গান:- এই মানুষ তুমি কি মানুষ হবে?

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1715954770114.png

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছেঃ- এই মানুষ তুমি কি মানুষ হবে? গেয়েছেনঃ প্রতিম আহমেদ।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে আমি মনে করি গান হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান গেয়ে থাকি।

তবে একটা মজার ব্যাপার হলো অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না।আর আপনারা অবশ্যই জানেন যে, আমার বাংলা ব্লগে প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে।তবুও গান গাইতে থাকি যদি কখনো ভালো কিছু করা যায় । তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


গানটির নাম হচ্ছেঃ
এই মানুষ তুমি কি মানুষ হবে?।
গেয়েছেনঃ
প্রতিম আহমেদ
কভারঃ
@nevlu123


এই মানুষ তুমি কি মানুষ হবে?👇

এই গানটি একটা সময় অনেক বেশি শুনতাম। হঠাৎ করে গানটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে গেয়ে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


গানের কথা 👇

এই মানুষ তুমি কি মানুষ হবে ?
এই মানুষ তুমি কি মানুষ হবে?
হায় মানুষের মতো দেখতে কিন্তু
আসলে হায়না সবে!
ওই মানুষ গুলো সত্যিকারের
মানুষ হবে কবে!
মানুষ গুলো সত্যিকারের
মানুষ হবে কবে!
এই মানুষ তুমি কি মানুষ হবে?
এই মানুষ তুমি কি মানুষ হবে?
সাদা কাপড় পড়ে মশাই
করেন ঘোরাঘুরি
অথচ ওই মনের মধ্য
আস্ত পাপের ঝুড়ি!
আস্ত পাপের ঝুড়ি!
স্যার বেঁধেছেন শক্ত করে
টাইয়ের বাঁধন!
সুট পড়ে কি যাইরে ঢাকা
কারো নোংরা মন!
কারো নোংরা মন !
টাকার জোরে গাড়ির মডেল
বদলান মাস মাস।
আদর্শটা হারিয়ে গেছে।
বাড়াতে স্ট্যাটাস!
বাড়াতে স্ট্যাটাস
সার্টিফিকেট বেড়েই যাচ্ছে।
বছর বছর তবু
শিক্ষিত না বেড়ে বাড়ছে।
কুকুর ভক্ত প্ৰভু
কুকুর ভক্ত প্ৰভু!
যদি এভাবেই সব চলতে থাকে
ভবিষ্যতে তবে।
মানুষ দেখতে হয়তো সবাই
জাদুঘরেই যাবে।
মানুষ দেখতে হয়তো সবাই
জাদুঘরেই যাবে
এই মানুষ তুমি কি মানুষ হবে?
এই মানুষ তুমি কি মানুষ হবে?
বিবেক টাকে শিকেয় তুলে
বাড়ায় লোভের হাত!
পশুর চেয়েও হিংস্র এখন
মানুষেরই জাত।
মানুষেরই জাত।
কর্ম বেশি আজ সবাই ভন্ড।
অসুস্থতার যুগে
দেশটাকে তাই লিজ নিয়েছে
অচেনা এক রোগে!
অচেনা এক রোগে!
চক্ষু লজ্জা ঢাকতে সবার
চোখে কালো গ্লাস!
টাকার জন্য মা বাবারও
করছে সর্বনাশ
করছে সর্বনাশ
ভদ্ৰ লোকের বেশে সবাই
অভদ্র এখন!
মানুষকে মানুষ করতে
পশুর প্রয়োজন!
পশুর প্রয়োজন!
যদি এভাবেই সব চলতে থাকে।
ভবিষ্যতে তবে
মানুষ দেখতে হইতো সবাই
জাদুঘরেই যাবে।
মানুষ দেখতে হইতো সবাই
জাদুঘরেই যাবে।
এই মানুষ তুমি কি মানুষ হবে?
এই মানুষ তুমি কি মানুষ হবে?
হায় মানুষের মতো দেখতে কিন্তু
আসলে হায়না সবে!
ওই মানুষ গুলো সত্যিকারের
মানুষ হবে কবে।
মানুষ গুলো সত্যিকারের
মানুষ হবে কবে!
এই মানুষ তুমি কি মানুষ হবে ?
এই মানুষ তুমি কি মানুষ হবে ?
এই মানুষ তুমি কি মানুষ হবে?

