রং পেন্সিল নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগlast year
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

রং পেন্সিল নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


maxresdefault.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামরং পেন্সিল
পরিচালকমারুফের রহমান
অভিনয়পার্থ শেখ, নওবা তাহিয়া সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ২০ অক্টোবর ২০২৪

Screenshot_20250410_182141_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250410_182153_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250410_182209_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

আজকে আমি খুবই সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম৷ প্রথমে নাটকটি শুরু হয়ে যায়। এখানে নায়ককে দেখানো হয়৷ সে একটি বাসায় এসেছিল এবং সেই বাসায় সে নায়িকার মায়ের সাথে কথাবার্তা বলছিলেন৷ নায়িকার মা নায়িকার জন্য অনেক দিন যাবত একজন ভালো শিক্ষক খোঁজ করছিলেন৷ যাতে করে তাকে প্রাইভেট পড়াতে পারে৷ নায়িকার পড়াশোনার অবস্থা একেবারেই খারাপ হয়ে রয়েছে৷ আগেকার যে সকল শিক্ষকরা ছিল তারা কোনভাবেই নায়িকাকে পাস করাতে পারেনি৷

তাই নায়িকার মা সবাইকে তাড়িয়ে দিয়েছে৷ তবে যখন তিনি এরকম একজন ভালো শিক্ষকের সন্ধান পেয়ে যাওয়ার পরে তিনি ভাবলেন যে তাকে দিয়েই নায়িকাকে পড়াবে৷ তার আগেকার যে সকল রেকর্ড গুলো রয়েছে সেগুলো অনেক ভালো ছিল৷ এরকম অনেক ধরনের কথা তিনি বলছিলেন৷ এর পরবর্তীতে নায়কের সেখানে চাকরি কনফার্ম হয়ে যায়৷

এর পরবর্তীতে সেখানে নায়ক নায়িকার সাথে কথাবার্তা বলে৷ সেখানে তাকে পড়ানো শুরু করে দেয়৷ নায়িকাও তার কাছে ভালোভাবেই পড়তে শুরু করে৷ প্রথমে নায়ক নায়িকাকে কিছু গাইডলাইন দিয়ে দেয় এবং এমন কিছু কথা বলে যে নায়িকা পড়াশোনার প্রতি আরো অনেকটা মনোযোগী হয়ে পড়ে৷ নায়কের এই কথাগুলো নায়িকার অনেক পছন্দ হয় এবং সে ভালোভাবে পড়াশোনা করতে শুরু করে৷

Screenshot_20250410_182243_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250410_182319_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250410_182940_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এভাবে অনেকদিন যাবত নায়ক নায়িকাকে পড়াতে থাকে। এভাবে পড়াতে পড়াতে নায়কের সাথে নায়িকার যে বন্ডিং ছিল সেটি অনেক ভালোভাবে গড়ে ওঠে৷ নায়িকা তাকে পছন্দ করতে শুরু করে৷ এরপর একদিন যখন নায়িকা সেখানে পড়ছিল তখন নায়ক বসে বসে নায়িকার যে সকল বইগুলো রয়েছে সেগুলো দেখছিল৷ সেই দেখছিল যে এখানে অনেকগুলো বই রয়েছে৷ নায়ক যেখানে বিষয়টি দেখে৷ তখন সে অনেক খুশি হয়৷ তাকে জিজ্ঞাসা করে যে এত সুন্দর সুন্দর বই তার এখানে রয়েছে তাহলে তো সে অনেক ভালো একজন স্টুডেন্ট হওয়ার কথা৷

তখন নায়িকা কিছুই বলে না৷ পরবর্তীতে নায়ক যখন সেখানে একটি ড্রয়িং খাতা দেখতে পায় তখন সেখানে দেখা যায় যে নায়িকা অনেক সুন্দর আর্ট করতে পারে৷ সে মানুষের স্কেচ গুলো খুব সুন্দর ভাবে তৈরি করতে পারে৷ এখানে অনেকগুলো স্কেচ সে তৈরি করে রেখেছিল৷ তখন নায়িকা বলে যে যদি তার স্যারের প্রয়োজন হয় তাহলে সেও এই স্কেচ তৈরি করে দিবে৷ এর পরবর্তীতে নায়ক বলে যে তার পরীক্ষার পরে যেন সেটি তৈরি করে দেয়৷

এরপর তার পরীক্ষার সময় হয়ে যায়৷ এরপর সে পরীক্ষা দিতে থাকে৷ একদিন নায়িকার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে যে তার কোন পছন্দের মানুষ আছে কিনা৷ তখন নায়িকা কিছুই বলে না৷ এর পরবর্তীতে একদিন যখন নায়কের চোখের মধ্যে কিছু একটা পড়ছিল তখন সেখানে নায়িকা তার চোখ পরিষ্কার করে দিচ্ছিল৷ তখনই সেখানে নায়িকার মা চলে আসে৷ তিনি ভুল বোঝেন এবং নায়ককে সেখান থেকে তাড়িয়ে দেন৷

Screenshot_20250410_182954_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250410_183001_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250410_183032_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

