে এবং লিখতে আমার ভালো লাগে। আমি নিজেও চাই প্রতি সপ্তাহে একটি পোস্ট অনু কবিতা কেন্দ্রিক থাকুক। তবে ইদানিং অনু কবিতা না লিখে সরাসরি কবিতাই লিখছি। যাইহোক বেশ ভালো ছিল কবিতাগুলো ধন্যবাদ।

 last year 

তুমিও অনেক সুন্দর কবিতা লেখো ধন্যবাদ তোমাকে।

 last year 

অসাধারণ কিছু অনু কবিতা লিখেছেন। প্রত্যেকটা অনুভূতি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আলিফ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62238.59
ETH 1773.16
USDT 1.00
SBD 0.38