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া, আপনার গান অনেক শুনেছি, আপনার কন্ঠে প্রত্যেকটা গান শুনতে ভীষণ ভালই লাগে। আজকের এই গানটাও কিন্তু খুব সুন্দর গেয়েছেন। আজকের গানটা কিন্তু আপনার কন্ঠে বেশ মানিয়েছে। বেশ উপভোগ করলাম গানটা শুনে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি গান শেয়ার করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

আপনি প্রফেশনাল গায়ক না হলেও ভাইয়া আপনার গান গাওয়ার মাধুর্যতা অসম্ভব সুন্দর। প্রতিম আহমেদের গান যদিও বা শোনা হয়নি এটাই প্রথম শুনলাম তবে গানটা দারুন লিখেছেন তিনি। কিছু বাস্তবিক কথাও তুলে ধরেছেন গানের মধ্যে। আপনার জন্য শুভকামনা রইল, আশা করছি পরবর্তী গান কভারে আরো দারুন সব গান আপনার পোষ্টের মাধ্যমে শুনতে পারব ,ধন্যবাদ।

 2 years ago 

খুবই চমৎকার লেগেছে আপনার কন্ঠে গানটি শুনতে। আপনার কন্ঠে জাদু আছে ভাই। খুবই চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। দারুন গেয়েছেন আপনি।

 2 years ago 

ভাই আপনার কন্ঠে এর আগে আমি গান শুনেছি সআপনার কন্ঠে গান শুনতে পেয়ে খুবই ভালো লাগে। এই গানটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার কন্ঠ অসাধারণ। তাই আপনার কন্ঠে গান শুনতে পেয়ে ভালো লাগবে।

Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

আপনি আজকে প্রতিম আহমেদ এর একটি জনপ্রিয় গান আমাদের মাঝে পরিবেশন করেছেন। আসলে এই গানের মধ্যে অনেক কিছুই শেখার রয়েছে, সেটা আমি গানের লাইন গুলো মন দিয়ে পড়ে জানতে পারলাম। আপনার কন্ঠে এই গানটি শুনতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আপনি বেশ দারুন ভাবে গানটি পরিবেশন করার চেষ্টা করেছেন।

 2 years ago 

এই মানুষ তুমি কি মানুষ হবে? এই গানটি এক সময়ে জনপ্রিয় ছিলো। আপনার গান কভার সব সময়ই ভীষণ ভালো লাগে। গানটি আমার পছন্দের। মাঝে মধ্যে শোনা হয়। কথা কথা গুলো সত্যি বাস্তবতার সাথে মিলে যায়। আমরা এখন ও পুরোপুরি মানুষ হতে পারলাম না। তবে ভালো মানুষ হওয়ার চেষ্টা রয়েছি। আপনার কন্ঠে গানটি বেশ কয়েকবার শুনে নিলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

ভাইয়া শুধু আপনার ক্ষেত্রে নয় আমার ক্ষেত্রেও এরকম। যেহেতু গানগুলো আমার মুখস্ত থাকে না কভার করতে গিয়ে বেশ কয়েকবার রেকর্ডিং ক্যানসেল করতে হয়। নতুন করে রেকর্ড করা আবার সে রেকর্ড ডিলেট করা বেশ ঝামেলার হয়ে যায়। যাক অবশেষে আপনার মাধ্যমে অনেক সুন্দর একটি গান শুনতে পেলাম। গানটি বেশ ভালো গেয়েছেন আপনি।

 2 years ago 

এখানে কেউই প্রফেশনাল গায়ক নয় ভাই। সবাই তার নিজের জায়গা থেকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করে এখানে। যাইহোক, খালি গলায় আপনার গানগুলো আগেও শুনেছি আমি। আপনি খুব সুন্দর গান করেন ভাই। "এই মানুষ তুমি কি মানুষ হবে?" -এই গানটা আজকেই প্রথমবার শুনলাম। আপনার কন্ঠে গানটি শুনতে বেশ ভালোই লাগছিল ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38