তাই কিছুদিন যাবৎ নায়িকা অনেক কষ্টে ছিল৷ সে এই কষ্টের মধ্যে থেকে পরীক্ষা দিয়েছে৷ সে তার মায়ের সাথে কোন ধরনের কথা বলত না৷ কোন ভাবেই সে কারো সাথে কথা বলার চেষ্টাও করত না৷ একই সাথে সে নায়কের সাথে কথা বলার জন্য চেষ্টা করার পরেও কোন ভাবে নায়কের সাথে যোগাযোগ করার কোন মাধ্যম সে খুঁজে পায়নি৷ এভাবে সে অনেকদিন যাবত বাসায় পড়ে থাকে৷ তার পরীক্ষা শেষ হয়ে যায়। তার পরীক্ষা শেষ হবার পরে অনেকদিন যাবত সেই আশায় থাকে যে কখন নায়ক আসবে৷ তবে সে কখনোই আসে না৷

নায়িকার এই কাণ্ড দেখে তার মা তাকে আরো অনেক বেশি বকাবকি করতে থাকে৷ অনেক ধরনের কথা বলতে থাকে৷ এভাবেই তার সময় অতিবাহিত হতে থাকে৷ একটা সময় পর তার যে স্কেচ তৈরি করার বিষয়টি ছিল সেটি সে খুব সুন্দরভাবে তৈরি করে ফেলেছিল৷ তার রেজাল্ট দিয়ে রেজাল্ট দেওয়ার পরবর্তিতে সেখানে নায়ক তাকে কংগ্রাচুলেশন জানানোর জন্য আসে৷ তখনই আবার নায়কের সাথে তার দেখা হয়ে যায়৷ নায়িকার মাও নায়িকার এই কষ্ট দেখতে না পেরে নায়কের সাথেই তার যে ভালোবাসা সম্পর্কে রয়েছে সেটি করার জন্য আগ্রহী হয়ে ওঠে৷ এর পরবর্তীতে তাদের দুজনের মিল হয় এবং নাটকটি এভাবে শেষ হয়ে যায়।

আমার ব্যক্তিগত মতামত।

**খুব সুন্দর হয়েছে নাটকটি এবং প্রথমে যখন নাটকের মধ্যে এত সুন্দর কিছু বিষয়কে শেয়ার করা হয়েছে তা একেবারে অসাধারণ ছিল৷ এখানে নাটকের মধ্যে যখন সবকিছুকেই একেবারে বাস্তবিক ঘটনার মতো করে ফুটিয়ে তোলা হয়েছে সেটি খুবই সুন্দর ছিল৷ প্রথমে যখন নাটকটি শুরু হয়ে যায় এখানে দেখানো হয় যে নায়ক হঠাৎ করেই তাদের বাসায় আসে৷ যখন নায়ক সেখানে তাদের বাসায় আসে তখন নায়কের সাথে নায়িকার কোন পরিচয় ছিল না৷ ধীরে ধীরে যখন নায়ক তাকে পড়াতে শুরু করে দেয় তখন তার সাথে সেই সম্পর্ক বৃদ্ধি পেতে থাকে৷

এভাবে তাদের সম্পর্ক অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। একটা সময় পর তারা একে অপরের পছন্দ করতে শুরু করে৷ তবে নায়ক কোনভাবেই তার স্টুডেন্টকে পছন্দ করবে এরকম কোন কিছু তার মাথার মধ্যে ছিল না৷ তবে নায়িকা তাকে ভালোবেসে ফেলেছিল৷ সে ধীরে ধীরে নায়কের সাথে অনেক ধরনের কথাবার্তা বলার চেষ্টা করে৷ ধীরে ধীরে তাদের এই সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করে৷ তবে কোনভাবে নায়ক এটি বুঝতে পারে না৷ একটা সময় পর নায়ককে নায়িকার মা ভুল বোঝার কারণে নায়ককে সেখান থেকে তিনি তাড়িয়ে দেন৷

তবে নায়িকা যখন অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং যখন সেখানে তার কোন দোষ না থাকার পরেও তাকে বাসা থেকে বের করে দেওয়া হয় তখন নায়িকা অনেক গম্ভীর হয়ে থাকে৷ সব সময় তার মায়ের প্রতি তার একটা রাগ কাজ করতে থাকে৷ তবে শেষ পর্যন্ত যখন তার রেজাল্ট বের হয় এবং সেখানে যখন সে আবার নায়ককে দেখতে পায়, নায়ক যখন তাকে কংগ্রাচুলেশন জানানোর সময় এসে তার সাথে থেকে যায় এবং তাকে ভালোবাসার কথা প্রকাশ করে তখনই সবকিছু খুব ভালোভাবে ঘটে যায়৷

আসলে বাস্তব জীবনে এমন অনেক ঘটনা দেখি৷ কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ করে আসে আবার হঠাৎ করেই চলে যায়। তারা আমাদেরকে মায়া লাগিয়ে দিয়ে চলে যায়৷ তবে অনেক ক্ষেত্রেই তাদেরকে আমরা আবারো খুঁজে পাই। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাদেরকে আর খুঁজে পাই না।**

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৬/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 last year 

Screenshot_20250417-075552_Chrome.jpg

 last year 

খুব সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া। যদিও নাটকটি কখনো দেখার সুযোগ হয়নি। তবে আপনার লেখা পোস্টের মাধ্যমে খুব সহজে নাটকের গল্পটি সম্পর্কে জানতে পারলাম। আপনি খুব সুন্দর ভাবে পুরো গল্পটি রিভিউ করেছেন।তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last year 

আমি যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। এরকম নাটক গুলোতে আমার কাছে সব সময় ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। যে নাটকের কাহিনী আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি ভাবছি সময় পেলে নাটকটা দেখব।

 last year 

দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63999.25
ETH 1662.28
USDT 1.00
SBD 0.42